লীনা তেওয়ারি (ব্যবসায়ী)
লীনা তেওয়ারি | |
|---|---|
| জন্ম | ৯ মার্চ ১৯৫৭[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | ইউএসভি প্রাইভেট লিমিটেড-এর চেয়ারপারসন |
| সন্তান | ২ |
লীনা গান্ধী তেওয়ারি (জন্ম ১৯৫৬ / ১৯৫৭) একজন ভারতীয় ব্যবসায়ী এবং লেখিকা।[২] তিনি মুম্বাই ভিত্তিক একটি বহুজাতিক ওষুধ ও জৈবপ্রযুক্তি কোম্পানি, ইউএসভি প্রাইভেট লিমিটেড-এর চেয়ারপারসন।[৩] ১৯৬১ সালে ইউএসভি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর ঠাকুরদা বিঠল বালকৃষ্ণ গান্ধী।[৪] ২.৬ বিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পদের অধিকারী, লীনা তেওয়ারি ভারতীয়দের মধ্যে একজন ধনী এবং প্রায়শই ফোর্বস পত্রিকার তালিকায় স্থান পান।[৫][৬] কোম্পানিটি ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার ওষুধের পাশাপাশি বায়োসিমিলার ওষুধ, ইনজেকশনযোগ্য ওষুধ এবং সক্রিয় ওষুধ উপাদানগুলিতে বিশেষজ্ঞ।[১]
লীনা তেওয়ারি তাঁর বি.কম করেছেন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এবং বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন।[১] তিনি তাঁদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রশান্তকে বিবাহ করেছেন।[৩] তিনি মানবিক কাজের সাথেও জড়িত এবং ডঃ সুশীলা গান্ধী সেন্টার ফর আণ্ডারপ্রিভিলেজড উইমেনকে সমর্থন করেন। সেখানে মেয়েদের একাডেমিক নির্দেশনা, নৃত্য এবং কম্পিউটার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।[৭] ২০১৩ সালে, লীনা তেওয়ারি তাঁর ঠাকুরদা বিঠল গান্ধীর জীবনীমূলক বই বিয়ণ্ড পাইপস অ্যাণ্ড ড্রিমস লিখেছিলেন।[৮][৯]
₹ ৩৪ কোটি (ইউএস$ ৪ মিলিয়ন) দানের জন্য তিনি হুরুন ইণ্ডিয়া দানশীলতার তালিকা ২০১৯-এ ২৩ নম্বর স্থানে ছিলেন। এবং হুরুন রিপোর্ট ইণ্ডিয়া দানশীলতার তালিকা ২০১৯ অনুসারে ২০১৯ সালের নারী দানশীলদের তালিকায় তিনি #৩ স্থান অধিকার করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "#64 Leena Tewari"। Forbes। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Leena Gandhi Tiwari"। Bloomberg। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
- 1 2 Phadnis, Aneesh (২৭ জানুয়ারি ২০১৮)। "Diabetes drug major USV eyes niche therapies abroad, targets Rs 50 bn sales"। Business Standard। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
- ↑ "Only four women in Forbes 100 richest Indians list"। Hindustan Times। ২৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
- ↑ "मिलिए भारत की सबसे अमीर महिलाओं से, इन बिजनेस वुमन ने मारी बाजी"। Navodaya Times (Hindi ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Forbes 2015: Only 4 women among India's 100 richest"। India Today। ২৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
- ↑ Jagdale, Sachin; Sule, Salil (৭ মার্চ ২০১৫)। "Woman on a mission"। The Indian Express। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
- ↑ "Beyond Pipes and Dreams – by Mrs. Leena Gandhi Tewari, an Inspirational Worth Reading Life Story of Vithal Balkrishna Gandhi"। The Free Press Journal। ১৬ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
- ↑ "Beyond Pipes & Dreams"। The Hindu Business Line। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইউএসভি প্রাইভেট লিমিটেডে লীনা তেওয়ারি
- ১৯৫০-এর দশকে জন্ম
- মুম্বই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মহারাষ্ট্রের নারী ব্যবসায়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী ব্যবসায়ী
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী ব্যবসায়ী
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- নারী শতকোটিপতি
- মুম্বইয়ের ব্যবসায়ী
- জীবিত ব্যক্তি
- ভারতীয় শতকোটিপতি
- মহারাষ্ট্রের লেখিকা