বিষয়বস্তুতে চলুন

লাউরা আন্তোনেল্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাউরা আন্তোনেল্লি
১৯৭৩ সালে আন্তোনেল্লি
জন্ম
লাউরা আন্তোনাজ

(১৯৪১-১১-২৮)২৮ নভেম্বর ১৯৪১
পুলা, ইতালি রাজ্য (বর্তমান ক্রোয়েশিয়া)
মৃত্যু২২ জুন ২০১৫(2015-06-22) (বয়স ৭৩)
রোম, ইতালি
পেশা
  • অভিনেত্রী
  • শিক্ষিকা
  • মডেল
কর্মজীবন১৯৬৪–১৯৯১
পরিচিতির কারণমালিজিয়া
ল'ইন্নোসেন্তে
পাসিওনে দ'আমোরে
দাম্পত্য সঙ্গীএনরিকো পিয়াচেন্টিনি
সঙ্গীজঁ-পল বেলমোন্দো
(১৯৭২–১৯৮০)
সন্তান১

লাউরা আন্তোনেল্লি (জন্মনাম: লাউরা আন্তোনাজ; ২৮ নভেম্বর ১৯৪১ – ২২ জুন ২০১৫) একজন প্রয়াত ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৬৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মোট ৪৫টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আন্তোনেল্লি ইতালি রাজ্যে ইস্ত্রিয়ার প্রাক্তন রাজধানী পোলায় (ক্রোয়েশীয় ভাষায় পুলা) জন্মগ্রহণ করেন।[১] যুদ্ধের পর তার বাবা-মা তৎকালিক যুগোস্লাভিয়া থেকে পালিয়ে ইতালীয় শরণার্থী শিবিরে আশ্রয় নেন এবং পরবর্তীতে নেপলসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।[২] সেখানে তার বাবা হাসপাতাল প্রশাসক হিসেবে কাজ পান। শৈশবে আন্তোনেল্লির গণিতের প্রতি আগ্রহ থাকলেও কৈশরে তিনি জিমন্যাস্টিকসে পারদর্শী হয়ে ওঠেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেন, "কৈশরে আমার বাবা-মা আমাকে ঘণ্টার পর ঘণ্টা জিম ক্লাস করিয়েছিলেন ... তারা মনে করতেন আমি কুৎসিত, [যেকোন ক্রিয়াকলাপে] অপটু, নগণ্য এবং তারা আশা করেছিলেন [এর মাধ্যমে] আমি অন্তত কিছুটা লাবণ্যময় হয়ো উঠবো। [এক পর্যায়ে এতে] আমি দক্ষ হয়ে উঠি, বিশেষ করে রিদমিক্যাল জিমে, যা এক ধরনের নৃত্য।"[৩]

পরে গণিতে পেশাজীবন গড়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করে তিনি জিমন্যাস্টিকস প্রশিক্ষক হিসেবে স্নাতক হন।[৪] এরপর রোমে গিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের জিমনাস্টিক শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেন। এসময় বিনোদন শিল্পের লোকজনের সাথে তার পরিচয় হতে থাকে, এবং তারাই পরবর্তীতে তাকে মডেলিংয়ের কাজ খুঁজে পেতে সাহায্য করেন।[১]

কর্মজীবন

[সম্পাদনা]

অভিনয়ে পদার্পন

[সম্পাদনা]

কোকা-কোলার কয়েকটি বিজ্ঞাপন এবং বহু ফটোনভেলের জন্য মডেলিং করার পর, ১৯৬৪ সালে আন্তোনিও পিয়েত্রানজেলির পরিচালনায় ইল মানিফিচো কর্নুতো এবং ১৯৬৫ সালে লুইজি পেত্রিনির পরিচালনায় লে সেদিচেন্নিসহ বিভিন্ন চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তোনেল্লি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

