লিজা মাজা
লিজা মাজা | |
|---|---|
২০২৪ সালের আগস্টে মাজা | |
| জাতীয় দারিদ্র্য বিরোধী কমিশনের প্রধান আহ্বায়ক | |
| কাজের মেয়াদ ২০১৬, ১লা আগস্ট – ২০১৬, ২০শে আগস্ট | |
| রাষ্ট্রপতি | রদ্রিগো দুতার্তে |
| পূর্বসূরী | হোসে এলিসিও রোকামোরা |
| উত্তরসূরী | নোয়েল ফেলংকো |
| গ্যাব্রিয়েলার প্রতিনিধি হিসেবে ফিলিপাইন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৪, ৩০শে জুন – ২০১০, ৩০শে জুন সাথে ছিলেন লুজভিমিন্দা ইলাগান | |
| বায়ান মুনার প্রতিনিধি হিসেবে ফিলিপাইন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সদস্য | |
| কাজের মেয়াদ ২০০১, ৩০শে জুন – ২০০৪, ৩০শে জুন সাথে ছিলেন ক্রিস্পিন বেলট্রান এবং সাতুর ওকাম্পো | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | লিজা লাগোর্জা ৮ সেপ্টেম্বর ১৯৫৭[১] সান পাবলো, লেগুনা, ফিলিপাইন |
| রাজনৈতিক দল | গ্যাব্রিয়েলা (২০০৪ - বর্তমান) |
| অন্যান্য রাজনৈতিক দল | বায়ান মুনা (২০০১ - ২০০৪) মাকাবায়ান (২০০৯ - বর্তমান) |
| দাম্পত্য সঙ্গী | জাইমে মাজা (মৃত) |
| বাসস্থান | কেসোন |
| প্রাক্তন শিক্ষার্থী | ফিলিপাইনের ডিলিমান বিশ্ববিদ্যালয় |
লিজা লাগোরজা মাজা (জন্ম ৮ই সেপ্টেম্বর, ১৯৫৭) একজন ফিলিপিনো রাজনীতিবিদ এবং কর্মী, যিনি ২০১৬ সালের আগস্ট থেকে ২০১৮ সালের আগস্টে পদত্যাগ করার আগে পর্যন্ত দুতের্তে প্রশাসনের অধীনে জাতীয় দারিদ্র্য বিরোধী কমিশনের প্রধান আহ্বায়ক ছিলেন।[২][৩] তিনি গ্যাব্রিয়েলা মহিলা দলের প্রতিনিধি হিসেবে ফিলিপাইনের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন।
জীবনী
[সম্পাদনা]লিজা মাজার জন্ম লাগুনার সান পাবলোতে।
তিনি ১৯৭৮ সালে ফিলিপাইনের ডিলিমান বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৪]
১২তম কংগ্রেসে বায়ান মুনার প্রতিনিধি হিসেবে লিজা ১৮টি বিল এবং ২৪টি প্রস্তাব লিখেছিলেন। গ্যাব্রিয়েলা মহিলা দলের প্রতিনিধি হিসেবে, তিনি ১৩তম এবং ১৪তম কংগ্রেসে ৫৩টি বিল এবং ১২০টি প্রস্তাব উত্থাপন করেছেন। তাঁর লেখা বিলগুলি আইন হিসেবে পাস হওয়ার মধ্যে রয়েছে ২০০৯ সালের ভাড়া নিয়ন্ত্রণ আইন (আরএ ৯৬৫৩), ২০০৬ সালের কিশোর বিচার ও কল্যাণ আইন (আরএ ৯৩৪৪), মহিলাদের ম্যাগনা কার্টা (আরএ ৯৭১০), ফিলিপাইন নার্সিং আইন (আরএ ৯১৭৩), নির্যাতন বিরোধী আইন (আরএ ৯৭৪৫)। এছাড়াও পাস হওয়া নারী ও শিশু নির্যাতন বিরোধী আইনের (আরএ ৯২৬২) তিনি সহ-লেখক ছিলেন। তিনি ২০০৩ সালের মানব পাচার বিরোধী আইনও রচনা করেছিলেন।[৪]
২০১৫ সালের ৮ই জুলাই, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে ফিলিপাইনে মার্কিন কার্যকলাপ সম্পর্কিত একটি বামপন্থী সম্মেলনে অংশগ্রহণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়। তিনি ফিলিপাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোরীয় এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন, কোরীয় বিমানেই তাঁর যাওয়ার কথা ছিল।[৫][৬]
২০২৪ সালে, তিনি ইচ্ছা প্রকাশ করেন ২০২৫ সালের নির্বাচনে সিনেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার।[৭] ২০২৪ সালের ৪ঠা ডিসেম্বর, মাজা এবং আরও ৭৪ জন ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে দ্বিতীয় একটি অভিশংসনের অভিযোগ দায়ের করেন, যেখানে জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতা ক'রে অফিসের গোপনীয় তহবিল অপব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল।[৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Liza 'Liza Maza ng Gabriela' Lagorza Maza"। ABS-CBN News। ৫ মে ২০১০। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Duterte appoints experts to DICT, MECO, NAPC"। Presidential Communications Operations Office। ৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬।
- ↑ Musico, Jelly (২০ আগস্ট ২০১৮)। "Palace on Maza resignation: 'We wish her the best'"। Philippine News Agency। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৮।
- 1 2 "Makabayan's Liza Maza is new anti-poverty chief"। Rappler। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬।
- ↑ "United States government bars woman leader"। Bulatlat। ১৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- ↑ "Women's Group Hits Government for Barring ex-Lawmaker from Leaving the Philippines"। Philippine Daily Inquirer। ১৫ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫।
- ↑ Villaruel, Jauhn Etienne (১৫ আগস্ট ২০২৪)। "Liza Maza announces senatorial bid, joins Makabayan slate"। news.abs-cbn.com। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Lalu, Gabriel Pabico (৪ ডিসেম্বর ২০২৪)। "VP Sara Duterte faces 2nd impeachment rap"। Philippine Daily Inquirer। Manila, Philippines: INQUIRER.net। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ De Leon, Dwight (৪ ডিসেম্বর ২০২৪)। "Sara Duterte slapped with second impeachment complaint"। Rappler। Manila, Philippines: Rappler Inc.। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০১০ তারিখে