লর্ড চার্লস স্পেন্সার-চার্চিল
লেফটেন্যান্ট-কর্নেল লর্ড চার্লস স্পেন্সার-চার্চিল (জন্ম: ৩ ডিসেম্বর ১৭৯৪ - মৃত্যু: ২৮ এপ্রিল ১৮৪০) ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং রাজনীতিবিদ। তিনি মার্লবরোর ৫ম ডিউক জর্জ স্পেন্সার-চার্চিল এবং গ্যালোওয়ের ৭ম আর্ল জন স্টুয়ার্টের কন্যা লেডি সুসান স্টুয়ার্টের দ্বিতীয় পুত্র ছিলেন।
জীবন এবং কর্মজীবন
[সম্পাদনা]১৮১৭ সাল পর্যন্ত তার উপাধি ছিল স্পেন্সার, তারপর তার বাবা তার এবং তার সন্তানদের উপাধি স্পেন্সার-চার্চিল (রাজকীয় লাইসেন্স অনুসারে ২৬ মে ১৮১৭) পরিবর্তন করেন। [১] স্পেন্সার ১৮১১ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং স্পেন ও ফ্রান্সে দায়িত্ব পালন করেন। ১৮২৪ সালে তিনি ৮৫তম ফুট থেকে ৭৫তম ফুটে একজন ক্যাপ্টেন হিসেবে স্থানান্তরিত হন। ১৮২৭ সালে তিনি একজন লেফটেন্যান্ট-কর্নেলসি কিনেন এবং ১৮৩২ সালে তার কমিশন বিক্রি করেন। ১৮১৮ থেকে ১৮২০ সাল পর্যন্ত, তিনি হাউস অফ কমন্সে সেন্ট অ্যালবানসের প্রতিনিধিত্বও করেন।
১৮৩০ সালে স্পেন্সার-চার্চিলকে উডস্টক পারিবারিক বরো'র সদস্য হিসেবে সংসদে নির্বাচিত হন। তবে ১৮৩২ সালে গ্রেট রিফর্ম অ্যাক্টের মাধ্যমে সেই বরো'র প্রতিনিধিত্ব হ্রাস পেলে তিনি সংসদ থেকে বেরিয়ে যান। ১৮৩৫ সালে তিনি তার বড় ভাই, ব্ল্যান্ডফোর্ডের মার্কুয়েসকে প্রতিস্থাপন করেন, কিন্তু হুইগসে যোগদানের পর ১৮৩৭ সালের নির্বাচনে পরাজিত হন। লর্ড চার্লস পূর্বে একজন টোরি ছিলেন এবং তার ভাইয়ের মতো সংস্কারকে সমর্থন করেননি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আপনাকে অবশ্যই issue= দিতে হবে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হ্যান্সার্ড ১৮০৩–২০০৫: লর্ড চার্লস স্পেন্সার-চার্চিল কর্তৃক সংসদে অবদান (ইংরেজি)
| যুক্তরাজ্যের সংসদ (১৮০১–বর্তমান) | ||
|---|---|---|
| পূর্বসূরী Christopher Smith William Tierney Robarts |
Member of Parliament for St. Albans 1818–1820 সাথে: William Tierney Robarts |
উত্তরসূরী William Tierney Robarts Christopher Smith |
| পূর্বসূরী Marquess of Blandford Lord Ashley |
Member of Parliament for Woodstock 1830–1832 সাথে: Marquess of Blandford 1830–1831 Viscount Stormont 1831–1832 |
উত্তরসূরী Marquess of Blandford |
| পূর্বসূরী Marquess of Blandford |
Member of Parliament for Woodstock 1835–1837 |
উত্তরসূরী Henry Peyton |
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৮৩৫-১৮৩৭
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৮৩১-১৮৩২
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৮৩০-১৮৩১
- যুক্তরাজ্যের সংসদ সদস্য ১৮১৮-১৮২০
- টোরি সংসদ সদস্য (প্রাক-১৮৩৪)
- ইংল্যান্ডের নির্বাচনী এলাকা থেকে রক্ষণশীল দল (যুক্তরাজ্য) এর সংসদ সদস্য
- ১৮৪০-এ মৃত্যু
- ১৭৯৪-এ জন্ম
- স্পেন্সার-চার্চিল পরিবার
- রাইফেল ব্রিগেড কর্মকর্তা
- স্কটস গার্ডস কর্মকর্তা