ইল মের্লো মাস্কিও (১৯৭১) চলচ্চিত্রে লাউরা আন্তোনেল্লি

১৯৬৯ সালে পরিচালক মাসিমো দাল্লামানো তাকে তার প্রথম গুরত্বপূর্ণ ভূমিকা হিসেবে লেওপোল্ড ভন সাখের-মাসোখের উপন্যাস অবলম্বনে নির্মিত ভেনেরে ইন পেল্লিচ্চা চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। কিন্তু কঠোর সেন্সরশিপের কারণে চলচ্চিত্রটির মুক্তি বাধাগ্রস্ত হয়। ছয় বছর পরে চলচ্চিত্রটি লে মালিজি দি ভেনেরে নামে পুনরায় মুক্তি পায়।[৫] ১৯৭১ সালে তার প্রথম ইরোটিক চলচ্চিত্র ইল মের্লো মাস্কিও-তে একজন ভায়োলনচেল বাদকের স্ত্রীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তোনেল্লি সাফলতা লাভ করেন। পাস্কুয়ালে ফেস্তা কাম্পানিলে পরিচালিত এই চলচ্চিত্রটিতে তিনি লান্দো বুজ্জানকার বিপরীতে অভিনয় করেছিলেন।

মালিজিয়া-র সাফল্য

[সম্পাদনা]
মালিজিয়া (১৯৭১) চলচ্চিত্রে আন্তোনেল্লি

১৯৭৩ সালে লাউরা আন্তোনেল্লি সালভাতোরে সাম্পেরির পরিচালনায় মালিজিয়া চলচ্চিত্রে তুরি ফেরো এবং তরুণ আলেসান্দ্রো মোমোর সঙ্গে একজন কামুক গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেন। ৬০০ কোটি লিরা আয় করা চলচ্চিত্রটি কাল্ট চলচ্চিত্রে পরিণত হয় এবং আন্তোনেল্লিকে ইতালির "সেক্সি আইকন" হিসেবে প্রতিষ্ঠিত করে। এতে তার অভিনয়ের জন্য আন্তোনেল্লি সিন্দাকাতো নাজিওনালে জর্নালিস্তি চিনেমাতোগ্রাফিচি ইতালিয়ানি থেকে নাস্ত্রো দ’আর্জেন্তো সেরা অভিনেত্রী পুরস্কার এবং গ্লোবো দ’ওরো সেরা উদীয়মান অভিনেত্রী পুরস্কার লাভ করেন।

আমি ছোটখাটো, একটু গোলগাল এবং আমার পা-গুলো বেশ ছোট। জানি না কেন মানুষ আমাকে পছন্দ করে।

— লাউরা আন্তোনেল্লি[৫]

