লুই অঁতোয়ান দ্য স্যাঁ-জ্যুস্ত
লুই অঁতোয়ান দ্য স্যাঁ-জ্যুস্ত | |
|---|---|
| Louis Antoine de Saint-Just | |
পিয়ের-পল প্র্যুদোঁর আঁকা স্যাঁ-জ্যুস্তের প্রতিকৃতি, ১৭৯৩ | |
| ৩৭শ জাতীয় প্রতিনিধিসভার সভাপতি | |
| কাজের মেয়াদ ১৯ ফেব্রুয়ারি – ৬ মার্চ ১৭৯৪ | |
| পূর্বসূরী | যোজেফ-নিকলা বার্বো দ্যু বারঁ |
| উত্তরসূরী | ফিলিপ র্যুল |
| জননিরাপত্তা কমিটির সদস্য | |
| কাজের মেয়াদ ৩০ মে ১৭৯৩ – ২৭ জুলাই ১৭৯৪ | |
| জাতীয় প্রতিনিধিসভার সদস্য | |
| কাজের মেয়াদ ২০ সেপ্টেম্বর ১৭৯২ – ২৭ জুলাই ১৭৯৪ | |
| নির্বাচনী এলাকা | অ্যান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | লুই অঁতোয়ান লেওঁ দ্য স্যাঁ-জ্যুস্ত ২৫ আগস্ট ১৭৬৭ দ্যসিজ, ফ্রান্স রাজ্য |
| মৃত্যু | ২৮ জুলাই ১৭৯৪ (বয়স ২৬) পারি, প্রথম ফরাসি গণরাষ্ট্র |
| মৃত্যুর কারণ | গিয়োতিন দ্বারা শিরশ্ছেদ |
| রাজনৈতিক দল | লা মঁতাইন |
| স্বাক্ষর | |
| ডাকনাম | সন্ত্রাসের মহাদূত |
লুই অঁতোয়ান লেওঁ দ্য স্যাঁ-জ্যুস্ত[ক] (ফরাসি: Louis Antoine Léon de Saint-Just, উচ্চারণ [lwi ɑ̃.twan le.ɔ̃ də sɛ̃ ʒyst] ; ২৫শে আগস্ট ১৭৬৭ – ২৮শে জুলাই ১৭৯৪), যাকে কখনও কখনও সন্ত্রাসের মহাদূত (Archange de la Terreur) নামে অভিহিত করা হয়,[১][২][৩] ছিলেন একজন ফরাসি বিপ্লবী, রাজনৈতিক দার্শনিক, জাতীয় প্রতিনিধিসভার সদস্য ও সভাপতি, জ্যাকোবিন ক্লাবের নেতা এবং ফরাসি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জাতীয় প্রতিনিধিসভার নির্বাচিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি লা মঁতাইন গোষ্ঠীর সদস্য ছিলেন এবং মাক্সিমিলিয়্যাঁ রবেস্পিয়েরের ঘনিষ্ঠ বন্ধু ও অটল সমর্থক ছিলেন। ২য় বছরের ৯ই তের্মিদরে রবেস্পিয়েরের পতনের সঙ্গে–সঙ্গে তিনিও ক্ষমতাচ্যুত হন।
বাগ্মিতার জন্য খ্যাত স্যাঁ-জ্যুস্ত সমতা ও নৈতিকতার পক্ষে তাঁর আপসহীন মনোভাব এবং নীতিগত অনমনীয়তার কারণে বিশেষভাবে পরিচিত ছিলেন। একই সঙ্গে, তাঁর পরিচালিত মিশনগুলোর কার্যকারিতার জন্যও তিনি প্রসিদ্ধ—যার মাধ্যমে তিনি রাইন সেনাবাহিনীর পরিস্থিতি সংশোধন করেন এবং ফ্ল্যুর্যুসে গণরাষ্ট্রীয় বাহিনীর বিজয়ে অবদান রাখেন। রাজনৈতিকভাবে তিনি জিরঁদবাদী, এব্যারবাদী এবং পরে দঁতোবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং দরিদ্র দেশপ্রেমিকদের স্বার্থে গণরাষ্ট্রের শত্রুদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পক্ষে জোর দেন। জাতীয় প্রতিনিধিসভায় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতে রবেস্পিয়েরপন্থীদের মনোনীত মুখপাত্র হিসেবে তিনি দঁতো বা এব্যারের মতো ব্যক্তিত্বদের বিরুদ্ধে অভিযোগ ও দাবিপত্র উত্থাপন করেন। বিভাগগুলোতে—বিশেষত ভঁদে অঞ্চলে—সঁ-ক্যুলৎদের দ্বারা সংঘটিত হত্যাযজ্ঞ রোধ করতে, অথবা দমননীতি কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে (যা আজও পুরোপুরি স্পষ্ট নয়), তিনি বিভাগীয় বিপ্লবী ট্রাইব্যুনালগুলো বিলুপ্ত করে সব কার্যক্রম প্যারিসের বিপ্লবী ট্রাইব্যুনালে একত্র করেন।
