বিষয়বস্তুতে চলুন

লান্টানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লান্টানা কামারা[]
ফুল ও পাতা

Secure  (NatureServe)[]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms)
ক্লেড: ইউডিকটস
গোষ্ঠী: অ্যাস্টেরিডস (Asterids)
বর্গ: Lamiales
পরিবার: ভার্বেনেসি (Verbenaceae)
গণ: Lantana
এল.
প্রজাতি: L. camara
দ্বিপদী নাম
Lantana camara
এল.
লান্টানা কামারার বৈশ্বিক সীমা
প্রতিশব্দ

Lantana aculeata L.[]
Camara vulgaris[]

লান্টানা বা পুটুস বা ছত্রা হল ভারবেনা বা ভারবেনাস পরিবারভূক্ত একটি ফুলের প্রজাতি। এর উদ্ভিদতাত্ত্বিক নাম হল লান্টানা কামারা এবং এর আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ ও ভারতসহ সর্বত্রই পাওয়া যায়। এটি বাংলাদেশে বনফুল[] ভারতে পুটুস নামে পরিচিত। এছাড়া এটি ভূতভৈরবী নামেও পরিচিত।

বর্ণনা

[সম্পাদনা]

বর্তমানে লান্টানা বাগানের সাজানোর জন্য রোপণ করা হয়। এটি ক্রান্তীয় মধ্য ও দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।[] ইউরোপে ওলন্দাজদের কর্তৃক লান্টানা চাষ করা হয়। এশিয়া ও ওশেনিয়ায় এটি অতি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এখানে এখনো একটি আগাছা হিসাবে বেশি পরিচিত। গোয়ায় এই ফুলটি পর্তুগিজেরা প্রথম নিয়ে আসে।[] রায়মুনিয়া ফুলের ছত্রমঞ্জরী দেখতে খুব সুন্দর। এর ফুলে নানারকম প্রজাপতি দেখা যায়। প্রথমে ফুল হাল্কা হলুদ রঙের হয়, ‘ক্যারোটিন’ থাকার কারণে। এ সময় ফুলে পরাগায়ন হয় এবং পরাগায়নের পরেই মধুভাণ্ড শেষ হয়ে যায় এবং ফুলের রং বদলাতে থাকে।

ব্যবহার

[সম্পাদনা]
Butterfly resting on L. camara
প্রজাপতি লান্টানা উদ্ভিদেবিশ্রাম নিচ্ছে

লান্টানা উদ্ভিদের ডালপালা আসবাবপত্র নির্মাণে ব্যবহার করা হয়েছে, যেমন চেয়ার এবং টেবিল;[] তবে এর প্রধান ব্যবহার ভেষজ উদ্ভিদ হিসেবে ও শোভাবর্ধক হিসেবে।

ভেষজ গুণ

[সম্পাদনা]

ভারতে পরিচালিত গবেষণায় দেখা গেছে যে, ল্যান্টানার পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল, ছত্রাকনাশক এবং কীটনাশক গুণাগুণ বিদ্যমান ।[][] 'লান্টেনা ক্যান্সার, ত্বকের চুলকানি, কুষ্ঠরোগ, চিকেন পক্স, হাম, হাঁপানি, আলসারসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ঐতিহ্যগতভাবে ভেষজ ওষুধে ব্যবহার করা হয়েছে। []

লান্টেনা'উদ্ভিদের নির্যাস ইঁদুরের গ্যাস্ট্রিক আলসার বৃদ্ধি কমাতে সহায়তা করে। [১০] উদ্ভিদের নির্যাস ব্রাজিলে শ্বাসতন্ত্র সংক্রমণের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়েছে।[১১]

শোভা বর্ধক

[সম্পাদনা]

Lantana camara বা "ল্যান্টানা" খুব সহজেই জন্মায় এবং অল্প পরিচর্যায় বেঁচে থাকতে পারে বলে ডাচ অভিযাত্রীরা নতুন বিশ্ব থেকে একে প্রথম ইউরোপে নিয়ে এসেছিল শোভাবর্ধক উদ্ভিদ হিসাবে ব্যবহারের জন্য যা পরবর্তীতে পরিচিত শোভাবর্ধক হিসেবে জায়গা দখল করে নেয়।[] লান্টানা প্রজাপতি এবং পাখিদেরও আকর্ষণ করে এবং প্রায়শই প্রজাপতি বাগানে ব্যবহৃত হয়। [১২] শোভাবর্ধক হিসাবে, লান্টানা প্রায়শই ঠাণ্ডা জলবায়ুতে বাড়ির ভিতরে বা সংরক্ষণাগারে রোপন করা হয়, তবে পর্যাপ্ত আশ্রয় পেলে এটি বাগানও গড়ে তুলতে পারে। [১৩]

