বিষয়বস্তুতে চলুন

লুইস ডরিস অ্যাডামস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুইস ডরিস অ্যাডামস
জন্ম
লুইস ডরিস অ্যাডামস

(১৮৮৯-০৭-০২)২ জুলাই ১৮৮৯
মৃত্যু২৪ ডিসেম্বর ১৯৬৫(1965-12-24) (বয়স ৭৬)
মাতৃশিক্ষায়তনবেডফোর্ড কলেজ, লন্ডন
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত

লুইস ডরিস অ্যাডামস (২ জুলাই ১৮৮৯ – ২৪ ডিসেম্বর ১৯৬৫) ছিলেন একজন ব্রিটিশ গণিত শিক্ষক এবং স্কুল পরিদর্শক (এইচএমআই), যিনি ১৯৫৩ সালে এ ব্যাকগ্রাউণ্ড টু প্রাইমারি স্কুল ম্যাথমেটিক্স (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস)[][] বইটি লিখেছিলেন। তিনি ১৯৫৯ সালে গণিত সমিতির সভাপতি হন।[]

অ্যাডামস ১৯১১ সালে লন্ডনের বেডফোর্ড কলেজ থেকে গণিতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ ডিগ্রি অর্জন করেন।[][] একজন বিদ্যালয় পরিদর্শক হিসেবে তাঁর কাজ ওয়েস্ট কান্ট্রি এবং বিশেষ করে ব্রিস্টলকে কেন্দ্র করে ছিল; তিনি ১৯৫০ সালে পরিদর্শক পদ থেকে অবসর গ্রহণ করেন।[]

তিনি আনুমানিক ১৯১৫ সালে গণিত সমিতিতে যোগদান করেন এবং ৫১ বছর ধরে এর সদস্য ছিলেন;[] তিনি ১৯৪৬ সালে গণিত সমিতির শিক্ষণ উপ-কমিটির সদস্য হন, ১৯৫৪ সালে তিনি এর চেয়ারম্যান হন এবং মৃত্যুর আগে পর্যন্ত এর সদস্য ছিলেন।[] তিনি অ্যাপ্লিকেশন, অ্যারিথমেটিক অ্যাণ্ড সেকেণ্ডারি মডার্ণ সাব-কমিটিরও সদস্য ছিলেন। ১৯৫৯ সালে গণিত সমিতির সভাপতি হওয়ার মাধ্যমে, ১৮৭১ সালে সমিতি প্রতিষ্ঠার পর থেকে তিনি এই পদে অধিষ্ঠিত দ্বিতীয় মহিলা ছিলেন, ১৯৫১ সালে মেরি কার্টরাইট[][] ছিলেন প্রথম সভাপতি। ১৯৩৯ সালে ডব্লিউসি ফ্লেচারের পরে তিনি ছিলেন দ্বিতীয় এইচএমআই।[][]

তিনি ১৯৬৫ সালে মারা যান। []

অবদান

[সম্পাদনা]

অ্যাডামসের "একজন শিক্ষক এবং পরিদর্শক হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা" ছিল এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তাঁর বই এ ব্যাকগ্রাউণ্ড টু প্রাইমারি স্কুল ম্যাথমেটিক্স (১৯৫৩) লিখেছিলেন।[] এটি প্রাথমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। তিনি গণিত শিক্ষাকে শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে যুক্ত করার পক্ষে মত দিতে প্রায় ৮০ জন শিক্ষার্থীর বাস্তব উদাহরণ ব্যবহার করেছিলেন।[] তাঁর বই "অনেক শিক্ষককে অনুপ্রাণিত করেছিল" এবং মুখস্থ করে গণিত শেখার পরিবর্তে গাণিতিক নানা সরঞ্জাম দিয়ে খেলার মাধ্যমে শেখানোর ওপর আরও বেশি জোর দেওয়ার পূর্বাভাস দিয়েছিল।[১০]

ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশনের টিচিং সাব-কমিটির সদস্য হিসেবে, অ্যাডামস অ্যাসোসিয়েশনের মনোযোগ "শিক্ষাদান থেকে শেখার দিকে"[১০] এবং "কি শেখানো উচিত তার থেকে কিভাবে শেখানো উচিত" তার দিকে পরিবর্তন করতে সাহায্য করেছিলেন। তিনি প্রকল্পের পরিধির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অন্তর্ভুক্তি প্রচার করেছিলেন।[] তাঁর বই এবং ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশনে তাঁর সভাপতিত্বের ভাষণ উভয়ই যুক্তরাজ্যে গাণিতিক শিক্ষার সংস্কারের জন্য একটি বড় প্রেরণা ছিল। টিচিং সাব-কমিটির ১৯৫৫ সালের রিপোর্ট দ্য টিচিং অফ ম্যাথমেটিক্স ইন প্রাইমারি স্কুলস লেখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।[১০][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The 1939 Register National Archives
  2. England & Wales Government Probate Death Index 1858-2019
  3. 1 2 Cook, H. M. (সেপ্টেম্বর ১৯৫৪), "Review: A Background of Primary School Mathematics", The Mathematical Gazette, খণ্ড ৩৮ নং 325, পৃ. ২৩৮–২৩৯, ডিওআই:10.2307/3609069, জেস্টোর 3609069
  4. 1 2 "The teaching of arithmetic – Improvements on current methods", Educational Research, খণ্ড ১ নং 1, পৃ. ৭৪–৭৯, জানুয়ারি ১৯৫৮, ডিওআই:10.1080/0013188580010108
  5. 1 2 3 Presidents of the Association, Mathematical Association, সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৮
  6. 1 2 3 4 5 6 7 Williams, E. M.; Sowden, K. (অক্টোবর ১৯৬৫), "Obituary: Louise Doris Adams", The Mathematical Gazette, খণ্ড ৫০ নং 373, পৃ. ২৫৫–২৫৮, ডিওআই:10.1017/S0025557200054498, জেস্টোর 3614670
  7. University of London, the Historical Record: (1836-1912) Being a Supplement to the Calendar, Completed to September 1912, University of London Press, ১৯১২, পৃ. ৫২৩
  8. Melrose, Jean (১৯৮৬), The mathematical association diploma in mathematical education as an instrument for in-service education for primary school teachers, Durham theses, Durham University, পৃ. ২০–২১
  9. Rollett, A. P. (অক্টোবর ১৯৬৮), "Presidential address: Class consciousness", The Mathematical Gazette, খণ্ড ৫২ নং 381, পৃ. ২১৯–২৪১, ডিওআই:10.2307/3614161, জেস্টোর 3614161
  10. 1 2 3 Breakell, John (সেপ্টেম্বর ২০০১), The teaching of mathematics in schools in England and Wales during the early years of the Schools Council 1964 to 1975 (পিডিএফ), University of London, পৃ. ১৮, ১৭৬–১৭৭, ২৪৯