তিনি একজন রাজনৈতিক তাত্ত্বিকও ছিলেন এবং বিশেষভাবে ১ম বছরের সংবিধান[৪] ও এর সঙ্গে সংযুক্ত ১৭৯৩ সালের মানব ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রকে অনুপ্রাণিত করেন। ফরাসি বিপ্লবের নীতিসমূহ নিয়েও তিনি একাধিক রচনা প্রণয়ন করেন।
৯ই তের্মিদরে তিনি বার্যার ও তালিয়্যাঁর উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে রবেস্পিয়েরের পক্ষে সওয়াল করেন। তাঁর সঙ্গে গ্রেফতার হয়ে তিনি পরদিন মৃত্যুর আগ পর্যন্ত নীরব থাকেন; সেদিনই ২৬ বছর বয়সে ১০৪ জন রবেস্পিয়েরপন্থীর সঙ্গে তাঁকে প্লাস দ্য লা রেভল্যুসিওঁতে গিয়োতিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁর মরদেহ ও মাথা একটি গণকবরে নিক্ষেপ করা হয়।
দীর্ঘকাল ধরে ইতিহাসবিদদের কাছে স্যাঁ-জ্যুস্ত এবং সচরাচরভাবে রবেস্পিয়েরপন্থীরা নিষ্ঠুর, রক্তপিপাসু এবং বেপরোয়া ও সহিংস যৌনাচারের অধিকারী হিসেবে বিবেচিত হয়ে এসেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এসে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে শুরু করে।[৫]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Domine, Jean-François (১৯৯৫)। "La Rhétorique Des Conventionnels a Travers Une Étude D'ensemble: Les Discours Et Rapports De Saint-Just"। Annales historiques de la Révolution française। ৩০০ (300): ৩১৩–৩১৫। ডিওআই:10.3406/ahrf.1995.3420। আইএসএসএন 0003-4436। জেস্টোর 41916001। ১৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩।
- ↑ Kociubińska, Edyta (২০২৩)। L'Artiste de la vie moderne: Le dandy entre littérature et histoire। Brill। ডিওআই:10.1163/9789004549333_012। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-৫৪৯৩৩-৩। ২৭ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩।
- ↑ Belissa, Marc, et al. « Saint-Just, mémoires et histoire », Annales historiques de la Révolution française, vol. 390, no. 4, 2017, pp. 175–202.
- ↑ Jean-Michel Montet (১৯৯৫)। "La Déclaration des droits de l'homme de 1793 : apports de la lexicologie quantitative aux problèmes de sa genèse"। Langages de la Révolution (1770–1815) : actes du 4e Colloque international de lexicologie politique। éd. ENS। পৃ. ২৮১ et foll।.
