লামিন ইয়ামাল
|
২০২৬ সালে ইয়ামাল | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | লামিন ইয়ামাল নাস্রাউই এবানা | ||
| জন্ম | ১৩ জুলাই ২০০৭ | ||
| জন্ম স্থান | এসপ্লুগুয়েস দে লোব্রেগাত, স্পেন | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
| জার্সি নম্বর | ১৯ | ||
| যুব পর্যায় | |||
| ২০১৪– | বার্সেলোনা | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০২৩– | বার্সেলোনা আতলেতিক | ১ | (০) |
| ২০২৩– | বার্সেলোনা | ৭৩ | (১৪) |
| জাতীয় দল‡ | |||
| ২০২১–২০২২ | স্পেন অ-১৫ | ৬ | (৩) |
| ২০২১– | স্পেন অ-১৬ | ৪ | (১) |
| ২০২২– | স্পেন অ-১৭ | ১০ | (৮) |
| ২০২৩– | স্পেন অ-১৯ | ১ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৮ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩১ মে ২০২৩ তারিখ অনুযায়ী সঠিক। | |||
লামিন ইয়ামাল নাস্রাউই এবানা[ক] (স্পেনীয়: Lamine Yamal Nasraoui Ebana, উচ্চারণ [laˈmiɲ ɟʝaˈmal nasˈraɣwi eˈβana]; জন্ম: ১৩ই জুলাই ২০০৭) একজন স্পেনীয় ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে স্পেনীয় ক্লাব ফুটবলের শীর্ষ স্তর লা লিগার ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
প্রারম্ভিক ও ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৩ জুলাই ২০০৭ সালে, লামিন ইয়ামাল নাসরাউই এবানা[১] কাতালুনিয়ার বার্সেলোনা মেট্রোপলিটন এলাকার অন্তর্গত এসপ্লুগুয়েস দে ইয়োব্রেগাত-এ জন্মগ্রহণ করেন। তার মা শিলা এবানা একজন ওয়েট্রেস এবং বাবা মুনির নাসরাউই একজন ভবন চিত্রশিল্পী।[২] ইয়ামালের মা বিষুবীয় গিনির বাতাতে জন্মগ্রহণ করেন এবং তার বাবা মরক্কোর লারাচে শহরের বাসিন্দা।[৩] তার বাবা-মা তার জন্মের কিছুকাল আগে তাদের আর্থিকভাবে সাহায্য করা লামিন এবং ইয়ামাল নামক দুই ব্যক্তির সম্মানে তার এই যৌগিক নাম রেখেছিলেন।[৪]
তার বয়স যখন তিন বছর তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে, তবে শৈশবজুড়ে তারা দুজনেই ইয়ামালের পাশে ছিলেন।[৫] তার পরিবার মাতারোতে বসবাস করত, তবে বিচ্ছেদের সময় ইয়ামালের মা গ্রানোলার্স-এ চলে যান, যেখানে চার বছর বয়সে ইয়ামাল স্থানীয় ক্লাব 'লা তুরেতা'-তে ফুটবল খেলা শুরু করেন।[৬][৭] তিনি দুই শহরের মধ্যেই যাতায়াত করে বাবা-মায়ের সাথে সময় কাটাতেন।[৫] মাতারোতে বাবার সাথে থাকার সুবাদে ইয়ামাল মূলত রোকাফোন্দাতে বেড়ে ওঠেন, যা এল পাইস-এর বর্ণনা অনুযায়ী একটি "বিস্মৃত, বিচ্ছিন্ন এবং কলঙ্কিত" এলাকা; তিনি গোল করার পর তার হাতের আঙুল দিয়ে '৩০৪' সংখ্যাটি প্রদর্শন করেন, যা তার এলাকার পোস্টকোড ০৮৩০৪-এর শেষ তিনটি সংখ্যা। তার সাফল্যের পর, সংখ্যাটির এই জনপ্রিয়করণ রোকাফোন্দার শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে গর্ব এবং পরিচিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।[৮][৯]
ছয় বছর বয়সে ইয়ামাল বার্সেলোনার স্কাউটদের নজরে আসেন এবং তাকে লা মাসিয়াতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়। ২০১৪ সালে তিনি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন এবং একাডেমিতে থাকা ও প্রশিক্ষণের জন্য বার্সেলোনায় চলে আসেন।[২][১০] বেড়ে ওঠার সময় ইয়ামালের ফুটবলের আদর্শ ছিলেন রোনালদিনহো এবং নেইমার।[১১]
জুলাই ২০২৫ সালে, স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় দেশের প্রসিকিউটর অফিসকে ইয়ামালের বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ জানায়। অভিযোগ ওঠে যে, তিনি তার ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বামন বৈশিষ্ট্যের বেশ কিছু মানুষকে ভাড়া করেছিলেন।[১২]
পরিবার
[সম্পাদনা]ইয়ামালের কেইন (জন্ম: ২০২২) নামে একটি ছোট সৎ ভাই এবং বারা নামে একটি ছোট সৎ বোন রয়েছে।[১৩][১৪] ১৪ আগস্ট ২০২৪ সালে ইয়ামালের বাবা মাতারোর একটি পার্কিং লটে ছুরিকাহত হন।[১৫] তার আঘাত গুরুতর ছিল না এবং তিন দিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। পুলিশ এই হামলার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে।[১৬][১৭]
