বিষয়বস্তুতে চলুন

লরান বেথেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরান বেথেল
গির্জাআমেরিকান ব্যাপটিস্ট চার্চেস ইউএসএ
পদবিদ্য রেভারেন্ড ডক্টর

লরান বেথেল হলেন একজন আমেরিকান ব্যাপ্টিস্ট মিশনারি এবং মানবাধিকার প্রবক্তা, যিনি বর্তমানে পূর্ব ইউরোপে বসবাস করছেন।[][] তিনি থাইল্যান্ডের চিয়াং মাই এ অবস্থিত 'নিউ লাইফ সেন্টারের' অন্যতম প্রতিষ্ঠাতা। এই কেন্দ্রটি প্রাক্তন পতিতাদের বা যৌন পাচারের শিকার নারীদের খ্রিস্টান-ভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে সাক্ষরকর্মসংস্থানের উপযোগী করে তোলে।[] তিনি 'আমেরিকান ব্যাপ্টিস্ট ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিজের' গ্লোবাল কনসালট্যান্ট পদে অধিষ্ঠিত আছেন।[] বর্তমানে তিনি নেদারল্যান্ডসে অবস্থান করছেন।[]

জীবনী

[সম্পাদনা]

বেথেল ক্যালিফোর্নিয়ার সান জোয়াকুইন উপত্যকায় বড় হয়েছেন। তিনি ছিলেন তার মা-বাবার একমাত্র মেয়ে এবং ভাইবোনের মধ্যে সবার বড়। তার বাবা ছিলেন একজন ব্যাপ্টিস্ট মিনিস্টার বা যাজক।[]

বেথেল রেডল্যান্ডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[] এর পরপরই তিনি দূর দেশ ভ্রমণের তার শৈশবের স্বপ্ন পূরণের পথে পা বাড়ান এবং ১৯৭৮ সালে হংকংয়ে শিক্ষকতা শুরু করেন। এর এক বছর পর তিনি থাইল্যান্ড ভ্রমণ করেন।[] থাইল্যান্ডের পতিতালয় এলাকা দেখে তিনি অনুপ্রাণিত হন এবং ১৯৮৭ সালে চিয়াং মাই এ 'নিউ লাইফ সেন্টার' প্রতিষ্ঠা করেন ও এর পরিচালক হন।[][] ১৯৯৫ সালের মধ্যে তার পরিচালনায় নিউ লাইফ সেন্টার প্রতিদিন প্রায় ১২০ জন নারীকে সহায়তা প্রদান করছিল। সেখানে তাদের বৃত্তিমূলক দক্ষতা শেখানো হতো এবং সাক্ষরতার জন্য নৈশ বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো।[১০] থাইল্যান্ডের পতিতালয় থেকে নারী ও শিশুদের উদ্ধারে তিনি স্থানীয় পুলিশ এবং পরিবারগুলোর সাথেও কাজ করেছেন।[]

২০০১ সালে তিনি আমেরিকান ব্যাপ্টিস্ট মিনিস্ট্রিজের মানব পাচার ও শোষণ বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক হিসেবে কাজ শুরু করেন।[] ২০০০ সালে তিনি যৌন পাচার বিষয়ে মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে সাক্ষ্য দেন।[১১] ২০০৩ সালে তিনি পুনরায় মার্কিন প্রতিনিধি সভার সামনে মানব পাচার বিষয়ে সাক্ষ্য প্রদান করেন।[১২] পরের বছর, ২০০৪ সালের জুলাই মাসে, বেথেল ব্যাপ্টিস্ট ওয়ার্ল্ড সেন্টেনারি কংগ্রেসের প্রাক-সম্মেলনে বক্তব্য রাখেন।[১৩] ২০০৫ সালে[১৪] তিনি ব্যাপ্টিস্ট ওয়ার্ল্ড অ্যালায়েন্স মানবাধিকার পুরস্কার লাভ করেন।[১৫]

২০০৬ সালের নভেম্বরে, ফ্লোরিডার অরল্যান্ডোতে আয়োজিত আমেরিকান ব্যাপ্টিস্ট চার্চেস ইউএসএর শতবর্ষ পূর্তি উদযাপনের একটি সান্ধ্যকালীন সমাবেশে বেথেল বক্তব্য রাখেন।[১৬] ২০০৯ সালের মার্চ মাসে মার্সার ইউনিভার্সিটিতে "যৌন পাচার বন্ধ করুন: একুশ শতকের দাসত্বের অবসানে একটি আহ্বান" শীর্ষক সম্মেলনে তিনি বক্তব্য দেন।[১৭]

