লোরেইন হাচিন্স
লোরেইন হাচিন্স একজন আমেরিকান উভকামী এবং নারীবাদী লেখক, কর্মী এবং যৌন শিক্ষাবিদ । [১][২] হাচিন্স বাই এনি আদার নেম বইয়ের সহ-সম্পাদক হিসেবে (লানি কাহুমানুর সাথে যৌথভাবে সম্পাদিত) খ্যাতি অর্জন করেন। বাই এনি আদার নেম গ্রন্থটি উভকামী অধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। [৩][৪] হাচিন্স এই সংকলনে দুটি প্রবন্ধ সংযোজন করেন— লেটিং গো: অ্যান ইন্টারভিউ উইথ জন হর্ন এবং লাভ দ্যাট কিঙ্ক । [৫] এই গ্রন্থ সংকলনটি ল্যাম্বডা সাহিত্য পুরস্কার প্রতিযোগিতার লেসবিয়ান অ্যান্থোলজি বিভাগের অধীনে নির্বাচিত হয়, যা এই গ্রন্থের জন্য অনুপযুক্ত ছিল। প্রতিযোগীতায় উভকামীদের জন্য কোন বিভাগ না থাকায় বইটিকে লেসবিয়ান অ্যান্থোলজি বিভাগে যুক্ত করা হয়। কিন্তু সেই একই প্রতিযোগীতায় উভকামী কবি জুন জর্ডানের রচনার মরণোত্তর সংগ্রহ, ডিজায়ার: কালেক্টেড পোয়েমস নামক গ্রন্থ সংকলনটি লেসবিয়ান কবিতা বিভাগে নির্বাচিত হয় এবং বিজয়ী হয়। এই ঘটনার পর স্থানীয় বাইনেট ইউএসএ নামক সংস্থা বহুদিন ধরে প্রচারণা চালায় এবং অবশেষে ২০০৬ সালের পুরস্কার অনুষ্ঠানে একটি উভকামী বিভাগ যুক্ত হয়।
লোরেইন হাচিন্স দ্য ইনস্টিটিউট ফর দ্য অ্যাডভান্সড স্টাডি অফ হিউম্যান সেক্সুয়ালিটি নামক প্রতিষ্ঠান থেকে সেক্সোলজিক্যাল বডিওয়ার্কার্স সার্টিফিকেশন ট্রেনিং প্রোগ্রাম -এ স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে ওয়াশিংটন, ডিসি এলাকার দুটি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ট্রো টু উইমেন'স স্টাডিজ, ইন্ট্রো টু এলজিবিটি স্টাডিজ, নারী স্বাস্থ্য এবং হেলথ ইস্যুস ইন সেক্সুয়ালিটি -এই সমস্ত বিষয়ে শিক্ষাদান করছেন। [১]
২০০৬ সালের জুন মাসে হাচিন্স নবম আন্তর্জাতিক উভকামীতা, লিঙ্গ এবং যৌন বৈচিত্র্য সম্মেলনে (৯আইসিবি) মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। [৬]
২০০৯ সালের অক্টোবরে, হাচিন্সকে তার কাজের জন্য ওয়াশিংটন, ডিসির রেইনবো হিস্ট্রি প্রজেক্ট -এর পক্ষ থেকে কমিউনিটি পাইওনিয়ার হিসেবে সম্মানিত করা হয়েছিল। [৭]
নির্বাচিত গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]বই
[সম্পাদনা]- বাই এনি আদার নেম: বাইসেক্সুয়াল পিপল স্পীক আউট -লানি কা'আহুমানুর সাথে যৌথভাবে সম্পাদিত (১৯৯১)
- সেক্সুয়ালিটি রিলিজিয়ন অ্যান্ড দ্যা সেক্রেড: বাইসেক্সুয়াল প্যানসেক্সুয়াল এবং পলিসেক্সুয়াল এইচ. শরীফ উইলিয়ামসের সাথে সহ-সম্পাদিত (২০১২)
- সাম উইমেন, লরা আন্তোনিও দ্বারা সম্পাদিত (হাচিন্স এই বইটি সম্পাদনা করেননি, তবে গ্রন্থের লেটার টু ডেভিড নামক বিভাগে অবদান রেখেছেন) [৮] (১৯৯৫)
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "About Loraine Hutchins"। ১২ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "About Loraine Hutchins Profile"।
- ↑ Bisexual Movements ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত আগস্ট ১৪, ২০০৭ তারিখে glbtq.com.
- ↑ "A Brief History of the Bisexual Movement by Liz A. Highleyman"। ২৬ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "b i · a n y · o t h e r · n a m e"।
- ↑ ""A Slippery Slice of The Rainbow," Xtra"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Dr. Loraine Hutchins · Community Pioneers: Creators of DC's LGBTQ Communities · Rainbow History Project Digital Collections"। ৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ Some women (Book, 1995)। [WorldCat.org]। ওসিএলসি 34697142। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০।