বিষয়বস্তুতে চলুন

লিরিক্যাল ব্যালাডস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিরিক্যাল ব্যালাডস
প্রথম সংস্করণের শিরোনাম পাতা
লেখকউইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ
মূল শিরোনামLyrical Ballads
প্রকাশনার স্থানযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধরনকবিতা
প্রকাশকজে. অ্যান্ড এ. আর্চ
প্রকাশনার তারিখ
৪ অক্টোবর ১৭৯৮[]

লিরিক্যাল ব্যালাডস, উইথ আ ফিউ আদার পোয়েমস হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস্যামুয়েল টেইলর কোলরিজ রচিত একটি কবিতা সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে এবং সাধারণভাবে ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হয়।[] প্রকাশের সময় সমালোচকদের প্রতিক্রিয়া তেমন উল্লেখযোগ্য ছিল না, তবে এই গ্রন্থটি পরবর্তীকালে একটি মাইলফলকে পরিণত হয় এবং ইংরেজি সাহিত্যকবিতার গতিপথ বদলে দেয়। ১৮০০ সালের সংস্করণটি বিশেষভাবে পরিচিত এর প্রেফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস-এর জন্য, যাকে রোমান্টিসিজমের ইশতেহার হিসেবে গণ্য করা হয়।[]

১৭৯৮ সালের সংস্করণে অন্তর্ভুক্ত অধিকাংশ কবিতাই ওয়ার্ডসওয়ার্থের লেখা, কোলরিজের অবদান ছিল মাত্র চারটি কবিতা, যদিও দৈর্ঘ্যের বিচারে সেগুলো গ্রন্থের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে ছিল। এর মধ্যে ছিল কোলরিজের অন্যতম বিখ্যাত রচনা দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনার

১৮০০ সালে গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, যেখানে ওয়ার্ডসওয়ার্থ অতিরিক্ত কিছু কবিতা এবং দুই কবির কাব্যতাত্ত্বিক নীতিমালা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে একটি ভূমিকা যুক্ত করেন।[] ১৮০২ সালে প্রকাশিত আরেকটি সংস্করণে ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ডিকশন শিরোনামে একটি সংযোজনী যুক্ত করেন, যেখানে তিনি ভূমিকায় উত্থাপিত ধারণাগুলো আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন।[] ১৮০২ সালেই তৃতীয় একটি সংস্করণ প্রকাশিত হয়,[] যেখানে "প্রেফেস"-এ উল্লেখযোগ্য সংযোজন করা হয়, এবং ১৮০৫ সালে চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়।[]

বিষয়বস্তু

[সম্পাদনা]

ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ অষ্টাদশ শতকের ইংরেজি কবিতার অতি আড়ম্বরপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ ও কৃত্রিমভাবে পরিশীলিত রূপকে প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের ব্যবহৃত সহজ, দৈনন্দিন ভাষায় লেখা কবিতাকে সাধারণ পাঠকের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। এই দুই প্রধান কবি দরিদ্র মানুষের জীবন্ত ভাষার প্রাণশক্তিকে গুরুত্ব দিয়েছেন, যা মানবিক আবেগের সার্বজনীনতাকেও প্রতিষ্ঠিত করে। সংকলনের শিরোনামেই গ্রামীণ শিল্পরূপের প্রতিফলন দেখা যায়, "লিরিক্যাল" শব্দটি কবিতাগুলোকে প্রাচীন গ্রামীণ বার্ডদের সঙ্গে সংযুক্ত করে এবং একধরনের স্বতঃস্ফূর্ততার আভাস দেয়, আর "ব্যালাডস" হলো সাধারণ মানুষের মধ্যে প্রচলিত মৌখিক গল্প বলার একটি রূপ।[]

১৭৯৮ সালের সংস্করণে অন্তর্ভুক্ত 'বিজ্ঞাপন'-এ ওয়ার্ডসওয়ার্থ তাঁর কাব্যচিন্তা ব্যাখ্যা করেছিলেন:

নিম্নলিখিত কবিতাগুলোর অধিকাংশকেই পরীক্ষামূলক রচনা হিসেবে বিবেচনা করা উচিত। এগুলো মূলত এই উদ্দেশ্যে লেখা হয়েছিল যে, সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির কথ্য ভাষা কতটা কাব্যিক আনন্দ সৃষ্টির উপযোগী, তা যাচাই করা।[]