- ↑ Boulant, Antoine (২০২০)। Saint-Just: l'archange de la révolution (1re সংস্করণ)। Paris: Passés composés। পৃ. ৩৪৯। আইএসবিএন ৯৭৮-২-৩৭৯৩৩-০৩০-৮।
গ্রন্থসূচী
[সম্পাদনা]- Abensour, Miguel (১৯৯০)। "Saint-Just and the Problem of Heroism in the French Revolution." In The French Revolution and the Birth of Modernity edited by Feher Ferenc। Berkeley: University of California Press। আইএসবিএন ৯৭৮-০-৫২০-০৭১২০-৯।
- Andress, David (২০০৬)। The Terror: The Merciless War for Freedom in Revolutionary France। New York: Farrar, Straus and Giroux। আইএসবিএন ০-৩৭৪-৫৩০৭৩-৪।
- Aulard, François (১৯১০)। The French Revolution: A Political History, 1789–1804। খণ্ড II। New York: Charles Scribner's Sons। ওসিএলসি 25917606।
- Baker, Keith Michael (১৯৮৭)। The Old Regime and the French Revolution। Chicago: University of Chicago Press। আইএসবিএন ৯৭৮-০-২২৬-০৬৯৫০-০।
- Bax, Ernest Belfort (১৮৯০)। The Story of the French Revolution। London: Swan Sonnenschein। ওসিএলসি 6024337।
- Béraud, Henri (১৯৬৮) [1928]। Twelve Portraits of the French Revolution। Freeport, NY: Books for Libraries Press। ওসিএলসি 427303।
- Boulant, Antoine (২০২৩) [2020]। Saint-Just: l'archange de la Révolution। Paris: Alpha histoire। আইএসবিএন ৯৭৮-২-৩৮৩৮-৮০৫১-৬।
- Bruun, Geoffrey (১৯৬৬)। Saint-Just: Apostle of the Terror। Hamden, CT: Archon Books। ওসিএলসি 1142850।
- Büchner, Georg; Price, Victor (১৯৭১)। The Plays of Georg Büchner। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-২৮১১২০-২।
- Camus, Albert (১৯৯১) [1951]। The Rebel: an essay on man in revolt। New York: Vintage International। আইএসবিএন ০-৬৭৯-৭৩৩৮৪-১।
- Carlyle, Thomas (১৮৬০) [1837]। The French Revolution: A History। খণ্ড II। New York: Harper & Bros। ওসিএলসি 14208955।
- চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। । ব্রিটিশ বিশ্বকোষ। খণ্ড ২৪ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ২০–২১।
- Curtis, Eugene Newton (১৯৭৩)। Saint-Just, Colleague of Robespierre। New York: Octagon Books। আইএসবিএন ০-৩৭৪-৯২০১০-৯।
- Doyle, William (১৯৯০)। The Oxford History of the French Revolution (2nd সংস্করণ)। Oxford; New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯২৫২৯৮-৫।
- Gough, Hugh (২০১০)। The Terror in the French Revolution (2nd সংস্করণ)। New York: Palgrave Macmillan। আইএসবিএন ৯৭৮-০-২৩০-২০১৮১-১।
- Hampson, Norman (১৯৯১)। Saint-Just। Oxford: Basil Blackwell, Ltd.। আইএসবিএন ০-৬৩১-১৬২৩৩-X।
- Hampson, Norman (১৯৭৪)। The Life and Opinions of Maximilien Robespierre। London: Gerald Duckworth and co.।
- Hazani, Moshe (১৯৮৯)। "The Duel That Never Was"। Political Psychology। ১০ (1): ১১১–১৩৩। ডিওআই:10.2307/3791590। জেস্টোর 3791590। ওসিএলসি 482537177।
- Higonnet, Patrice (১৯৯৮)। Goodness Beyond Virtue: Jacobins During the French Revolution। Cambridge: Harvard University Press। আইএসবিএন ০-৬৭৪-৪৭০৬১-৩।
- Jordan, David P. (১৯৭৯)। The King's Trial: Louis XVI vs. the French Revolution। Berkeley: University of California Press। আইএসবিএন ০-৫২০-০৩৬৮৪-০।
