বিষয়বস্তুতে চলুন

লিন্ডা ইকেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিন্ডা ইকেজি
জন্ম
লিন্ডা ইফিওমা ইকেজি

(1980-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৮০ (বয়স ৪৫)[]
এনকওয়ের, ইমো, নাইজেরিয়া
জাতীয়তানাইজেরিয়ান
পেশা
আত্মীয়লরা ইকেজি (বোন)
ওয়েবসাইটlindaikejisblog.com

লিন্ডা ইফিওমা ইকেজি (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৮০) একজন নাইজেরীয় ব্লগার, লেখিকা, উদ্যোক্তা ও প্রাক্তন মডেল।[] তিনি তার ব্লগ এবং বিতর্কিত অনলাইন প্রকাশনার জন্য পরিচিত।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

ইকেজি দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার ইমো রাজ্যের নকভেরেতে একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন ও বেড়ে উঠেন। তিনি দ্বিতীয় সন্তান। তিনি ১০ বছর বয়সে লেখালেখি শুরু করেন। ১৭ বছর বয়সে তিনি তার মাধ্যমিক বিদ্যালয় পাশ করেন এবং ১৮ বছর বয়সে লাগোস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ইংরেজি ভাষা অধ্যয়ন করেন। তার পরিবারকে সহায়তা করার জন্য এবং স্কুলে নিজেকে ভরণপোষণের জন্য, তিনি একজন ওয়েট্রেস, মডেল ও লেখক হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। []

ইকেজি ২০০৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০০৬ সালে, তিনি শখের বশে ব্লগিং শুরু করেন। সেই সময় নাইজেরিয়ায় ইন্টারনেট তেমন জনপ্রিয় ছিল না এবং তাকে সাইবার ক্যাফেতে তার পোস্ট করতে হত।[][]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Darlinton Omeh (১১ জানুয়ারি ২০১৫)। "Linda Ikeji Biography And You Need To Know About Her"। Constative। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৬
  2. "Linda Ikeji Blog - Apps on Google Play"play.google.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১
  3. "Linda Ikeji, Blogger, Writer, Model, Nigeria Personality Profiles"www.nigeriagalleria.com। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২২
  4. "Linda Ikeji"Naij। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫
  5. "What You Didn't Know about Linda Ikeji – Africa's Biggest Blogger"TheNews। Wale Adeniyi। ১৫ অক্টোবর ২০১৫। ৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৬
  6. "Profile Of Linda Ikeji, Queen of Bloggers"Newsday Nigeria (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]