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]লা মাসিয়ার যুব র্যাঙ্কের মধ্য দিয়ে ক্রমবর্ধমান লামিন ইয়ামালকে শীঘ্রই একাডেমির অন্যতম সেরা সম্ভাবনা হিসাবে দেখা হয়।[১৮][১৯][২০] ২০২২–২৪ মৌসুমের জন্য জুভেনিল এ দলে যুক্ত হওয়ার পরে লামিন ইয়ামালকে জাভি ২০২২ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্যান্য তরুণদের সাথে প্রথম দলের সাথে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছিল। যদিও এখনও ক্লাবের সাথে তার প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেননি, কাতালান কোচকে সবচেয়ে বেশি প্রভাবিত করার জন্য একাডেমির অন্যতম সদস্য বলে মনে করা হয়েছিল তাকে। [২১][২২] ২৯ এপ্রিল ২০২৩-এ তার প্রথম দলে অভিষেক হয়, লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে ৪–০ ব্যবধানে জয়ের ম্যাচে ৮৩তম মিনিটে গাভির স্থলাভিষিক্ত হন এবং গোল করার লক্ষ্যে একটি শট নিবন্ধন করেন যা বার্সেলোনার সাবেক গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো রক্ষা করেছিলেন। মাত্র ১৫ বছর, ৯ মাস এবং ১৬ দিন বয়সে বার্সেলোনার প্রথম দলে উপস্থিত হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিন ইয়ামাল। ১৪ মে ২০২৩-এ তিনি বার্সার সাথে তার প্রথম শিরোপা জিতেছিলেন, কারণ তিনি ২০২২–২৩ লা লিগা জয়ী দলের অংশ ছিলেন।[২৩]
আন্তর্জাতিক
[সম্পাদনা]লামিন ইয়ামাল স্পেনের একজন যুব আন্তর্জাতিক।[২৪] ২০২১ সালে তিনি স্পেনের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৪টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন।
২০২২ সালে তিনি স্পেনীয় অনূর্ধ্ব-১৫ এর সাথেও খেলেছেন।[২৫]
২০২৪ সালে তিনি উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ স্পেনীয় অনূর্ধ্ব-১৭ দলের প্রতিনিধিত্ব করেছিলেন যা সেমিফাইনালে পৌঁছেছিল এবং এতে লামিন ইয়ামাল ৫টি ম্যাচ খেলেন ও ৪টি গোল করেন। ২০২৪ উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিরুদ্ধে ডি-বক্সের বাইরে থেকে ১ টি দুর্দান্ত গোল করে স্পেন কে ফাইনালে উঠতে সহায়তা করেন। এটা তার আন্তর্জাতিক প্রথম গোল।
খেলার ধরন
[সম্পাদনা]দুর্দান্ত বল কাটানো, পাস দেওয়া এবং স্কোর করার ক্ষমতা সহ একজন বাঁ-পায়ের আক্রমনভাগের খেলোয়াড় লামিন ইয়ামাল একজন কেন্দ্রীয় আক্রমণকারী, আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় বা পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে বেশিরভাগ ডানদিকে খেলতে সক্ষম।
তার কারিগরি প্রোফাইলের সাথে লামিন ইয়ামালকে শীঘ্রই পূর্বের অনেক লা মাসিয়ার প্রশিক্ষণার্থীদের মতোই আর্জেন্টিনার আইডল লিওনেল মেসির সাথে তুলনা করা হয়,[২৬][২৭] তবে সাম্প্রতিক বার্সা তারকা আনসু ফাতির সাথেও তুলনা করা হয়।[২৮]
কর্মজীবন পরিসংখ্যান
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]- ১৪ মে ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[২৯]
| ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
| বার্সেলোনা বি | ২০২২–২৩ | প্রাইমার ফেডারেশন | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ |
| বার্সেলোনা | ২০২২–২৩ | লা লিগা | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ |
| কর্মজীবন মোট | ৪ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪ | ০ | ||
অর্জন
[সম্পাদনা]বার্সেলোনা
খেলোয়াড়ের প্রোফাইল
[সম্পাদনা]বাঁ-পায়ের ফরোয়ার্ড লামিন ইয়ামালের রয়েছে অসাধারণ ড্রিবলিং, চমৎকার পাসিং এবং সুযোগ তৈরির ক্ষমতা। তিনি সেন্টার-ফরোয়ার্ড (সিএফ), অ্যাটাকিং মিডফিল্ডার (এএমএফ) অথবা উইঙ্গার(আর ডাব্লিউ ও এল ডাব্লিউ), বিশেষ করে রাইট উইঙ্গে খেলতে পারেন। রাইট-উইঙ্গার হিসেবে তিনি বেশিরভাগ সময় বাঁ-পা দিয়ে খেলতে পছন্দ করেন; এছাড়াও তিনি ফার পোস্টে আউটসুইং ক্রস করতে পারেন। [৩১] [৩২] পায়ের বাইরের অংশ দিয়ে নির্ভুল ক্রস করার ক্ষমতা (যা ট্রিভেলা নামে পরিচিত) তার খেলার অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। [৩৩]