হোস্ট-উদ্ভিদ হিসাবে

[সম্পাদনা]

অনেক প্রজাপতির প্রজাতি 'লান্টেনা' উদ্ভিদের ফুলের মধু খায়। Papilio homerus, প্রজাতিটি পশ্চিম গোলার্ধের বৃহত্তম প্রজাপতি, খাদ্য হিসাবে ফুলের মধু খাওয়ার জন্য পরিচিত।[১৪] এক ধরনের জাম্পিং স্পাইডার Evarcha culicivora এর সাথে লান্টেনার একটি বিশেষ সম্পর্ক আছে। এই জাম্পিং স্পাইডারগুলো খাবারের জন্য ফুলের অমৃত গ্রহণ করে এবং বিয়ের জন্য লান্টেনাকে পছন্দের একটি স্থান হিসাবে বিবেচনা করে।[১৫]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Munir A (১৯৯৬)। "A taxonomic review of Lantana camara L. and L. montevidensis (Spreng.) Briq. (Verbenaceae) in Australia"। Journal of the Adelaide Botanic Gardens১৭: ১–২৭।
  2. "NatureServe Explorer"
  3. "Lantana aculeta L."। U.S National Plant Germplasm System (NPGS).। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  4. 1 2 3 4 "Global Invasive Species Database"। issg.org.uk। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪
  5. মোহাম্মদ নূর আলম গন্ধী। "লান্টানা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. Day, M. D. (২৪ ডিসেম্বর ২০০৩)। Lantana: current management status and future prospects। Australian Centre for International Agricultural Research। আইএসবিএন ৯৭৮-১৮৬৩২০৩৭৫৩। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪
  7. Ghisalberti, E.L. (2000). "Lantana camara L. (Verbenaceae)". Fitoterapia. 71 (5): 467–486. doi:10.1016/S0367-326X(00)00202-1. PMID 11449493.
  8. Khanna, L. S.; Prakash, R. (১৯৮৩)। Theory and Practice of silvicultural Systems। International Book Distributions।
  9. Chavan and Nikam (১৯৮২)। "Investigation of Lantana camara Linn (Verbenaceae) leaves for larvicidal activity"। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  10. Sathish, R.; এবং অন্যান্য (মার্চ ২০১১)। "Antiulcerogenic activity of Lantana camara leaves on gastric and duodenal ulcers in experimental rats"। J Ethnopharmacol১৩৪ (1): ১৯৫–৭। ডিওআই:10.1016/j.jep.2010.11.049পিএমআইডি 21129476
  11. Barreto, F.; এবং অন্যান্য (জানুয়ারি ২০১০)। "Antibacterial Activity of Lantana camara Linn and Lantana montevidensis Brig extracts from Cariri-Ceará, Brazil"J Young Pharm (1): ৪২–৪। ডিওআই:10.4103/0975-1483.62211পিএমসি 3035883পিএমআইডি 21331189{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  12. Floridata LC (২০০৭)। "Lantana camara"। Floridata LC। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪
  13. "Lantana"BBC Plant Finder
  14. Lehnert, Matthew S.; Kramer, Valerie R.; Rawlins, John E.; Verdecia, Vanessa; Daniels, Jaret C. (১০ জুলাই ২০১৭)। "Jamaica's Critically Endangered Butterfly: A Review of the Biology and Conservation Status of the Homerus Swallowtail (Papilio (Pterourus) homerus Fabricius)"Insects (ইংরেজি ভাষায়)। (3): ৬৮। ডিওআই:10.3390/insects8030068পিএমসি 5620688পিএমআইডি 28698508
  15. Cross, Fiona R., and Robert R. Jackson. "Odour‐mediated response to plants by evarcha culicivora, a blood‐feeding jumping spider from East Africa." New Zealand Journal of Zoology 36.2 (2009): 75-80.

বহিঃসংযোগ

[সম্পাদনা]