বিষয়বস্তুতে চলুন

লরা প্রিপন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরা প্রিপন
2026 সালে প্রিপন
জন্ম (1980-03-07) ৭ মার্চ ১৯৮০ (বয়স ৪৬)[]
ওয়াচাং, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
পেশা
  • অভিনেত্রী
  • পরিচালক
কর্মজীবন১৯৯৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীবেন ফস্টার (বি. ২০১৮; বিচ্ছেদ. ২০২৪)
সন্তান
আত্মীয়জন ফস্টার (প্রাক্তন ভগ্নিপতি)

লরা প্রিপন (/ˈprpɒn/ PREE-pon; জন্ম: ৭ মার্চ, ১৯৮০) একজন মার্কিন অভিনেত্রী ও টেলিভিশন পরিচালক। ফক্স সিটকম দ্যাট '৭০স শো (১৯৯৮–২০০৬)-এ ডোনা পিনসিওটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। নেটফ্লিক্সের কমেডি-ড্রামা সিরিজ অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক (২০১৩–২০১৯)-এ অ্যালেক্স ভস চরিত্রে অভিনয়ের জন্যও তিনি পরিচিত। প্রিপন ২০০১ সালে স্বাধীন নাট্য চলচ্চিত্র সাউথল্যান্ডার-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রোমান্টিক ড্রামা কাম আর্লি মর্নিং (২০০৬), কমেডি লে দ্য ফেভারিট (২০১২), থ্রিলার দ্য গার্ল অন দ্য ট্রেন (২০১৬), এবং নাট্য দ্য হিরো (২০১৭)।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

প্রিপন ওয়াচাং, নিউ জার্সিতে জন্মগ্রহণ করেছেন।[] তার মা মার্জরি প্রিপন (জন্মসূত্রে মার্জরি কল) একজন উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা মাইকেল প্রিপন একজন অর্থোপেডিক সার্জন। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।[] ১৯৯৩ সালে প্রিপনের বয়স যখন ১৩, তখন হৃদযন্ত্রের অস্ত্রোপচারের সময় ৪৯ বছর বয়সে তার বাবা মারা যান।[] তিনি ১৫ বছর বয়স পর্যন্ত ওয়াচাং হিলস রিজিওনাল হাই স্কুলে পড়াশোনা করেন। এরপর নিউ ইয়র্ক সিটির টোটাল থিয়েটার ল্যাবে অধ্যয়ন শুরু করেন।[] তার বাবা রুশ বংশোদ্ভূত ইহুদী এবং তার মা বংশপরম্পরায় আইরিশ ক্যাথলিক।[][] তার প্র-প্র-মাতামহ জোসেফ ব্র্যাডফোর্ড কার মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন আর্মির একজন জেনারেল ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Laura Prepon Biography (1980–)"Biography.com। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৫
  2. Lynch, Jason (২৭ সেপ্টেম্বর ১৯৯৯)। "She's All That"People। ১৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২২
  3. "Celebs With A Bit Of The Irish"CBS San Francisco। ৮ মার্চ ২০১১। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  4. Bloom, Nate (২৫ মে ২০১৭)। "Wonder Woman with an Israeli attitude"St. Louis Jewish Light। ১৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯
  5. OBITUARIES / Natalie Carr Hoisington, 84 Newsday, 1999