উয়েফা ইউরো ২০২৪ এ লামিন ইয়ামাল উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোল করেন এবং ক্রোয়েশিয়া, জর্জিয়া, জার্মানি এবং ইংল্যান্ডের বিপক্ষে মোট চারটি অ্যাসিস্ট করেন। [৩৪] এই টুর্নামেন্টে, ইয়ামাল ফার-পোস্টে ক্রস দিয়ে সুযোগ তৈরি করার দক্ষতা, সেইসাথে লং শট নেওয়া এবং কার্লিং করার ক্ষমতা প্রদর্শন করেন। [৩৫]
তার কারিগরি দক্ষতার কারণে, তার আগে লা মাসিয়ার অনেক খেলোয়াড়ের মতো ইয়ামালকেও বার্সেলোনার প্রাক্তন ফুটবলার লিওনেল মেসির সাথে তুলনা করা হয়েছিল। [৩৬] লামিন ইয়ামালকে বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় নেইমারের সাথেও তুলনা করা হয়েছে, কারণ তাদের খেলার ধরণ একই রকম, যেখানে প্রচুর ড্রিবলিং, শৈলী এবং সুযোগ তৈরি করা হয়। [৩৭] লামিন ইয়ামাল আরও বলেছেন যে তার খেলার ধরণে নেইমারের একটি বড় প্রভাব রয়েছে। [৩৮] গণমাধ্যম তাকে বিশ্বের সেরা তরুণ ফুটবলার হিসেবে বর্ণনা করেছে; [৩৯] [৪০] [৪১] অনেক গণমাধ্যম তাকে সর্বকালের সেরা কিশোর ফুটবলার হিসেবে প্রশংসা করেছে, [৪২] [৪৩] যদিও স্টিভেন জেরার্ড সহ অনেকেই মনে করেন যে মাইকেল ওয়েনই সেরা। [৪৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Who is Lamine Yamal? Barcelona wonderkid making history in La Liga and for Spain"। Sporting News। ৯ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৪।
- 1 2 Marsden, Sam; Llorens, Moises (১০ সেপ্টেম্বর ২০২৩)। "The story of 16-year-old Lamine Yamal, destined to be Barcelona's next superstar"। ESPN। ১৫ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ Billebault, Alexis (১০ এপ্রিল ২০২৪)। "Lamine Yamal, le surdoué du foot que tout le Maroc attend - Jeune Afrique.com"। JeuneAfrique (ফরাসি ভাষায়)। ৪ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ Mumford, Robin (২৩ সেপ্টেম্বর ২০২৪)। "The reason why Lamine Yamal wears both names on back of his shirt"। GiveMeSport (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- 1 2 Ducker, James (১০ জুলাই ২০২৪)। "Meeting Messi as a baby, stunners for his country at 16. Welcome to the world of Lamine Yamal"। The Sydney Morning Herald। ১০ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ Herrero, Laia Cervelló (২৬ অক্টোবর ২০২৩)। "Lamine Yamal: Barcelona's young prodigy and the proud neighbourhood that shaped him"। The New York Times। ১০ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ Hawkey, Ian (১৮ জুন ২০২৪)। "Super-prodigy with 'flashes of Messi': the rise of Spain's Lamine Yamal"। The Times। ১৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২৪।
- ↑ Guevara, Irene (১১ জুলাই ২০২৪)। "Rocafonda, the neighborhood that regained its pride thanks to soccer sensation Lamine Yamal"। El País। ১৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪।
- ↑ Keeley, Graham (২৫ মে ২০২৫)। "Lamine Yamal: Barcelona football star inspires youth in hometown Rocafonda"। Al Jazeera। ২৫ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Picó, Diego; Gillingham, Geoff (২৮ ডিসেম্বর ২০১৯)। "Lamine Yamal shows shades of Messi"। Marca। ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Lamine Yamal names three Barcelona legends as his footballing idols"। ১৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Lamine Yamal: Barcelona winger set to be investigated over dwarfism row"। BBC Sport (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
