বিষয়বস্তুতে চলুন

লুইস আদভিনকুলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুইস আদভিনকুলা
২০২৩ সালে বোকা জুনিয়র্সের হয়ে আদভিনকুলা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুইস হান পিয়ের্স আদভিনকুলা কাস্ত্রিয়োন
জন্ম (1990-03-02) ২ মার্চ ১৯৯০ (বয়স ৩৬)
জন্ম স্থান চিনচা, পেরু
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোকা জুনিয়র্স
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২৯, ২৪ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লুইস হান পিয়ের্স আদভিনকুলা কাস্ত্রিয়োন (স্পেনীয়: Luis Advíncula, স্পেনীয় উচ্চারণ: [ˈlwis aðˈβin.ku.la]; জন্ম: ২ মার্চ ১৯৯০; লুইস আদভিনকুলা নামে সুপরিচিত) হলেন একজন পেরুভীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর আর্জেন্টিনীয় প্রথম বিভাগের ক্লাব বোকা জুনিয়র্স এবং পেরু জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০০৯ সালে, আদভিনকুলা পেরু অনূর্ধ্ব-২০ দলের হয়ে পেরুর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত পেরুর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে পেরুর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পেরুর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২৮ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লুইস হান পিয়ের্স আদভিনকুলা কাস্ত্রিয়োন ১৯৯০ সালের ২রা মার্চ তারিখে পেরুর চিনচায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আদভিনকুলা পেরু অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে পেরুর প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালের ২০শে জানুয়ারি তারিখে তিনি পেরু অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৪ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পেরু২০১০
২০১১১২
২০১২
২০১৩
২০১৪
২০১৫১৪
২০১৬
২০১৭
২০১৮১৩
২০১৯১৫
২০২০
২০২১
২০২২
২০২৩
২০২৪১০
২০২৫
সর্বমোট১২৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fútbol masculino – El Plantel" [পুরুষদের ফুটবল - দল]bocajuniors.com.ar (স্পেনীয় ভাষায়)। বোকা জুনিয়র্স। ১৪ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 13 জুন 2025 প্রস্তাবিত (সাহায্য)
  2. "Boca Juniors" [বোকা জুনিয়র্স]ligaprofesional.ar (স্পেনীয় ভাষায়)। আর্জেন্টিনীয় প্রথম বিভাগ। ১৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Boca Juniors » Squad 2024/2025" [বোকা জুনিয়র্স » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 16 জুন 2025 প্রস্তাবিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]