বিষয়বস্তুতে চলুন

লাইল ফস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাইল ফস্টার
২০২৫ সালে ফস্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লাইল ব্রেন্ট ফস্টার
জন্ম (2000-05-09) ৯ মে ২০০০ (বয়স ২৬)
জন্ম স্থান কার্ল্টনভিল, দক্ষিণ আফ্রিকা
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্নলি
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৬, ৭ জানুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লাইল ব্রেন্ট ফস্টার (ইংরেজি: Lyle Foster, ইংরেজি উচ্চারণ: [laɪl ˈfɒstər]; জন্ম: ৯ মে ২০০০; লাইল ফস্টার নামে সুপরিচিত) হলেন একজন দক্ষিণ আফ্রিকান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব বার্নলি এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৬ সালে, ফস্টার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৬ ম্যাচে ৯টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লাইল ব্রেন্ট ফস্টার ২০০০ সালের ৯ই মে তারিখে দক্ষিণ আফ্রিকার কার্ল্টনভিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ফস্টার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২০ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ৭ই অক্টোবর তারিখে তিনি ভারত অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

২০১৮ সালের ৩রা জুন তারিখে, ১৮ বছর ও ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফস্টার মাদাগাস্কারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে তারিক ফিয়েলিয়েসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[] দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের বছরে ফস্টার সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ফস্টার মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য উগো ব্রসের অধীনে প্রকাশিত দক্ষিণ আফ্রিকা দলে স্থান পেয়েছিলেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South Africa » Team roster" [দক্ষিণ আফ্রিকা » দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
  2. "South Africa – Squad – Soccerway" [দক্ষিণ আফ্রিকা – দল – সকারওয়ে]soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
  3. "Lyle Foster – Youth Debut" [লাইল ফস্টার – বয়সভিত্তিক অভিষেক]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।
  4. "Lyle Foster – Debut Match – National Football Teams" [লাইল ফস্টার – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।
  5. "TotalEnergies AFCON Morocco 2025 fever rises as Broos become first coach to unveil final squad"Confederation of African Football। ১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  6. "Who has been called up for Afcon 2025?" [এএফসিওএন ২০২৫-এর জন্য কাকে ডাকা হয়েছে?]bbc.co.uk (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ৫ ডিসেম্বর ২০২৫।
  7. "full squad list for CAF Africa Cup of Nations football tournament" [ক্যাফ আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবল টুর্নামেন্টের জন্য পূর্ণাঙ্গ দলের তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। ২৯ ডিসেম্বর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]