লুইসা কোয়েস্তা
মারিয়া লুইসা কোয়েস্তা ভিলা | |
|---|---|
| জন্ম | ২৬ মে ১৯২০ সোরিয়ানো, উরুগুয়ে |
| মৃত্যু | ২১ নভেম্বর ২০১৮ (বয়স ৯৮) |
| জাতীয়তা | উরুগুয়ে |
| পেশা | মানবাধিকারকর্মী |
মারিয়া লুইসা কোয়েস্তা ভিলা (২৬ মে ১৯২০ সোরিয়ানো - ২১ নভেম্বর ২০১৮ মন্টেভিডিও) উরুগুয়ের মানবাধিকারকর্মী ছিলেন। তিনি উরুগুয়ের সিভিক-মিলিটারি একনায়কতন্ত্র চলাকালীন হারানো মানুষদের অনুসন্ধানের কাজে নিয়োজিত ছিলেন। তার ছেলে নেবিও মেলো কোয়েস্তা সামরিক বাহিনী দ্বারা অপহরণ এবং পরবর্তীতে হারিয়ে যায়। আজও তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
জীবন
[সম্পাদনা]তিনি সোরিয়ানোতে জন্মগ্রহণ করেন। এখানে তিনি ১৯৭৩ সালের জুন পর্যন্ত শীট ও রঙের কাজ করতেন। ঐ বছরের ২৮ জুন থেকে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন নম্বর ৫-এর কারাগারে ছিলেন।[১] তার ছেলে নেবিও মেলো কোয়েস্তা আর্জেন্টিনাতে স্ত্রী ও কন্যা নিয়ে নির্বাসনে যায়। ১৯৭৬ সালে নেবিও অপহৃত হয়। কোয়েস্তা তাকে খুঁজতে শুরু করে।[২][৩]
১৯৮৫ সালে যারা যারা এভাবে অপহৃত এবং পরবর্তীতে নিখোঁজ হয়ে যায় তাদের নিয়ে একটি দল গঠিত হয়।[২][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Falleció Luisa Cuesta, activista por los Derechos Humanos. Tenía 98 años"। Montevideo Portal (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- 1 2 "¿Quién es Luisa Cuesta?"। www.portaltnu.com.uy (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
- ↑ ElPais। "Falleció Luisa Cuesta, referente de los derechos humanos en Uruguay"। Diario EL PAIS Uruguay (spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Falleció Luisa Cuesta – Facultad de Ciencias Sociales" (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০।