লামডিং রেলওয়ে বিভাগ
অবয়ব
ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলের অধীনে থাকা পাঁচটি রেল বিভাগের একটি হল লামডিং রেলওয়ে বিভাগ। এই রেল বিভাগটি ১৫ জানুয়ারি, ১৯৫৮ সালে গঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতের আসাম রাজ্যের লামডিংয়ে অবস্থিত।
কাটিহার রেলওয়ে বিভাগ, আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ, তিনসুকিয়া রেলওয়ে বিভাগ এবং রাঙ্গিয়া রেলওয়ে বিভাগ হল গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেল জোনের অন্য চারটি রেল বিভাগ। [১][২]
রেল স্টেশন এবং শহর তালিকা
[সম্পাদনা]লামডিং রেল বিভাগের অন্তর্গত স্টেশন এবং স্টেশনগুলির শ্রেণীর তালিকা। [৩][৪]
| স্টেশন বিভাগ | স্টেশন সংখ্যা | স্টেশন নাম |
|---|---|---|
| এ-১ | ১ | গুয়াহাটি |
| এ | ৫ | ডিমাপুর, কামাখ্যা জংশন, লামডিং জংশন, শিলচর, আগরতলা |
| বি | ৪ | ধর্ম্মনগর, বদরপুর জংশন, করিমগঞ্জ জংশন, কাটাখাল জংশন |
| সি (শহরতলির স্টেশন) |
- | - |
| ডি | ১ | নিউ গুয়াহাটি |
| ই | - | - |
| এফ (হল্ট স্টেশন ) |
- | - |
| মোট | ১১ | - |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zones and their Divisions in Indian Railways" (পিডিএফ)। Indian Railways। ১৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Lumding Railway Division"। Railway Board। North Eastern Railway zone। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "Statement showing Category-wise No. of stations in IR based on Pass. earning of 2011" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation Of Stations" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।