এর ফলে খ্যাতির পাশাপাশি তার পারিশ্রমিকের পরিমাণও বৃদ্ধি পায়। তার প্রতিটি চলচ্চিত্রের পারিশ্রমিক ৪০ লাখ থেকে বেড়ে ১০ কোটি লিরায় পৌঁছায়।[৬] পরবর্তীতে আন্তোনেল্লি ক্লোদ শাব্রোলের ত্রাপ্পোলা পের উন লুপো-র মতো শিল্পধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন। সেখানে তিনি জঁ-পল বেলমন্দোর সঙ্গে কাজ করেছেন। বেলমন্দোর সঙ্গে তিনি গ্লি স্পোসি দেল্ল’আন্নো সেকোন্দোর সেটে পরিচিত হন এবং এরপর দীর্ঘ প্রেমের সম্পর্কে জড়ান। এছাড়া তিনি দিনো রিসির সেস্সোমাত্তো এবং লুইজি কোমেনচিনির মিও দিও, কোমে সোনো কাদুতা ইন বাস্সো! চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিও দিও, কোমে সোনো কাদুতা ইন বাস্সো! চলচ্চিত্রের জন্য তিনি দ্বিতীয়বারের মতো গ্লোবো দ’ওরো সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। এর পাশাপাশি তিনি সালভাতোরে সাম্পেরির পেক্কাতো ভেনিয়ালে এবং জুসেপ্পে পাত্রোনি গ্রিফ্ফির দিভিনা ক্রিয়াতুরা-তে অভিনয় করেছেন। চলচ্চিত্র দুটির গল্প বিশেষভাবে আন্তোনেল্লির কথা মাথায় রেখেই লেখা হয়েছিল। দিভিনা ক্রিয়াতুরা চলচ্চিত্রে তিনি টানা সাত মিনিটের একটি পূর্ণ নগ্ন দৃশ্যে অভিনয় করেন, যা সে সময়ের জন্য একটি রেকর্ড পরিমাণ সময় ছিল। তার ভাষ্যমতে, ১৯৭৬ সাল থেকে তিনি এমন পরিচালকদের সঙ্গে কাজ করা শুরু করেন যারা প্রবল শারীরিক আবেদনের আড়ালে ঢাকা পড়া তার ব্যক্তিগত দিকটি উন্মোচে সক্ষম। এসময় তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে লুকিনো ভিস্কন্তির ল’ইন্নোচেন্তে (১৯৭৬), ১৯৭৭ সালে মাউরো বোলোনিনির গ্রান বোল্লিতো, এবং ১৯৮১ সালে এত্তোরে স্কোলার পাস্সিওনে দ’আমোরে, যার জন্য তিনি ডেভিড দি দোনাতেল্লো সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান। পরে আন্তোনেল্লি টোনিনো চের্ভির দুটি কমেডি চলচ্চিত্র ইল মালাতো ইম্মাজিনারিও এবং ল’আভারো-এ কাজ করেন। উভয় চলচ্চিত্রেই আলবের্তো সোর্দি প্রধান চরিত্রে ছিলেন। এছাড়া সাম্পেরির পরিচালনায় কাস্তা এ পুরা (১৯৮১)-তে মাস্সিমো রানিয়েরির সঙ্গে অভিনয়ের মাধ্যমে তিনি ইরোটিক ধারার চলচ্চিত্রেও অভিনয় চালিয়ে যান।

১৯৮০-এর দশক: গ্রান্দি মাগাজ্জিনি

[সম্পাদনা]

১৯৮০-এর দশক জুড়ে, আন্তোনেল্লি কমেডি ও ইরোটিক চলচ্চিত্রে কাজ অব্যাহত রেখেছিলেন। ঐ দশকের শুরুতে তার উল্লেখযোগ্য চলচ্চিত্র কার্লো ভানজিনার ভিউউলেন্তেমেন্তে মিয়া (১৯৮২)। এতে তিনি দিয়েগো আবাতান্তুওনোর সাথে অভিনয় করেছিলেন। ১৬শ শতাব্দীর একই নামের কমেডি থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৮৫ সালে নির্মিত লা ভেনেক্সিয়ানা চলচ্চিত্রে মোনিকা গুয়েরিতোরে ও জেসন কনেরির সাথে তিনি অভিনয় করেন। এরপর ১৯৮৬ সালে কাস্তেল্লানো ও পিপোলোর গ্রান্দি মাগাজ্জিনি চলচ্চিত্রে অভিনয় করেন। দশকের শেষের দিকে তিনি মাউরো বোলোনিনি পরিচালিত গ্লি ইন্দিফেরেন্তি (১৯৮৮) এবং এনরিকো মারিয়া সালের্নোর পরিচালনায় দিস্পেরাতামেন্তে জুলিয়া (১৯৮৯) টেলিভিশন মিনিসিরিজে অভিনয় করেন।

বিচারিক ঘটনাবলি

[সম্পাদনা]

