ল্যান্ডন সিডার
ল্যান্ডন সাইডার | |
|---|---|
২০১৯ সালে দ্য বুলে ব্রাদার্স' ড্র্যাগুলা-র তৃতীয় মৌসুমের প্রচারচিত্রে ল্যান্ডন সাইডার | |
| জন্ম | ক্রিস্টিন বেলালুনা লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
| পেশা | ড্র্যাগ কিং, অভিনেতা, সঞ্চালক |
| দাম্পত্য সঙ্গী | গ্যাবি |
| ওয়েবসাইট | landoncider |
ল্যান্ডন সিডার (জন্ম : ক্রিস্টিন বেল্লালুনা ) একজন মার্কিন ড্র্যাগ কিংস, অভিনেতা ও উপস্থাপক। তিনি দ্য বুলেট ব্রাদার্সের ড্র্যাগুলার ৩য় মৌসুম জিতেছিলেন এবং "ওয়ার্ল্ডস নেক্সট ড্র্যাগ সুপারমনস্টার" এর মুকুট পেয়েছিলেন।
প্রাথমিক জীবন এবং পটভূমি
[সম্পাদনা]ক্রিস্টিন বেল্লালুনা লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন এবং ল্যান্ডন সিডার নামে অভিনয় করেন। [১] বেল্লালুনা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একজন থিয়েটার অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার মায়ের মৃত্যুর পর তিনি থিয়েটার থেকে কিছু সময়ের জন্য বিরতি নেন এবং পরে স্টারলেট রেভিউয়ে ড্র্যাগ শোতে অংশগ্রহণের পর ড্র্যাগের প্রতি আগ্রহী হন। [২] গে টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে, সিডার পুরুষ ছদ্মবেশী ভেস্তা টিলি, অস্ট্রেলীয় ড্র্যাগ কিং সেক্সি গ্যালেক্সি এবং লেসবিয়ান আইকন স্টর্মে ডিলারভেরিকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Knupper, Brittany (৪ নভেম্বর ২০১৯)। "It's About Time: Dragula Winner Landon Cider and the History of Drag Kings"। The Mary Sue। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
- ↑ "The Making of a King: Documentarian Focuses on Long Beach Subculture-Within-a-Subculture • Long Beach Post News"। lbpost.com। ২৬ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "The Boulet Brothers' Dragula winner Landon Cider on why drag kings are "more ironic" than drag queens"। GAY TIMES (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।