লিঙ্গনবেরি জ্যাম
সিদ্ধ আলু এবং শসার সাথে পরিবেশিত সুইডিশ ব্লাড পুডিং সহ লিঙ্গনবেরি জ্যাম | |
| অঞ্চল বা রাষ্ট্র | উত্তর, মধ্য এবং পূর্ব ইউরোপ |
|---|---|
| প্রধান উপকরণ | লিঙ্গনবেরি, চিনি |

লিঙ্গনবেরি জ্যাম [ক] হলো উত্তর ইউরোপে ফল থেকে প্রস্তুত এক ধরনের জ্যাম। এটি মধ্য ও পূর্ব ইউরোপে অত্যন্ত জনপ্রিয়। লিঙ্গনবেরি ( Vaccinium vitis-idaea ) হলো একটি ছোট, লাল রঙের ফল, যা সাধারণত ইউরোপ এবং উত্তর আমেরিকার শীতল অঞ্চলে জন্মায়। এই লাল রঙের ফল থেকে তৈরি জ্যাম একটি ঐতিহ্যবাহী খাদ্য এবং এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। এই ফলটি ইউরেশিয়া থেকে উত্তর আমেরিকা পর্যন্ত উত্তর গোলার্ধ জুড়ে আর্কটিক তুন্দ্রায় এক ধরনের ছোট চিরহরিৎ গুল্মে জন্মে।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]
সুইডেনে এই লিঙ্গনবেরি ফলের থেকে জ্যাম এবং ফলের রস তৈরি করে বিক্রি করা হয়। এছাড়া খাবার এবং মিষ্টান্নের একটি মূল উপাদান হিসাবেও বিক্রি করা হয়ে থাকে। আমিষ খাবারের সাথেও লিঙ্গনবেরি জ্যাম পরিবেশন করা হয়। বিশেষ করে কিছু আমিষ খাবার যেমন, মিটবল, গরুর মাংসের স্টু বা গরুর যকৃত দিয়ে তৈরি পদ যেমন মাকসালাটিক্কো -এর সাথেও এটি পরিবেশন করা হয়। আঞ্চলিকভাবে, এটি বিশেষ ধরনের ভাজা মাছের সাথেও পরিবেশন করা হয়ে থাকে। ক্রপ্পাকোর, পিটেপল্ট, আলু প্যানকেক, পালং শাক প্যানকেক, ক্যালডোলমার, ফ্লাস্কপানকাকা, মুস্তামাক্কারা এবং কালো পুডিংয়ের মতো ঐতিহ্যবাহী খাবারগুলির সাথেও লিঙ্গনবেরি মেশানো হয়। ওটমিল পোরিজ, ম্যাশ করা আলু এবং কিছু মিষ্টির সাথেও লিঙ্গনবেরি জ্যামের ব্যবহার দেখা যায়।[৩]
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]লাল রঙের লিঙ্গনবেরি ফল থেকে রস ও শাঁসা বের করে এর সঙ্গে চিনি এবং প্রয়োজনমতো জল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় লিঙ্গনবেরি জ্যাম প্রস্তুত করা হয়। সস্তা জাতের আপেল দিয়ে কখনো কখনো একে পাতলা করা হয়। মিষ্টি লিঙ্গনবেরি ( rårörda lingon ) বা ( rørte tyttebær ) শুধুমাত্র বেরি এবং চিনি মিশিয়ে সিদ্ধ না করেও এটিকে প্রস্তুত করা যায়। লিঙ্গনবেরিতে প্রচুর পরিমাণে বেনজোয়িক অ্যাসিড থাকে বলে এই জ্যাম কোনও প্রিজারভেটিভ ছাড়াই ভালোভাবে সংরক্ষণ করা যায়।[৪][৫]
আরও দেখুন
[সম্পাদনা]- *লিঙ্গনবেরি জ্যাম (নর্ডিক ডিনার)(ইংরেজি)
মন্তব্য
[সম্পাদনা]- ↑ সুইডীয়: lingonsylt, নরওয়েজীয়: tyttebærsyltetøy, ডেনীয়: tyttebærsyltetøj, এস্তোনীয়: pohlamoos, ফিনীয়: puolukkahillo, জার্মান: Preiselbeermarmelade, লাটভিয়ান: brūkleņu ievārījums, লিথুয়ানিয়ান: bruknių uogienė
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hall, Joan Houston (২০০২)। Dictionary of American Regional English। Harvard University Press। পৃ. ৪৭। আইএসবিএন ০-৬৭৪-০০৮৮৪-৭। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০০৭।
- ↑ "Vaccinium vitis-idaea L."। theplantlist.org। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Lingonberries"। swedishfood.com। ১৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Sweetened lingonberries - Rårörda lingon"। swedishfood.com। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Rørte tyttebær"। nordicdiner.net। ২০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।