১৯৯১ সালের ২৭ এপ্রিল রাতে,[৭] চেরভেতেরির তার ভিলায়, ৩৬ গ্রাম কোকেন পাওয়া গেলে মাদক ব্যবসার অভিযোগে তাকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।[৮] নয় বছর পর, ২০০০ সালে, আন্তোনেল্লি নিজেকে মাদকের গ্রাহক প্রমাণ করতে সক্ষম হলে রোমার আপিল আদালত তাকে মামলাটি থেকে খালাস দেয়। ইতিপূর্বে ইতালির পরিবর্তীত মাদক আইনে ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় না।[৯] আন্তোনেল্লি তাকে খ্যাতি এনে দেওয়া মালিজিয়া (১৯৭১)-এর সিক্যূয়াল মালিজিয়া ২মিলা (১৯৯১) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেন। চলচ্চত্রটির দৃশ্যগ্রহণের সময় আন্তোনেল্লি বয়সের ছাপ লুকানোর জন্য একজন প্লাস্টিক সার্জনের চিকিৎসা নেন। চিকিৎসার সাথে সাথে তিনি প্রতিকূল প্রতিক্রিয়া দেখান, যা অভিনেত্রীর মতে প্রসাধনী চিকিৎসার কারণে হয়েছিল। এই ঘটনা আদালতে গড়ায়, যেখানে অভিনেত্রী কয়েক কোটি লিরার ক্ষতিপূরণ দাবি করেন।[১০] পরবর্তী মামলাটি তেরো বছর পর শেষ হয়, যখন আন্তোনেল্লির ক্ষতিপূরণের দাবি খারিজ হয়ে যায় কারণ প্রসাধনী চিকিৎসার কথিত প্রভাবগুলি কুইনকের এডিমা নামক একটি রোগের কারণে হয়েছিল, চিকিৎসার কারণে নয়।[১১] এই ঘটনার পর, আন্তোনেল্লি গভীর বিষণ্ণতায় ডুবে যান, যার ফলে তাকে একাধিকবার চিভিতাভেক্কিয়ার মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এটি অভিনেত্রীর আইনজীবীদের বিচার মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে প্ররোচিত করে, উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে। ২০০৩ সালে, প্রথম দফায়, তাকে ১০,০০০ ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু অভিনেত্রীর স্বাস্থ্য ও ইমেজের ক্ষতি পূরণের জন্য এটি অপর্যাপ্ত ছিল। আপিলে, ২০০৬ সালে, এই পরিমাণ বাড়িয়ে ১,০ৈ০০০ ইউরো এবং সুদসহ করা হয়। ২০০৭ সালে ক্যাসেশন আদালত এই রায় চূড়ান্তভাবে নিশ্চিত করে।[৯]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]
আন্তোনেল্লি (১৯৭৩)

আন্তোনেল্লি প্রকাশক এনরিকো পিয়াসেন্টিনিকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৩] ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি অভিনেতা জঁ-পল বেলমঁদোর সঙ্গী ছিলেন।[১২]

১৯৯১ সালের ২৭ এপ্রিল আন্তোনেল্লির বাড়িতে পুলিশের অভিযানে কোকেইন পাওয়া যায়। এরপর তাকে কোকেইন রাখা ও ক্রয়ের দায়ে দোষী সাব্যস্ত করে গৃহবন্দী শাস্তি দেওয়া হয়। এই সাজার বিরুদ্ধে আপিল করেন এবং ১০ বছর পর রায় তার পক্ষে আসে।[১৩] ২০০৬ সালে, ইতালির সুপ্রিম কোর্ট আন্তোনেল্লির পক্ষে রায় দেয় এবং আইন মন্ত্রণালয়কে তাকে ১,০৮,০০০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার আদেশ করেন।[১৪]

