বিষয়বস্তুতে চলুন

লুৎফর রহমান (যন্ত্রকৌশলী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার
লুৎফর রহমান
উপাচার্য
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর
কাজের মেয়াদ
২০১৮  ২০২২
উপাচার্য
সিটি ইউনিভার্সিটি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০২৩
পূর্বসূরীশাহ-ই-আলম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৬৪ (বয়স ৬২)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশাযন্ত্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক

লুৎফর রহমান (জন্ম: ৫ সেপ্টেম্বর ১৯৬৪) একজন বাংলাদেশী যন্ত্রকৌশলী। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।[] তিনি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর সাবেক উপাচার্য।[] বর্তমানে তিনি সাভারে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

লুৎফর ১৯৬৪ সালের ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৯ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ২০০২ সালে এমএসসি এবং ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

লুৎফর রহমান ১৯৯৯ সালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। ২০০৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ২০০৬ সালে পুনরায় সহকারী অধ্যাপক হিসেবে এমআইএসটিতে যোগ দেন। ২০০৭ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ওসমানী হলের প্রভোস্ট, সেন্টার ফর অ্যাডভাইজরি অ্যান্ড টেস্টিং সার্ভিসেসের পরিচালক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার উৎপাদন পরিচালক-সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।[]

তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০২৩ সালে তিনি সাভারে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটির উপাচার্য নিযুক্ত হন।[]

গবেষণা ও প্রকাশনা

[সম্পাদনা]

আন্তর্জাতিক জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তার রচিত হিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকস অব আ ক্লোজড লুপ পালসেটিং হিট পাইপ উইথ ফিন অ্যান্ড ওয়্যার ইনসার্ট শীর্ষক গ্রন্থ ২০১৫ সালে জার্মানির ল্যামবার্ট পাবলিশিং থেকে প্রকাশিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Former Faculty Members of Mechanical Engineering"Military Institute of Science & Technology (MIST) (ইংরেজি ভাষায়)। ক্রমিক নং ১। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)
  2. "সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন"ইত্তেফাক। ১৮ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬
  3. "Faculty of Arts and Social Sciences of City University holds Freshers' Reception & Farewell, Fall 2023"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬
  4. 1 2 "CV of Brig Gen (Retd) Prof Dr. Md Lutfor Rahman" (পিডিএফ)Bangladesh Army University of Science and Technology (BAUST), Saidpur (ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬
  5. "বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার সংক্রান্ত তথ্য" (পিডিএফ)। ক্রমিক নং ৮০। ৫ সেপ্টেম্বর ২০২২। পৃ. ৭। ১৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)
  6. 1 2 "Honorable Vice Chancellor: Brig Gen Prof Dr. Engr Md Lutfor Rahman (Retd)"City University (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৬