লিউ সংনিয়ান
লিউ সংনিয়ান 刘松年 | |
|---|---|
লিউ সংনিয়ানের চিত্রকর্ম - শিশুদের পাপেট শো | |
| জন্ম | আনু. ১১৫৫ |
| মৃত্যু | ১২২৪ |
| জাতীয়তা | চীনা নাগরিক |
| পরিচিতির কারণ | চিত্রাঙ্কন |
উল্লেখযোগ্য কর্ম | লোহানের চিত্রকর্ম শিশুদের পাপেট শো |
| আন্দোলন | দক্ষিণ সং রাজবংশ |
| পুরস্কার | গোল্ডেন গার্ডল পুরস্কার (১২২৪) |


লিউ সংনিয়ান (ইংরেজি: Liu Songnian) (刘松年 or traditional Liu Sung-nien, ১১৫৫–১২২৪) [১] ছিলেন একজন চীনা ভূদৃশ্য চিত্রশিল্পী। দক্ষিণ সং রাজবংশের চার শ্রেষ্ঠ শিল্পীদের অন্যতম। অন্যেরা হলেন - লি তাং, মা ইউয়ান ও জিয়া গুই। [২][৩]
জীবনী
[সম্পাদনা]লিউ সংনিয়ান চীনের সং রাজবংশ শাসিত কিয়ানতাং ( বা হ্যাংজু) অধুনা গণচীনের দক্ষিণ-পূর্বভাগে অবস্থিত চচিয়াং প্রদেশের রাজধানী শহর হাংচৌ-এ জন্ম গ্রহণ করেন। চুনসি আমলে (১১৭৪-১১৮৯) ১১৭৪ খ্রিস্টাব্দে তিনি হ্যাংজু'তে অবস্থিত ইম্পেরিয়াল একাডেমি অফ পেইন্টিং-এ ছাত্র হিসাবে প্রবেশ করেন এবং ১১৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত পড়াশোনা করার পর শাওক্সি আমলে (১১৯০-১১৯৪), ১১৯০ খ্রিস্টাব্দ হতে ১১৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত দাইঝাও (待詔) পর্যবেক্ষণ শিল্পী হিসাবে উপস্থিত থাকতেন।[৪] এরপর তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে জাতীয় চিত্রাঙ্কন একাডেমিতে চিত্রকরের দায়িত্ব পালন করেন।
লিউ সংনিয়ান লি তাং-এর শৈল্পিক শৈলী অনুসরণ করেন এবং চিত্রকর্মগুলি কালি ও জলরঙের সূক্ষ্ম কাজের (যেখানে অভিব্যক্তিপূর্ণ মুখ এবং বিস্তারিত পর্দার চিত্রকর্ম অন্তর্ভুক্ত) জন্য পরিচিত ছিল।
তার শিল্পকর্ম পরবর্তীতে মা ইউয়ান, জিয়া গুই কে প্রভাবিত করে।
লিউ সংনিয়ানের উল্লেখযোগ্য চিত্রকর্মগুলি হল-
- লোহানের চিত্রকর্ম (১২০৭)
- পাঁচজন তাং পণ্ডিত
- শিশুদের পাপেট শো
- ঝংজি-এর চার জেনারেল
সম্রাট নিংজং'-এর রাজত্বকালে (১১৯৫-১২২৪) তিনি তার চিত্রকর্মের জন্য মর্যাদাপূর্ণ 'গোল্ডেন গার্ডল পুরস্কার' লাভ করেন।
১২২৪ খ্রিস্টাব্দে লিউ সংনিয়ান প্রয়াত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Liu Songinian"। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৫।
- ↑ "Four Great painters of Southern Song Dynasty"। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৫।
- ↑ (not provided)। "Liu Songnian: One of the Four Masters of the Southern Song Dynasty"। Cultural China: Arts (Calligraphy and Painting)। ২৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৩।
- ↑ "Liu Songnian Brief Biography"। সংগ্রহের তারিখ ২২ মে ২০১২।
অতিরিক্ত সূত্র
[সম্পাদনা]"লিউ সোংনিয়ান"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনলাইন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইনকর্পোরেটেড, ২০১৩। ওয়েব। ১০ মার্চ ২০১৩ < http://www.britannica.com/EBchecked/topic/344504/Liu-Songnian >।