কথ্য ভাষা নিয়ে এই পরীক্ষা প্রথাগত রীতি থেকে এক উল্লেখযোগ্য বিচ্যুতি ছিল বটে, তবে সহজ-সরল, অশিক্ষিত গ্রামীণ মানুষকে কবিতার বিষয়বস্তু হিসেবে তুলে আনাটাই ছিল আধুনিক সাহিত্যের দিকে আরও বড় এক পরিবর্তন। "লিরিক্যাল ব্যালাডস"-এর অন্যতম প্রধান বিষয় হলো প্রকৃতির আদি অবস্থায় প্রত্যাবর্তন, যেখানে মানুষ ছিল অপেক্ষাকৃত শুদ্ধ ও নিষ্পাপ। ওয়ার্ডসওয়ার্থ রুশোর এই বিশ্বাসে আস্থা রাখতেন যে, মানুষ মূলত সৎ, কিন্তু সমাজের প্রভাবে তারা কলুষিত হয়ে পড়ে। এই ধারণাকে ফরাসি বিপ্লবের ঠিক আগে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া মনোভাবের সঙ্গেও যুক্ত করা যায়।[১০]

প্রথম সংস্করণের কবিতাসমূহ (১৭৯৮)

[সম্পাদনা]

"(কোলরিজ)" চিহ্নিত কবিতাগুলো কোলরিজের রচনা; বাকি সবগুলো ওয়ার্ডসওয়ার্থের। প্রথম সংস্করণে (১৭৯৮) ওয়ার্ডসওয়ার্থের উনিশটি এবং কোলরিজের চারটি কবিতা ছিল।

দ্বিতীয় সংস্করণের কবিতাসমূহ (১৮০০)

[সম্পাদনা]

"(কোলরিজ)" চিহ্নিত কবিতাগুলো কোলরিজের রচনা; বাকি সবগুলো ওয়ার্ডসওয়ার্থের।

প্রথম খণ্ড

[সম্পাদনা]

দ্বিতীয় খণ্ড

[সম্পাদনা]

এই অংশের কিছু কবিতা নির্দিষ্ট বিষয়ভিত্তিক গুচ্ছের অন্তর্গত; সেক্ষেত্রে কবিতার নামের পাশে বন্ধনীতে সেই গুচ্ছের নাম দেওয়া হয়েছে।

  • হার্ট-লিপ ওয়েল
  • দেয়ার ওয়াজ আ বয়, ইত্যাদি
  • দ্য ব্রাদার্স, আ প্যাস্টোরাল পোয়েম
  • এলেন আরউইন, অর দ্য ব্রেজ অব কার্টল
  • স্ট্রেঞ্জ ফিটস অব প্যাশন হ্যাভ আই নোন (লুসি কবিতাগুচ্ছের একটি)
  • সং
  • শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ (লুসি কবিতাগুচ্ছের একটি)
  • আ স্লামবার ডিড মাই স্পিরিট সিল (লুসি কবিতাগুচ্ছের একটি)
  • দ্য ওয়াটারফল অ্যান্ড দ্য এগ্লানটাইন
  • দ্য ওক অ্যান্ড দ্য ব্রুম, আ প্যাস্টোরাল
  • লুসি গ্রে
  • দ্য আইডল শেফার্ড-বয়েজ অর ডানজিয়ন-গিল ফোর্স, আ প্যাস্টোরাল
  • 'টিস সেড দ্যাট সাম হ্যাভ ডায়েড ফর লাভ, ইত্যাদি
  • পুওর সুজান
  • ইনস্ক্রিপশন ফর দ্য স্পট হোয়ার দ্য হার্মিটেজ স্টুড অন সেন্ট হার্বার্টস আইল্যান্ড, ডারওয়েন্ট-ওয়াটার
  • ইনস্ক্রিপশন ফর দ্য হাউস (অ্যান আউট-হাউস) অন দ্য আইল্যান্ড অ্যাট গ্রাসমেয়ার
  • টু আ সেক্সটন
  • অ্যান্ড্রু জোন্স
  • দ্য টু থিভস, অর দ্য লাস্ট স্টেজ অব অ্যাভারিস
  • আ হার্ল-ব্লাস্ট ফ্রম বিহাইন্ড দ্য হিল, ইত্যাদি
  • সং ফর দ্য ওয়ান্ডারিং জিউ
  • রুথ
  • লাইনস রিটেন উইথ আ স্লেট-পেন্সিল আপন আ স্টোন, ইত্যাদি
  • লাইনস রিটেন অন আ ট্যাবলেট ইন আ স্কুল (ম্যাথিউ কবিতাগুচ্ছের একটি)
  • দ্য টু এপ্রিল মর্নিংস (ম্যাথিউ কবিতাগুচ্ছের একটি)
  • দ্য ফাউন্টেন, আ কনভারসেশন (ম্যাথিউ কবিতাগুচ্ছের একটি)
  • নাটিং
  • থ্রি ইয়ার্স শি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার (লুসি কবিতাগুচ্ছের একটি)
  • দ্য পেট-ল্যাম্ব, আ প্যাস্টোরাল
  • রিটেন ইন জার্মানি অন ওয়ান অব দ্য কোল্ডেস্ট ডেজ অব দ্য সেঞ্চুরি
  • দ্য চাইল্ডলেস ফাদার
  • দ্য ওল্ড কাম্বারল্যান্ড বেগার, আ ডেসক্রিপশন
  • রুরাল আর্কিটেকচার
  • আ পোয়েটস এপিটাফ
  • আ ক্যারেক্টার
  • আ ফ্র্যাগমেন্ট
  • পোয়েমস অন দ্য নেমিং অব প্লেসেস
  • মাইকেল