আন্তোনেল্লি ২০১৫ সালের ২২ জুন ৭৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।[১৫][১৬]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র মন্তব্য ত.সূ.
১৯৬৪ দ্য ম্যাগনিফিসেন্ট কাকোল্ড — অক্রেডিটেড উপস্থিতি
আর্টুসিসে অতিথি হিসেবে
১৯৬৫ সিক্সটিন ইয়ার ওল্ডস
১৯৬৬ ডক্টর গোল্ডফুট অ্যান্ড দ্য গার্ল বম্বস রোজানা
১৯৬৭ পার্ডোন, আর ইউ ফর অর এগেইনস্ট? পিয়েরা কনফোর্টি
১৯৬৮ লা রিভোলুসিওন সেসুয়াল লিলিয়ানা
১৯৬৯ ডিটেকটিভ বেলি ফ্রাঙ্কা অক্রেডিটেড উপস্থিতি
১৯৬৯ দি আর্চএঞ্জেল এলেনা অক্রেডিটেড উপস্থিতি
১৯৬৯ ভেনাস ইন ফার্স ওয়ান্ডা ভন ডুনাজেভ
১৯৭০ এ ম্যান কল্ড স্লেজ রিয়া
১৯৭০ বালি দারিয়া
১৯৭০ গ্র্যাডিভা গ্র্যাডিভা
১৯৭১ দ্য ম্যারিড কাপল অফ দ্য ইয়ার টু পলিন ডি গুয়েরান্ডেস
১৯৭১ উইদাউট অ্যাপারেন্ট মোটিভ জুলিয়েট ভড্রেইল
১৯৭১ ইল মেরলো মাসচিও কস্তানজা ভিভালদি
১৯৭২ দি ইরোটিসিস্ট সিস্টার ডেলিকাটা
১৯৭২ ডক্টর পোপল মার্টিন ডুপন্ট
১৯৭৩ হাউ ফানি ক্যান সেক্স বি? ম্যাডাম জুলিয়েট ("ম্যাডাম, ইটস এইট অক্লক")
সেলেস্টিনা ("টু হার্টস অ্যান্ড এ শ্যাক")
এনরিকোস ওয়াইফ ("ইটস নেভার টু লেট")
গ্রাজিয়া ("হানিমুন ট্রিপ")
তামারা ("কাম ব্যাক মাই লিটল ওয়ান")
দ্য নান ("ইটালিয়ান ওয়ার্কার অ্যাব্রড")
ডোনা মিম্মা ম্যাকো ("রিভেঞ্জ")
তিজিয়ানা ("দ্য গেস্ট")
[১৭]
১৯৭৩ মালিজিয়া অ্যাঞ্জেলা নাস্ত্রো ডি'আরজেন্টো শ্রেষ্ঠ অভিনেত্রী [১৮]
১৯৭৪ লাভারস্ অ্যান্ড আদার রিলেটিভস লরা
১৯৭৪ সিমোনা সিমোনা
১৯৭৪ টিল ম্যারেজ ডু আস পার্ট ইউজেনিয়া ডি মাকুয়েডা [১৯]
১৯৭৫ দ্য ডিভাইন নিম্ফ মানোয়েলা রোডেরিঘি
১৯৭৬ দি ইনোসেন্ট জুলিয়ানা হারমিল
১৯৭৭ ওয়াইফমিস্ট্রেস অ্যান্টোনিয়া ডি অ্যাঞ্জেলিস
১৯৭৭ ত্রে সিমিয়ে দ'ওরো
১৯৭৭ ব্ল্যাক জার্নাল সান্দ্রা
১৯৭৯ টাইগার্স ইন লিপস্টিক দ্য ওয়াইফ / দ্য বিজনেসওম্যান
১৯৭৯ ইল মালাতো ইম্মাগিনারিও টোনিনা
১৯৭৯ ইনসাইড লরা অ্যান্টোনেলি
১৯৮০ আই'ম গেটিং আ ইয়াচ রবার্তা
১৯৮১ প্যাশন অফ লাভ ক্লারা
১৯৮১ ইল টার্নো স্টেলিনা
১৯৮১ চেস্ট অ্যান্ড পিওর রোজা ডি ম্যাজিও
১৯৮২ পোর্কা ভাক্কা মারিয়ানা
১৯৮২ সেসো ই ভোলেন্টিয়েরি কারলা ডে ডোমিনিসিস / সুপারমার্কেট ক্লায়েন্ট / দ্য প্রিন্সেস
১৯৮২ ভিউউউলেন্টেমেন্টে মিয়া আন্না টাসোত্তি
১৯৮৫ স্লাইসেস অফ লাইফ মনিকা বেলি
১৯৮৫ দ্য ট্র্যাপ মারি কোলবার্ট
১৯৮৬ দ্য ভেনেশিয়ান ওম্যান অ্যাঞ্জেলা
১৯৮৬ গ্র্যান্ডি ম্যাগাজিনি এলেনা আনজেলত্তি
১৯৮৭ রিমিনি রিমিনি নোচে বোভে
১৯৮৭ রোবা দা রিচি মাপি পেত্রুজেলি সেগমেন্ট II
১৯৮৯ ডিস্পেরাতামেন্টে জুলিয়া কারমেন মিলকোভিচ
১৯৯০ দ্য মাইজার ফ্রোসিনা
১৯৯১ মালিজিয়া ২০০০ অ্যাঞ্জেলা সর্বশেষ চলচ্চিত্র ভূমিকা

