লুইস ফার্গুসন
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৪ আগস্ট ১৯৯৯ | ||
| জন্ম স্থান | হ্যামিল্টন, স্কটল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বোলোনিয়া | ||
| জার্সি নম্বর | ১৯ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০১, ২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
লুইস ফার্গুসন (ইংরেজি: Lewis Ferguson; জন্ম: ২৪ আগস্ট ১৯৯৯) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব বোলোনিয়া এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, ফার্গুসন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লুইস ফার্গুসন ১৯৯৯ সালের ২৪শে আগস্ট তারিখে স্কটল্যান্ডের হ্যামিল্টনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ফার্গুসন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯, স্কটল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ৮ই নভেম্বর তারিখে তিনি লুক্সেমবুর্গ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২১ সালের ১লা সেপ্টেম্বর তারিখে, ২২ বছর ও ৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফার্গুসন ডেনমার্কের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৯১তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় বিলি গিলমোরের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ১৭ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি ডেনমার্ক ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ফার্গুসন সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| স্কটল্যান্ড | ২০২১ | ২ | ০ |
| ২০২২ | ৩ | ০ | |
| ২০২৩ | ৫ | ০ | |
| ২০২৪ | ২ | ০ | |
| সর্বমোট | ১২ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/2825635
- ↑ https://int.soccerway.com/matches/2021/09/01/europe/wc-qualifying-europe/denmark/scotland/3430128/
- ↑ https://www.worldfootball.net/report/wm-quali-europa-2021-2022-gruppe-f-daenemark-schottland/
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3495248
- ↑ https://www.national-football-teams.com/matches/report/31672/Denmark_Scotland.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে লুইস ফার্গুসন (ইংরেজি)
- সকারবেসে লুইস ফার্গুসন (ইংরেজি)
- ইইউ-ফুটবলে লুইস ফার্গুসন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে লুইস ফার্গুসন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে লুইস ফার্গুসন (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে লুইস ফার্গুসন (ইংরেজি)
- স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনে লুইস ফার্গুসন (ইংরেজি)
- কিকারে লুইস ফার্গুসন (জার্মান)
- এফবিরেফে লুইস ফার্গুসন (ইংরেজি)
- ১৯৯৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- স্কটল্যান্ডীয় ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯-এর খেলোয়াড়
- স্কটল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- স্কটীয় পেশাদার ফুটবল লিগের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- রেঞ্জার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়