লিওনি গারকেন স্কোফিল্ড
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১৫ ফেব্রুয়ারি ১৯৯৮[১][২] চেমসফোর্ড, যুক্তরাজ্য |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | মোগল |
লিওনি গারকেন স্কোফিল্ড (ইংরেজি: Leonie Gerken Schofield, ইংরেজি উচ্চারণ: [liˈoʊni ˈɡɜːkən ˈskoʊfiːld]; জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৯৮) হলেন একজন ব্রিটিশ পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের মোগল বিভাগে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
স্কোফিল্ড যুক্তরাজ্যের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লিওনি গারকেন স্কোফিল্ড ১৯৯৮ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে যুক্তরাজ্যের চেমসফোর্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]স্কোফিল্ড যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের মোগল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ৬২.০৬ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- 1 2 3 "Olympedia – Leonie Gerken Schofield" [অলিম্পিডিয়া – লিওনি গারকেন স্কোফিল্ড]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Moguls – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের মোগল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Moguls – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের মোগল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৯-৬১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলিম্পিডিয়ায় লিওনি গারকেন স্কোফিল্ড (ইংরেজি)