বিষয়বস্তুতে চলুন

লোকটাক লোকজ্ঞান জাদুঘর

লোকটাক লোকজ্ঞান জাদুঘর
লোকটাক খুন্নুং পুকেই লাংকেই শাংলেন
মানচিত্র
স্থাপিত১৬ অক্টোবর ২০১৬
অবস্থানথাঙ্গা দ্বীপ, লোকটাক হ্রদ, মণিপুর, ভারত
স্থানাঙ্ক২৪°৩১′৩.৬″ উত্তর ৯৩°৪৮′৪৯.৫″ পূর্ব / ২৪.৫১৭৬৬৭° উত্তর ৯৩.৮১৩৭৫০° পূর্ব / 24.517667; 93.813750
ধরনলোকজ্ঞান জাদুঘর
মূল ধারণলোকজ্ঞান সম্পর্কিত জিনিসপত্র
প্রতিষ্ঠাতাতংব্রাম অমরজিৎ
পরিচালকতংব্রাম অমরজিৎ

লোকটাক লোকজ্ঞান জাদুঘর (মৈতৈ: লোকটাক খুন্নুং পুকেই লাংকেই শাংলেন) বা থাঙ্গা লোকজ্ঞান জাদুঘর ( মৈতৈ: থাঙ্গা খুন্নুং পুকেই লাংকেই শাংলেন) হলো ভারতের মণিপুরের লোকটাক হ্রদের থাঙ্গা দ্বীপের একটি লোক জাদুঘর। এখানে লোকটাক হ্রদের সাথে সম্পর্কিত শৈল্পিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহ রয়েছে। [] [] [] জাদুঘরটি লোকটাক হ্রদের সাথে সম্পর্কিত লোকরীতি ও বিশ্বাস, লোকঔষধ এবং লোকসাহিত্য সংরক্ষণ করে। [] [] []

ইতিহাস

[সম্পাদনা]

২০১৬ সালে, তংব্রাম পরিবারের তংব্রাম অমরজিৎ লোকটাক লোকজ্ঞান জাদুঘর (মৈতৈ: লোকটাক খুন্নুং পুকেই লাংকেই শাংলেন) প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করেন মণিপুরের বিষ্ণুপুর জেলার থাঙ্গার থাঙ্গা তংব্রাম লেইকাইতে।২০১৬ সালে থাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক তংব্রাম মাঙ্গিবাবু জাদুঘরটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুর সরকারের শিল্প ও সংস্কৃতি অধিদপ্তরের পরিচালক ডঃ কে. সুশীলা। [] [] [] []

সংগ্রহ ও বৈশিষ্ট্য

[সম্পাদনা]

লোকটাক লোকজ্ঞান জাদুঘরের সংগ্রহে রয়েছে প্রাচীন জেলেদের ব্যবহৃত মাছ ধরার সরঞ্জাম এবং থাঙ্গা ও সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মৈরাং কাংলেইরোল বিষয়ক সাহিত্যকর্ম। এখানে আধ্যাত্মিক ও নশ্বর সত্তাদের চিত্রকর্মের পাশাপাশি ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্পের সরঞ্জামও রয়েছে। []

জাদুঘরের ভিতরে ছবি এবং ভিডিও তোলা অনুমোদিত। []

প্রদর্শনী

[সম্পাদনা]

২০১৯ সালের অক্টোবর মাসে মণিপুরের বিভিন্ন স্থানে ৩ দিনব্যাপী (৩ অক্টোবর – ৫ অক্টোবর) বাংলা মণিপুরি কবিতা উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান লোকতাক লোকজ্ঞান জাদুঘরে অনুষ্ঠিত হয়েছিল। কাকচিঙের গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র (এলআইসি) এবং ইম্ফলের সাহিত্য থৌপাং লুপ (সাথৌলুপ) অনুষ্ঠানটি আয়োজন করেছিল। [] []

২০২১ সালে এখানে কালেন শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এই শিল্প প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল লোকটাক হ্রদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাৎপর্য প্রচার করা। [] []

লোকটাক লোকজ্ঞান জাদুঘরের প্রতিষ্ঠাতা তংব্রাম অমরজিৎ বলেছেন:

আমরা জানি, জাদুঘর হলো মানব সভ্যতার আত্মা এবং আমরা অতীতের জিনিসগুলিকে সহজে পরিত্যাগ করতে পারি না। []

লোকটাক লোকজ্ঞান জাদুঘর ২০২১ সালের ১৮ই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ‘কালেন শিল্প প্রদর্শনী’ আয়োজন করার পরিকল্পনা করেছিল। তবে, কোভিড মহামারীর কারণে পরিকল্পিত অনুষ্ঠানটি স্থগিত করা হয়। [] []

কালেন হলো মৈতৈ চান্দ্র মাস, যে মাসে উমাং লাইদের পূজা করা হয়। এই সময়েই রাজ্যজুড়ে লাই হারাওবা উৎসব পালিত হয়। এর সাথে সঙ্গতি রেখে, কালেন শিল্প প্রদর্শনীর লক্ষ্য ছিল যুবকদের লোকটাক হ্রদের সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণে অনুপ্রাণিত করা। []

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Loktak Folklore Museum"northeastheritage.in
  2. 1 2 3 4 "Thanga folklore museum re-telling legendary Loktak tales"thepeopleschronicle.in। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "thepeopleschronicle.in" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. 1 2 3 "Loktak Folklore Museum aims high to preserve dying practices of fishing community"e-pao.net
  4. 1 2 "Loktak Folklore Museum"www.museumsofindia.org। ১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  5. "Bangla Manipuri Poetry Festival concludes"www.thesangaiexpress.com
  6. "Bangla Manipuri Poetry Festival concludes"e-pao.net
  7. 1 2 3 4 "Art exhibition encourages youth to explore cultural heritage of Loktak lake"www.ifp.co.in উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "ifp.co.in" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  8. 1 2 "Kalen Art Exhibition extended"e-pao.net

বহিঃসংযোগ

[সম্পাদনা]