লিউ ওয়েই
অবয়ব
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ৬ ডিসেম্বর ১৯৯৮[১] সাংহাই, চীন |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ববস্লে |
| বিভাগ | টু-ম্যান |
লিউ ওয়েই (চীনা: 刘蔚, চীনা উচ্চারণ: [ljòu wěɪ̯]; জন্ম: ৬ ডিসেম্বর ১৯৯৮) হলেন একজন চীনা ববস্লেডার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ববস্লের টু-ম্যান বিভাগে চীনের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
ওয়েই চীনের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লিউ ওয়েই ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর তারিখে চীনের সাংহাইয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ওয়েই চীনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি লি ছুনচিয়েনের সাথে জুটি হিসেবে ববস্লের টু-ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] ওয়েই প্রতিযোগিতায় ৩:০১.১০ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে দ্বাবিংশ স্থান অধিকার করেছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Bobsleigh – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – এনওসি অনুযায়ী প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০–১৭।
- 1 2 3 "Olympedia – 刘蔚" [অলিম্পিডিয়া – লিউ ওয়েই]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Bobsleigh – 2-man – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-ম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৩-৫৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলিম্পিকস.কমে Liu Wei (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় Liu Wei (ইংরেজি)