- ↑ Mishra, Abhishek (১৪ জুলাই ২০২৪)। "Who Is Lamine Yamal's Mother? Meet Sheila Ebana, the Woman Behind the Spain Star's Viral Pic With Lionel Messi"। EssentiallySports (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫।
- ↑ Shigjeqi, Egzona (২৯ অক্টোবর ২০২৪)। "Lamine Yamal's younger brother stole all the attention at the Ballon d'Or ceremony - Telegraph" (ইংরেজি ভাষায়)। ১২ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫।
- ↑ "El padre de Lamine Yamal apuñalado en un parking de Mataró"। La Vanguardia। ১৪ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
- ↑ "Lamine Yamal's father stabbed, four people arrested for alleged attempted murder"। The Athletic। ১৫ আগস্ট ২০২৪। ২৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "Barcelona star Lamine Yamal's father discharged from hospital after brutal stabbing attack | Goal.com US"। www.goal.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২৪। ১৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪।
- ↑ Fernández, Jonathan (৪ সেপ্টেম্বর ২০২২)। "La Masía alumbra a su 'nuevo Ansu'"। Diario AS (স্পেনীয় ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Martínez, Ferran (৩১ আগস্ট ২০২২)। "Julián Araujo, un 'tapado' para el lateral derecho"। Mundo Deportivo (স্পেনীয় ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "El noi de 15 anys que ja entrena amb el Barça de Xavi"। Esport3 (কাতালান ভাষায়)। CCMA। ৪ সেপ্টেম্বর ২০২২। ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Lawless, Josh (৫ সেপ্টেম্বর ২০২২)। "15 year-old Lamine Yamal was called up to Barcelona's first-team training, Xavi is 'in love' with him"। SPORTbible (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Promessa de 15 anos encanta Xavi e treina com elenco do Barcelona"। Globo Esporte (পর্তুগিজ ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২২। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Sanderson, Tom। "15-Year-Old FC Barcelona Prodigy Lamine Yamal Smashes Youngest Appearance Maker Record"। Forbes। Forbes। ২৯ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩।
- ↑ Peyret, Didac (৪ সেপ্টেম্বর ২০২২)। "¿Quién es Lamine Yamal? La perla de 15 años que ya entrena con Xavi"। Sport (স্পেনীয় ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Rojita U15 : Lamine Yamal s'éclate face à la Suisse (vidéo)"। Lions de l'Atlas (ফরাসি ভাষায়)। ৭ মে ২০২২। ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Rassouli, Thomas (২৮ ডিসেম্বর ২০১৯)। "Barça : le successeur de Messi déjà au club ?"। Onze Mondial (ফরাসি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Xavi wil meer zien van 'mini-Messi' Yamal (15)"। Voetbal International। ৫ সেপ্টেম্বর ২০২২। ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Matrone, Pierpaolo (৫ সেপ্টেম্বর ২০২২)। "Il Barça scopre 'il nuovo Ansu Fati': presto primo contratto da professionista per Lamine Yamal"। TUTTOmercatoWEB.com (ইতালীয় ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Lamine Yamal"। WorldFootball। ৩০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২৩।
- ↑ "FC Barcelona, Liga champions 2022/23!"। FC Barcelona। ১৪ মে ২০২৩। ২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৩।
- ↑ "Lamine Yamal position and style of play"। The Coaches' Voice। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৪।
