বিষয়বস্তুতে চলুন

লি রি-ইয়ং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লি রি-ইয়ং
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-08-11) ১১ আগস্ট ২০০০ (বয়স ২৫)[]
বুসান, দক্ষিণ কোরিয়া
ক্রীড়া
দেশদক্ষিণ কোরিয়া
ক্রীড়াসাঁতার
ধরনসমলয় সাঁতার

লি রি-ইয়ং (কোরীয়: 이리영; জন্ম: ১১ আগস্ট ২০০০) হলেন একজন দক্ষিণ কোরীয় সমলয় সাঁতারু, যিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

রি-ইয়ং দক্ষিণ কোরিয়ার হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লি রি-ইয়ং ২০০০ সালের ১১ই আগস্ট তারিখে দক্ষিণ কোরিয়ার বুসানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

রি-ইয়ং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি হুর ইউন-সোর সাথে দক্ষিণ কোরিয়ার দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৪৫৫.৩১৬৭ পয়েন্ট অর্জন করে ১৩তম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ২২৭.৫৬৬৭ এবং ২২৭.৭৫০০ পয়েন্ট পেয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪
  2. 1 2 "LEE Riyoung" [লি রি-ইয়ং]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]