টেলিভিশন

[সম্পাদনা]
  • গ্লি ইনদিফারেন্তি (১৯৮৮ মিনিসিরিজ)-এ লিসা চরিত্রে
  • দিসপেরাতামেন্তে গিউলিয়া (১৯৮৯ মিনিসিরিজ)-এ কামেন মিলকোভিচ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Lisanti, Tom; Paul, Louis (২০০২)। "Laura Antonelli"। Film Fatales: Women in Espionage Films and Television, 1962–1973। McFarland। পৃ. ৪৪–৪৬। আইএসবিএন ৯৭৮-০-৭৮৬৪-১১৯৪-৮।
  2. ↑ "Laura Antonelli, Italian Actress and Sex Symbol, Dies at 73"। ২৩ জুন ২০১৫।
  3. 1 2 Roberts, Sam (২২ জুন ২০১৫)। "Laura Antonelli Dies at 73; Popular, and Seductive, Italian Actress"। The New York Times।
  4. ↑ "Laura Antonelli obituary"। The Guardian। ১৫ জুলাই ২০১৫।
  5. 1 2 Enrico Giacovelli, La commedia all'italiana, Gremese Editore, Roma, 1995, pag.228
  6. ↑ Pino Corrias (28 aprile 2003)। "Laura Antonelli, solitudine di una stella caduta"। সংগ্রহের তারিখ 1º giugno 2009। {{ওয়েব উদ্ধৃতি}}: |access-date= এবং |date= এর মান পরীক্ষা করুন (সাহায্য); |urlarchive=-এ বহিঃসংযোগ (সাহায্য); অজানা প্যারামিটার |site= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |urlarchive= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |urlmorto= উপেক্ষা করা হয়েছে (|url-status= প্রস্তাবিত) (সাহায্য)
  7. ↑ টেমপ্লেট:Cita news
  8. ↑ টেমপ্লেট:Cita news
  9. 1 2 টেমপ্লেট:Cita news
  10. ↑ টেমপ্লেট:Cita news
  11. ↑ টেমপ্লেট:Cita news
  12. ↑ Mort de Laura Antonelli, star italienne des années 1970 et ex-femme de Jean-Paul Belmondo AlloCiné; 22 June 2015.
  13. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "yahoo" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  14. ↑ (ইতালীয় ভাষায়) Laura Antonelli sarà risarcita Troppo lungo il processo per droga La Repubblica; accessed 22 June 2015.
  15. ↑ "Laura Antonelli dead"। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫।
  16. ↑ "Lutto nel mondo del cinema: morta Laura Antonelli"। Il Piccolo (ইতালীয় ভাষায়)। Rome। ৩০ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫।
  17. ↑ "Film: Comedy:'How Funny Can Sex Be?' Opens at Trans-Lux East"। The New York Times। ২৯ সেপ্টেম্বর ১৯৭৬। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।
  18. ↑ "Screen: Lustful Sicilians:Sex Dominates Malice in Comic 'Malizia' The Cast"। The New York Times। ৬ জুন ১৯৭৪। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।
  19. ↑ "Screen: Comedy Vehicle For Laura Antonelli:Bette Davis in New TV Movie"। The New York Times। ২০ জুলাই ১৯৭৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।