বিষয়বস্তুতে চলুন

লরা ডিমার্কো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরা ডিমার্কো
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কার
আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির ফেলো (২০১৩)
গণিতে রুথ লিটল স্যাটার পুরস্কার (২০১৭)
ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের সদস্য (২০২০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো
শিকাগো বিশ্ববিদ্যালয়
অভিসন্দর্ভের শিরোনামযৌক্তিক মানচিত্রের হলোমরফিক পরিবারসমূহ: গতিবিদ্যা, জ্যামিতি এবং বিভব তত্ত্ব (২০০২)
ডক্টরেট উপদেষ্টাকার্টিস টি. ম্যাক্‌মালেন
ডক্টরেট শিক্ষার্থীহলি ক্রিগার

লরা গ্রেস ডিমার্কো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন অধ্যাপিকা। তিনি গতিশীল ব্যবস্থা এবং জটিল বিশ্লেষণ সম্পর্কে গবেষণা করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

ডিমার্কো ২০০২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কার্টিস টি. ম্যাকমালেনের তত্ত্বাবধানে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। তিনি একটি এনএসএফ পোস্টডক্টরাল ফেলোশিপ লাভ করেন এবং ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৫ সালের আগস্ট পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ে এল ই ডিকসন ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপকও ছিলেন, এবং তারপর তিনি শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ে চলে যান,[] যেখানে তিনি স্থায়ী নিয়োগ লাভ করেন এবং অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০১৪ সালে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে চলে যান,[] এবং ২০১৯ সালে হেনরি এস. নয়েস গণিত অধ্যাপক পদে উন্নীত হন, এরপর ২০২০ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান।[]

ডিমার্কো স্নাতক পর্যায়ের সম্মেলন জিআরওডব্লিউ (গ্র্যাজুয়েট রিসার্চ অপরচুনিটিজ ফর উইমেন)-এর একজন সংগঠক।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

২০১৩ সালে, ডিমার্কো আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রথম ব্যাচের ফেলো হয়েছিলেন। ২০১৭ সালে, তিনি জটিল গতিবিদ্যা, বিভব তত্ত্ব এবং পাটিগণিত গতিবিদ্যার উদীয়মান ক্ষেত্রে তাঁর অবদানের জন্য গণিতে এএমএস রুথ লিটল স্যাটার পুরস্কার লাভ করেন। ২০২০ সালে, ডিমার্কো ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের সদস্য নির্বাচিত হন।[]

তিনি ২০১৮ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসে ডায়নামিক্যাল সিস্টেম এবং সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বিভাগে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন।[][] "জটিল গতিবিদ্যা, পাটিগণিত গতিবিদ্যা, এবং পাটিগণিত জ্যামিতিতে মৌলিক এবং প্রভাবশালী অবদানের" স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৩ সালের এডব্লিউএম-এএমএস এমি নোয়েথার লেকচারার সম্মানে ভূষিত হয়েছেন। []

হলি ক্রিগার এবং হেক্সি ইয়ের সাথে তাঁর কাজ, "ইউনিফর্ম ম্যানিন-মামফোর্ড ফর এ ফ্যামিলি অফ জেনাস ২ কার্ভস" অ্যানালস অফ ম্যাথমেটিক্সে প্রকাশিত হয়েছিল, এটি আমেরিকান ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্সের ২০২০ সালের আলেকজাণ্ডারসন পুরস্কার জিতেছে।[]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • হার্টনেট, কেভিন (৩ জানুয়ারি ২০১৭), "ত্রিমাত্রিক ফ্র্যাক্টাল জটিল সিস্টেমের সূত্র প্রদান করে", কোয়ান্টা ম্যাগাজিন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Laura DeMarco"www.nasonline.org। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০
  2. "2017 Ruth Lyttle Satter Prize" (পিডিএফ)Notices of the AMS৬৪: ৩১৬।
  3. "Math Department announces three new faculty members"Harvard Gazette (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০
  4. "Graduate Research Opportunities for Women 2020 | Department of Mathematics | The University of Chicago"mathematics.uchicago.edu। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২০
  5. "NAS Election 2020"
  6. "Speakers", ICM 2018, ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৮
  7. ইউটিউবে ভিডিও
  8. "2023 AWM-AMS Emmy Noether Lecture"। ২৬ এপ্রিল ২০২২।
  9. Alexanderson Award 2020, American Institute of Mathematics, সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

টেমপ্লেট:Ruth Lyttle Satter Prize in Mathematics recipients