বিষয়বস্তুতে চলুন

লিশটেনস্টাইন অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিশটেনস্টাইন অলিম্পিক কমিটি
লিশটেনস্টাইন অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল লিশটেনস্টাইন
কোডLIE
প্রতিষ্ঠিত১৯৩৫; ৯১ বছর আগে (1935)
স্বীকৃত১৯৩৫
মহাদেশীয়
সংস্থা
ইওসি
সদর দপ্তরস্খান, লিশটেনস্টাইন
সভাপতিস্টেফান মার্ক্সার
মহাসচিববিট ওয়াখটার
ওয়েবসাইটwww.olympic.li

লিশটেনস্টাইন অলিম্পিক কমিটি (জার্মান: Liechtensteinisches Olympisches Komitee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এলআইই দ্বারা পরিচিত) হলো লিশটেনস্টাইনের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর লিশটেনস্টাইনের স্খানে অবস্থিত।

বর্তমানে লিশটেনস্টাইন অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্টেফান মার্ক্সার, যিনি ২০২০ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন বিট ওয়াখটার।[২]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৩৫ সালে লিশটেনস্টাইনের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে লিশটেনস্টাইন অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। আলেক্সান্ডার ফ্রিক এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৩৫ হতে ১৯৩৫ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]

প্রতিষ্ঠার প্রায় এক বছর পর লিশটেনস্টাইন ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৩৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Liechtenstein [অলিম্পিডিয়া – লিশটেনস্টাইন]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ Liechtenstein [লিশটেনস্টাইন]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইউরোপীয় অলিম্পিক কমিটি