১৮০০ সালের সংস্করণে ওয়ার্ডসওয়ার্থ দ্বিতীয় খণ্ডের কবিতাগুলো নতুন করে যুক্ত করেন। দ্য কনভিক্ট (ওয়ার্ডসওয়ার্থ) কবিতাটি ১৭৯৮ সালের সংস্করণে থাকলেও, রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয়বস্তুর কারণে ১৮০০ সালের সংস্করণ থেকে তা বাদ দেওয়া হয়, যা মৃত্যুদণ্ড ও কঠোর কারাগার পরিস্থিতির প্রতি ওয়ার্ডসওয়ার্থের বিরোধিতাকেই প্রতিফলিত করে।[১১] ওয়ার্ডসওয়ার্থ দ্য কনভিক্ট-এর জায়গায় কোলরিজের লাভ কবিতাটি যুক্ত করেন। ১৭৯৮ সালের কিছু সংস্করণে দ্য কনভিক্ট-এর জায়গায় কোলরিজের লেউটি কবিতাটিও পাওয়া যায়। ১৭৯৮ সালের সংস্করণে পরবর্তীতে "লাইনস রিটেন হোয়েন সেইলিং ইন আ বোট অ্যাট ইভনিং" ও "লাইনস রিটেন নিয়ার রিচমন্ড, আপন দ্য টেমস" নামে প্রকাশিত কবিতা দুটি একটিমাত্র কবিতা হিসেবে ছিল, "লাইনস রিটেন নিয়ার রিচমন্ড, আপন দ্য টেমস, অ্যাট ইভনিং"।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hunnekuhl, Philipp (২০০৭)। "Imagination and Growth: Coleridge and Wordsworth in Germany (1798-99)"Edinburgh Research Archive
  2. Lyrical Ballads (1 সংস্করণ)। London: J. & A. Arch। ১৭৯৮। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪ via archive.org
  3. Bushell, Sally (২০২০), "Wordsworth's 'Preface': A Manifesto for British Romanticism", Bushell, Sally (সম্পাদক), The Cambridge Companion to 'Lyrical Ballads', Cambridge Companions to Literature, Cambridge: Cambridge University Press, পৃ. ১৫–৩১, আইএসবিএন ৯৭৮-১-১০৮-৪১৬৩২-০, সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৩
  4. Wordsworth, William (১৮০০)। Lyrical Ballads with Other Poems। খণ্ড I (2 সংস্করণ)। London: Printed for T.N. Longman and O. Rees। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪; Wordsworth, William (১৮০০)। Lyrical Ballads with Other Poems। খণ্ড II (2 সংস্করণ)। London: Printed for T.N. Longman and O. Rees। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪ via archive.org
  5. Wordsworth, William (১৮০২)। Lyrical Ballads with Pastoral and other Poems। খণ্ড I (3 সংস্করণ)। London: Printed for T.N. Longman and O. Rees। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪ via archive.org
  6. তৃতীয় সংস্করণ
  7. চতুর্থ সংস্করণ
  8. Wu, Duncan (২০১২)। Romanticism: An Anthology (4th সংস্করণ)। Oxford: Wiley-Blackwell। পৃ. xxxiv–xxxv। আইএসবিএন ৯৭৮-১-৪৪৪৩-৫৬৭৮-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য)
  9. "Lyrical Ballads"। The Wordsworth Trust। ২০০৫। ১০ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০০৬
  10. Abrams, M. H. (১৯৫৩)। The Mirror and the Lamp: Romantic Theory and the Critical Tradition। New York: Oxford University Press। পৃ. ১০০–১০২। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫০১৪৭১-৬ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  11. "Editing Lyrical Ballads: Wordsworth's Decision to Remove "The Convict""NASSR Graduate Student Caucus। ৩০ মে ২০১২। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]