- ↑ Pearson, Matt (১৫ জুন ২০২৪)। "Spain's Lamine Yamal becomes youngest ever Euros player – DW – 06/15/2024"। dw.com। ২৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৪।
- ↑ Peyret, Dídac (৪ ডিসেম্বর ২০২৪)। "La 'trivela' de Lamine asombra al mundo y ya es marca registrada"। sport.es (স্পেনীয় ভাষায়)। ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৫।
- ↑ "Spain 2-1 England: Late Oyarzabal winner earns La Roja record fourth Euro crown"। UEFA। ১৪ জুলাই ২০২৪। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪।
- ↑ "Lamine Yamal named Euro 2024 Young Player of the Tournament"। UEFA। ১৪ জুলাই ২০২৪। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৪।
- ↑ Corbella, Enrique (৫ সেপ্টেম্বর ২০২২)। "Lamine Yamal, el niño de 15 años que ya entrena con el Barcelona: descubre al "mini Messi" de La Masía"। Marca (স্পেনীয় ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।Corbella, Enrique (5 September 2022).
- ↑ "How Lamine Yamal Compares to Lionel Messi, Neymar After 100 Barcelona Games?"।
- ↑ Dabbs, Ryan (২১ সেপ্টেম্বর ২০২৩)। "Who is Lamine Yamal? Everything you need to know about the Barcelona wonderkid"। fourfourtwo.com। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৪।
- ↑ "Lamine Yamal: The greatest teenage footballer the world has ever seen | Goal.com"। www.goal.com (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২৫। ৩০ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "Who are the 39 best men's U21 players in the world?"। ESPN.com (ইংরেজি ভাষায়)। ৩ এপ্রিল ২০২৫। ৬ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "Lamine Yamal, the best young player in the world"। La Vanguardia (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০২৪। ৬ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "Why Lamine Yamal is already better than Messi in some ways, but still has room to improve"। ESPN.com (ইংরেজি ভাষায়)। ৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫।
- ↑ "Lamine Yamal: The greatest teenage footballer the world has ever seen | Goal.com UK"। www.goal.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২৫।
- ↑ "Gerrard: Owen better as teenager than 'incredible' Yamal, Mbappé"। ESPN UK (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- লা প্রেফেরেন্তেতে লামিন ইয়ামাল (স্পেনীয়)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে লামিন ইয়ামাল (ইংরেজি)
- ↑ এই স্পেনীয় ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় স্পেনীয় শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। স্পেনীয়: Lamine Yamal Nasraoui Ebana, স্পেনীয় উচ্চারণ: [laˈmiɲ ɟʝaˈmal nasˈraɣwi eˈβana, -ɣwj -], কাতালান উচ্চারণ: [ləˈmin jəˈmal nəzˈrawi əˈβanə]।
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- লা লিগার খেলোয়াড়
- ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়
- জীবিত ব্যক্তি
- ২০০৭-এ জন্ম
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- স্পেনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ফুটবল ক্লাব বার্সেলোনা আতলেতিকের খেলোয়াড়
- প্রিমেরা ফেদেরাসিওনের খেলোয়াড়
- স্পেনের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বিজয়ী খেলোয়াড়
- মাতারোর ফুটবলার
- গোল্ডেন বয় বিজয়ী
- মরক্কী বংশোদ্ভূত স্পেনীয় ব্যক্তি
- ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ২১শ শতাব্দীর স্পেনীয় পুরুষ ক্রীড়াবিদ
- ফিফা বিশ্বকাপ বিজয়ী খেলোয়াড়
- লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার বিজয়ী
- মরক্কী বংশোদ্ভূত ক্রীড়াবিদ