বিষয়বস্তুতে চলুন

লাভেবল (প্রতিষ্ঠান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাভেবল ল্যাবস ইনকর্পোরেটেড
ধরনব্যক্তিগত
শিল্পসফটওয়্যার
প্রতিষ্ঠাকাল২০২৩, স্টকহোম, সুইডেন
প্রতিষ্ঠাতাগণঅ্যান্টন অসিকা, ফ্যাবিয়ান হেডিন
সদরদপ্তর
স্টকহোম
,
সুইডেন
প্রধান ব্যক্তি
অ্যান্টন অসিকা (প্রধান নির্বাহী কর্মকর্তা), ফ্যাবিয়ান হেডিন (প্রধান প্রযুক্তি কর্মকর্তা)
কর্মীসংখ্যা
১২০ (২০২৫)
ওয়েবসাইটlovable.dev

লাভেবল হলো একটি সুইডিশ ভাইব কোডিং প্ল্যাটফর্ম এবং কোম্পানি। ২০২৩ সালে স্টকহোমে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি বর্তমানে ডেলাওয়্যারে নিবন্ধিত। এটি এমন একটি সফটওয়্যার সরবরাহ করে যা ব্যবহারকারীদের সাধারণ নির্দেশের (প্রম্পট) মাধ্যমে সফটওয়্যার তৈরির কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করে।

ইতিহাস

[সম্পাদনা]

২০২৩ সালে অ্যান্টন অসিকা "জিপিটি ইঞ্জিনিয়ার" নামে একটি মুক্ত-উৎসের সফটওয়্যার তৈরি করেন, যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে বিভিন্ন অ্যাপ্লিকেশন কোড করতে পারতো। পরবর্তীতে ফ্যাবিয়ান হেডিনকে সাথে নিয়ে তিনি এর একটি বাণিজ্যিক সংস্করণ "জিপিটি ইঞ্জিনিয়ার অ্যাপ" তৈরি করেন। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে তারা অ্যাপটির নাম পরিবর্তন করে 'লাভেবল' রাখেন।

অর্থায়ন

[সম্পাদনা]

২০২৫ সালের ফেব্রুয়ারিতে লাভেবল ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সিরিজ এ অর্থায়ন সংগ্রহ করে। এর মাধ্যমে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় ১৮০ কোটি ডলারে, যা একে ইউরোপের দ্রুততম বর্ধনশীল প্রযুক্তি কোম্পানিগুলোর একটিতে পরিণত করে।

২০২৫ সালের নভেম্বরে ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, লাভেবল বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলারের আয়ের মাইলফলক স্পর্শ করে। একই বছরের ডিসেম্বরে কোম্পানিটি ৩৩০ মিলিয়ন ডলারের সিরিজ বি অর্থায়ন সংগ্রহ করে, যার ফলে এর বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৬০ কোটি ডলার। এই বিনিয়োগ রাউন্ডে ক্যাপিটাল-জি, মেনলো ভেঞ্চারস এবং সেলসফোর্সের মতো বড় প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।

নিরাপত্তা

[সম্পাদনা]

২০২৫ সালের মার্চ মাসে রিপ্লিট-এর একজন কর্মী লাভেবল প্ল্যাটফর্মের মাধ্যমে তৈরি করা ওয়েবসাইটগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পান। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের সুপাবেজ ডেটাবেস প্ল্যাটফর্মের সাথে সংযোগ স্থাপনের সুযোগ দেয়। দেখা গেছে, অনেক ওয়েবসাইট তাদের ডেটাবেসের অ্যাক্সেস কন্ট্রোল সঠিকভাবে কনফিগার না করায় তথ্যগুলো সবার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছিল। এর প্রতিক্রিয়ায় লাভেবল স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা পরীক্ষা করার ব্যবস্থা চালু করে।

পুরস্কার

[সম্পাদনা]

২০২৫ সালে অ্যান্টন অসিকা এবং ফ্যাবিয়ান হেডিন 'কেটিএইচ ইনোভেশন অ্যাওয়ার্ড' লাভ করেন। এই পুরস্কারটি রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (KTH) প্রদান করে থাকে। স্পটিফাই-এর প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক এবং অধ্যাপক ম্যাথিয়াস উহলেন এই পুরস্কারের পৃষ্ঠপোষকতা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]