বিষয়বস্তুতে চলুন

লেয়ান্দ্রো বারেইরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেয়ান্দ্রো বারেইরো
২০২০ সালে মাইনৎসের হয়ে বারেইরো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লেয়ান্দ্রো বারেইরো মার্তিন্স
জন্ম (2000-01-03) ৩ জানুয়ারি ২০০০ (বয়স ২৬)
জন্ম স্থান এরপেদাঙ্গে, লুক্সেমবার্গ
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেনফিকা
জার্সি নম্বর ১৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০১, ২০ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লেয়ান্দ্রো বারেইরো মার্তিন্স (ফরাসি: Leandro Barreiro, ফরাসি উচ্চারণ: [leˈɑ̃.dʁo ba.ʁɛˈi.ʁo]; জন্ম: ৩ জানুয়ারি ২০০০; লেয়ান্দ্রো বারেইরো নামে সুপরিচিত) হলেন একজন লুক্সেমবুর্গীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব বেনফিকা এবং লুক্সেমবার্গ জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০১৫ সালে, বারেইরো লুক্সেমবার্গ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে লুক্সেমবার্গের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত লুক্সেমবার্গের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে লুক্সেমবার্গের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লুক্সেমবার্গের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৫ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লেয়ান্দ্রো বারেইরো মার্তিন্স ২০০০ সালের ৩রা জানুয়ারি তারিখে লুক্সেমবার্গের এরপেদাঙ্গেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বারেইরো লুক্সেমবার্গ অনূর্ধ্ব-১৭, লুক্সেমবার্গ অনূর্ধ্ব-১৯ এবং লুক্সেমবার্গ অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে লুক্সেমবার্গের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ১০ই মার্চ তারিখে তিনি ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে লুক্সেমবার্গ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২০ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
লুক্সেমবার্গ২০১৮
২০১৯১০
২০২০
২০২১
২০২২১০
২০২৩১১
২০২৪
২০২৫
সর্বমোট৬৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "First team information" [প্রথম দলের তথ্য]slbenfica.pt (ইংরেজি ভাষায়)। স্পোর্ট লিসবোয়া বেনফিকা। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "Liga Portugal - SL Benfica" [লিগা পর্তুগাল - স্পোর্ট লিসবোয়া বেনফিকা]ligaportugal.pt (ইংরেজি ভাষায়)। প্রিমেইরা লিগা। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "SL Benfica » Squad 2024/2025" [স্পোর্ট লিসবোয়া বেনফিকা » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2545912

বহিঃসংযোগ

[সম্পাদনা]