বিষয়বস্তুতে চলুন

লামা (জাপানি ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লামা
ধরন
কার্যকাল২০১১ (2011) -বর্তমান
লেবেলকি/ওন সঙ্গীত
সংস্থা
  • মিকি ফুরুকাওয়া
  • কজি নাকামুরা
  • হিসাকো তাবুচি
  • কেনসুকে উশিও
ওয়েবসাইটlama.jp

লামা হলো একটি জাপানি ব্যান্ড, যা প্রাক্তন সুপারকার সদস্য কোজি নাকামুরা, মিকি ফুরুকাওয়া, হিসাকো তাবুচি ও কেনসুকে উশিওকে নিয়ে গঠিত।

জীবনী

[সম্পাদনা]

ব্যান্ডটি ২০১১ সালে গঠিত হয়েছিল এবং এটি কোজি নাকামুরা (যিনি আগে সুপারকার, আইএলএল, নিয়ান্তোরা ব্যান্ডের সদস্য ছিলেন), মিকি ফুরুকাওয়া (যিনি আগে সুপারকার ব্যান্ডের সদস্য ছিলেন), হিসাকো তাবুচি (যিনি নাম্বার গার্ল, ব্লাডথার্স্টি বুচার্স, টডল ব্যান্ডের সদস্য ছিলেম) এবং কেনসুকে উশিও (যিনি এগ্রাফের সদস্য ছিলেন) কে নিয়ে গঠিত। [] তারা ২০১১ সালের এপ্রিল মাসে কিমোনোর সাথে একটি অনুষ্ঠানে তাদের লাইভ অভিষেক করে। তাদের প্রথম একক "স্পেল", ২০১১ সালের আগস্টে প্রকাশিত হয়েছিল, যা ফুজি টেলিভিশনের নোইটামিনএ অ্যানিমে টেলিভিশন সিরিজ, নং ৬- এর অপেনিং সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছিল। ২০১১ সালের অক্টোবরে প্রকাশিত তাদের তৃতীয় একক "কিউপিড/ফ্যান্টাসি" ফুজি টেলিভিশনের নোইটামিনএ অ্যানিমে টেলিভিশন সিরিজ আন-গো- এর এন্ডিং সঙ্গীত হিসেবেও ব্যবহৃত হয়েছিল। [] "প্যারালাল সাইন" গানটি ইউরেকা সেভেন: এও অ্যানিমে সিরিজের ইনসার্ট সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছিল। ব্যান্ডটি সনি লেবেলের কি/ওন রেকর্ডস-এর সাথে চুক্তিবদ্ধ, যেটির সাথে নাকামুরা, ফুরুকাওয়া এবং উশিও একক শিল্পী হিসেবেও যুক্ত আছেন।

সদস্যরা

[সম্পাদনা]
  • মিকি ফুরুকাওয়া (フルカワ ミキ)গাওয়া, বেস
  • কোজি নাকামুরা (中村 弘二)গাওয়া, গিটার
  • হিসাকো তাবুচি (田渕 ひさ子)গিটার, কোরাস
  • কেনসুকে উশিও (牛尾 憲輔) – প্রগ্রামিং (সঙ্গীত)

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

স্টুডিও অ্যালবাম

[সম্পাদনা]

একক গান

[সম্পাদনা]
২০১১
  • স্পেল
  • কিউপিড
  • ফেন্টাসি
২০১২
  • প্যারালেল সাইন
  • সেভেন সোয়েল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "LAMA article at Natalie."natalie.mu (জাপানি ভাষায়)।
  2. "LAMA discography at Kioon Records"www.sonymusic.co.jp। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১২

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]