- Knee, Philip (২০০৬)। "An Ethics of Measure: Camus and Rousseau"। Daigle, Christine (সম্পাদক)। Existentialist Thinkers and Ethics। Montreal: McGill-Queen's University Press। আইএসবিএন ৯৭৮-০-৭৭৩৫-৩১৩৮-৩।
- Linton, Marisa (জানুয়ারি ২০১৫)। "Saint-Just: The French Revolution's 'Angel of Death'"। History Today। খণ্ড ৬৫ নং 1।
- Linton, Marisa (২০১৩)। Choosing Terror: Virtue, Friendship and Authenticity in the French Revolution। Oxford: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৫৭৬৩০-২।
- Loomis, Stanley (১৯৮৬)। Paris in the Terror। Richardson & Steirman। আইএসবিএন ৯৭৮-০-৯৩১৯৩৩-১৮-৯।
- Mason, L.; Rizzo, T., সম্পাদকগণ (১৯৯৯)। The French Revolution: A Document Collection। Boston: Houghton Mifflin। আইএসবিএন ০-৬৬৯-৪১৭৮০-৭।
- Monar, Jörg (১৯৯৩)। Saint-Just: Sohn, Denker und Protagonist der Revolution (জার্মান ভাষায়)। Bonn: Bouvier। আইএসবিএন ৩-৪১৬-০২৪৬৬-৪।
- Palmer, R.R. (১৯৬৯) [1941]। Twelve Who Ruled। Princeton, NJ: Princeton University Press। আইএসবিএন ০-৬৯১-০৫১১৯-৪।
- Rudé, George (১৯৮৮)। The French Revolution। New York: Grove Weidenfeld। আইএসবিএন ০-৮০২১-৩২৭২-৩।
- Schama, Simon (১৯৮৯)। Citizens: A Chronicle of the French Revolution। New York: Vintage। আইএসবিএন ০-৬৭৯-৭২৬১০-১।
- Scurr, Ruth (১৯৮৯)। Fatal Purity: Robespierre and the French Revolution। Vintage। আইএসবিএন ৯৭৮-০-০৯-৯৪৫৮৯৮-২।
- Soboul, Albert (১৯৭৫)। The French Revolution 1787–1799। New York: Vintage। আইএসবিএন ০-৩৯৪-৭১২২০-X।
- Soboul, Albert (১৯৮০)। The Sans-culottes। Princeton, NJ: Princeton University Press। আইএসবিএন ০-৬৯১-০০৭৮২-৯।
- Stephens, Henry Morse (১৮৯২)। The Principal Speeches of the Statesmen and Orators of the French Revolution, 1789–1795। Oxford: Clarendon Press। পৃ. ৪৭০। ওসিএলসি 759870।
- Ten Brink, Jan (১৮৯৯)। Robespierre and the Red Terror। London: Hutchinson & Co.। পৃ. ১০৫। ওসিএলসি 2988851।
Louis Antoine de Saint-Just Organt.
- Thompson, James Matthew (১৯৬৮) [1935]। Robespierre। খণ্ড ১। New York: Howard Fertig। ওসিএলসি 401482।
- Vinot, Bernard (২০০২) [1985]। Saint-Just (ফরাসি ভাষায়)। Paris: Grand livre du mois। আইএসবিএন ২-৭০২৮-৮০৪০-১।
- Vinot, Bernard (১৯৮৫)। Saint-Just (ফরাসি ভাষায়)। Paris: Fayard। আইএসবিএন ৯৭৮-২-২১৩-০১৩৮৬-২।
- Walzer, Michael, সম্পাদক (১৯৭৪)। Regicide and Revolution: Speeches at the Trial of Louis XVI। London: Cambridge University Press। আইএসবিএন ০-৫২১-২০৩৭০-৮।
- Whaley, Leigh Ann (২০০০)। Radicals: Politics and Republicanism in the French Revolution। Sutton Publishing। আইএসবিএন ০-৭৫০৯-২২৩৮-৯।
অধিকতর পাঠ
[সম্পাদনা]- ফ্রঁসোয়া ওলার: Les Orateurs de la Législative et de la Convention (১৮৮৩) (ফরাসি ভাষায়)
- এদুয়ার ফ্ল্যরি: Saint-Just et la terreur (১৮৫২) (ফরাসি ভাষায়)
- এর্নেস্ত আমেল: Histoire de Saint-Just (১৮৫৯) (ফরাসি ভাষায়)
- ম্যারিসা লিন্টন: "The Man of Virtue: The Role of Antiquity in the Political Trajectory of L. A. Saint-Just", French History 24, 3 (২০১০): pp. 393–419 (ইংরেজি ভাষায়)
- আলব্যার সবুল: "Robespierre and the Popular Movement of 1793–4", Past and Present (মে ১৯৫৪) (ইংরেজি ভাষায়)