বিষয়বস্তুতে চলুন

লিস মইকিতা (বই)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিস মইকিতা (ইউক্রেনীয়: Лис Микита; বাংলা: শেয়াল মইকিতা) হলো ইভান ফ্রাঙ্কো রচিত ১৮৯০ সালের একটি শিশুতোষ বই। এটি একটি জনপ্রিয় ইউরোপীয় কাহিনির উপর ভিত্তি করে কাব্যপোন্যাস শৈলীতে লেখা হয়েছিলো।[১]

সৃষ্টি এবং প্রকাশনা

[সম্পাদনা]
তেওফিল কোপিসতিনস্কি দ্বারা সচিত্রীকৃত বইটির ১৮৯৬ সালের সংস্করণ।

ফ্রাঙ্কো গল্পটি তার সন্তান আন্দ্রিয়, তারাস, পেত্রো এবং আনার জন্য লিখেছিলেন। তিনি শিয়ালকে নিয়ে প্রচলিত একটি ইউরোপীয় কাহিনি অবলম্বন করে সেটিকে বয়কো জনপদের বৈশিষ্ট্য ও স্থানীয় উপভাষার উপাদানে সাজিয়ে একটি মৌলিক সাহিত্যকর্ম সৃষ্টি করেন। গল্পটি প্রথম ১৮৯০ সালে শিশুদের পত্রিকা জভিনক ("ঘণ্টা")-এ প্রকাশিত হয় এবং এক বছর পর একটি স্বতন্ত্র বই হিসেবে আত্মপ্রকাশ করে। মূল গল্পটি ৯টি অংশে ("গান") বিভক্ত ছিল, তবে ১৮৯৬ সালে প্রকাশিত নতুন সংস্করণে আরও তিনটি অংশ যোগ করা হয়। গল্পটির পঞ্চম সংস্করণ তথা ফ্রাঙ্কোর জীবদ্দশায় শেষ সংস্করণটি ১৯১৪ সালে কিয়েভে বিবাচিত রূপে প্রকাশিত হয়।[২]

গল্পের প্রধান চরিত্র মইকিতা হলো এক ধূর্ত, চতুর ও নীচ শিয়াল, যে শুধু নিজের স্বার্থ বুঝে কাজ করে এবং পশুরাজ সিংহসহ বনের অন্যান্য প্রাণিদের ধোঁকা দেয়। গল্পের অনেক চরিত্রই লেখকের ব্যক্তিগত পরিচিতদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এর কাহিনিতে বিদ্রূপাত্মকতার ব্যবহারের মাধ্যমে মানুষের দুর্বলতা ও অন্যান্য নেতিবাচক বৈশিষ্ট্যকে উপহাস করা হয়েছে।[২]

সচিত্রাবলী

[সম্পাদনা]

গল্পটির প্রথম চারটি সংস্করণের সচিত্রীকরণ করেছিলেন তেওফিল কোপিসতিনস্কি। পরবর্তীতে এদওয়ার্দ কোজাক, ওলেনা কুলচিৎস্কা এবং সোফিয়া কারাফা-কোরবুতসহ বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পী বইটির জন্য নিজস্ব অলঙ্করণ তৈরি করেন।[২]

প্রভাব এবং উত্তরাধিকার

[সম্পাদনা]

ফ্রাঙ্কো ইউক্রেনীয় সাহিত্যের একজন ধ্রুপদী লেখিকা হিসেবে স্বীকৃত হওয়ায় ইউক্রেনের বহু প্রজন্ম তার গল্প শুনে বড় হয়েছে। এদওয়ার্দ কোজাক মার্কিন যুক্তরাষ্ট্রে এই কাজের নামানুসারে একটি ব্যঙ্গাত্মক পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। ২০২৫ সালে ইউক্রেনে ফ্রাঙ্কোর গল্পের উপর ভিত্তি করে একটি কমিক বই প্রকাশিত হয় এবং লভিভের ফ্রাঙ্কো হাউস কর্তৃক প্রকাশনার ১৩৫তম বার্ষিকী উপলক্ষে একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন করা হয়।[২]

গল্পটি অবলম্বনে ২০০৫-২০০৭ সালে একটি ইউক্রেনীয় অ্যানিমেটেড সিরিজ তৈরি করা হয়েছিল।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Енциклопедія українознавства. Словникова частина (ЕУ-II)(Encyclopedia of Ukraine)। ২০০০। পৃ. ৩৫২৫।
  2. 1 2 3 4 "Lys Mykyta: Ivan Franko's most popular fairytale celebrates 135 years"। ৫ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৫।
  3. ↑ "Lys Mykyta (2005 - 2007)"। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।