বিষয়বস্তুতে চলুন

লালন তিরোধান দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লালন তিরোধান দিবস
ধরনজাতীয়
তাৎপর্য১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুদিবস উপলক্ষে দিবসটি পালিত হবে
তারিখ১৭ অক্টোবর
সংঘটনবার্ষিক
সর্বপ্রথম১৭ অক্টোবর ২০২৫; ১০ মাস আগে (2025-10-17)
লালনের মাজার

লালন তিরোধান দিবস বাংলাদেশের ‘ক’ শ্রেণিভুক্ত একটি জাতীয় দিবস। ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়।[] ইতোপূর্বে দিবসটি কুষ্টিয়াতে পালিত হয়ে আসছে। সর্বশেষ ২০২৫ সালে ১৩৫ তম লালন তিরোধান দিবস পালিত হয়েছে।[] এই দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

মন্ত্রিপরিষদ থেকে জানা যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর ১৭ অক্টোবর লালনের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপনের প্রস্তাব করে। ২০২৫ সালের ২৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠক সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করেন। এই বৈঠকে উপদেষ্টা পরিষদ লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অনুমোদন দেয়।[] পরবর্তীতে ১ সেপ্টেম্বর সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে দিবসটিকে জাতীয়ভাবে পালনের প্রস্তুতির জন্য সভার আয়োজন করার কথা বলা হয়। ৩ সেপ্টেম্বর সভাটি অনুষ্ঠিত হয় যার সভাপতিত্ব করেণ সংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী[]

উদযাপন

[সম্পাদনা]

২০২৫ সালে লালন তিরোধান দিবস উদযাপন

[সম্পাদনা]

[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় পর্যায়ে পালন হবে লালনের তিরোধান দিবস"সময় সংবাদ। ২৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫
  2. "কুষ্টিয়ায় লালন তিরোধান দিবসের আয়োজন শুরু বৃহস্পতিবার"বাংলা ট্রিবিউন। ১৫ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫
  3. কুদরতে খোদা সবুজ (১৫ অক্টোবর ২০২৪)। "কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন তিরোধান উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫
  4. "জাতীয় পর্যায়ে পালিত হবে লালনের তিরোধান দিবস"বাংলা ট্রিবিউন। ২৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫
  5. "লালন সাঁই এর তিরোধান দিবস জাতীয়ভাবে পালন উপলক্ষ্যে সভা" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "১৭ অক্টোবর লালন সাঁই এর তিরোধান দিবস জাতীয়ভাবে পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভার কার্যবিবরণী" (পিডিএফ)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]