বেথেলের দর্শন হলো এই যে, পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া শিশুরা তাদের ওপর হওয়া নির্যাতন থেকে সেরে উঠতে পারে। যারা এর বিপরীত মত পোষণ করেন, তাদের সম্পর্কে তিনি বলেন যে, "তারা মানুষের মনের শক্তির প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছেন না।"[১৮] বেথেল পতিতাবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ে "নর্ডিক মডেলেরও" সমর্থক।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. গ্রেগ ব্যারেট (২০০৮)। দ্য গসপেল অফ ফাদার জো: ব্যাংককের বস্তিতে বিপ্লব এবং উদ্ঘাটনজন উইলি অ্যান্ড সন্স। পৃ. ২৭০। আইএসবিএন ৯৭৮-০৪৭০৩২৮০৩৩
  2. ডেভিড রোচ (২০ জুন ২০০৮)। "সিবিএফ প্রার্থনা এবং নারীদের যাজক পদে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছে"ব্যাপটিস্ট প্রেস। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩
  3. "যৌন বাণিজ্যে আটকা পড়া নারীদের সহায়তায় ব্যাপ্টিস্টদের আন্তর্জাতিক কাজ"একলেসিয়া। ৩ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩
  4. অ্যান্ডি জেন (১ ফেব্রুয়ারি ২০০৮)। "দ্য নিউ ব্যাপটিস্ট কভেন্যান্টে যৌন শোষণ সম্পর্কে লরান বেথেলের বক্তব্য"ওয়ার্ল্ডওয়াইড ফেইথ নিউজ। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩
  5. 1 2 "গির্জায় যৌন বাণিজ্য বিষয়ক বক্তৃতার পরিকল্পনা"দ্য রেজিস্টার-হেরাল্ড। ২৯ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৫
  6. 1 2 3 ইয়াং, নারিসা (১৩ অক্টোবর ২০১২)। "যৌন দাসত্বের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল রাস্তা দিয়ে হাঁটার মাধ্যমে"বেকলি রেজিস্টার হেরাল্ড। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  7. 1 2 ফিকেট, হ্যারল্ড (২০০২)। দ্য লিভিং ক্রাইস্ট: আজকের আধ্যাত্মিক বীরদের অসাধারণ জীবন। ডাবলডে। আইএসবিএন ৯৭৮০৩৮৫৫০৫৫৪৩
  8. বাট্রি, ড্যানিয়েল এল. (২০১৪)। ব্লেসড আর দ্য পিসমেকারস। রিড দ্য স্পিরিট বুকস। আইএসবিএন ৯৭৮১৯৩৪৮৭৯২৩৮
  9. কার্নস, টনি (১৯৯৯)। "এশিয়ার অ্যান্টি-ম্যাডাম"ক্রিশ্চিয়ানিটি টুডে৪৩ (১১): ২৬। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৫
  10. "থাই পতিতাদের সহায়তা"সাইরাকিউজ হেরাল্ড জার্নাল। ২২ জুন ১৯৯৫। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  11. "বৈদেশিক সম্পর্ক কমিটির নিকট প্রাচ্য ও দক্ষিণ এশীয় বিষয়ক উপকমিটির সামনে শুনানি"মার্কিন সেনেট। জিপিও। ২০০০। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৫
  12. এলিয়ট, মার্ক আর.। "পূর্ব ইউরোপ থেকে নারী পাচারের বিরুদ্ধে বিশ্বাস-ভিত্তিক প্রতিক্রিয়া" (পিডিএফ)হিউম্যান ট্রাফিকিং.অর্গ। ১৩ জুন ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৫
  13. পললিন জে. চ্যাং (১৮ সেপ্টেম্বর ২০০৪)। "বিডব্লিউএ ধর্মপ্রচারের ওপর প্রাক-কংগ্রেস সম্মেলনের পরিকল্পনা করছে"দ্য ক্রিশ্চিয়ান পোস্ট। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩
  14. অ্যান্ডি জেন (১০ মে ২০০৬)। ""জীবন্ত আশা" উপস্থিতিদের কর্মোদ্যমী হতে অনুপ্রাণিত করেছে"ওয়ার্ল্ডওয়াইড ফেইথ নিউজ। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩
  15. ক্যারেন বুলক (২০০৮)। লিওন ম্যাকবেথ; মাইকেল এডওয়ার্ড উইলিয়ামস; ওয়াল্টার বি. শুরডেন (সম্পাদকগণ)। "ব্যাপ্টিস্ট এবং নারী: লিঙ্গ অন্তর্ভুক্তির দিকে মোড়"। টার্নিং পয়েন্টস ইন ব্যাপটিস্ট হিস্ট্রি: হ্যারি লিওন ম্যাকবেথের সম্মানে একটি সংকলনমার্সার ইউনিভার্সিটি প্রেস: ২১০। আইএসবিএন ৯৭৮-০৮৮১৪৬১৩৫০
  16. অ্যান্ডি জেন (১৭ নভেম্বর ২০০৬)। "বোর্ড আমেরিকান ব্যাপ্টিস্ট দ্বিবার্ষিক/শতবার্ষিকীর পরিকল্পনা শুনছে"ওয়ার্ল্ডওয়াইড ফেইথ নিউজ। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩
  17. "মার্সার ইউনিভার্সিটি যৌন পাচার বিষয়ে সম্মেলনের আয়োজন করেছে"দ্য ডেইলি সিটিজেন। ১৮ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. থমাস এম. স্টেইনফ্যাট (২০০২)। বার-এ কাজ: থাইল্যান্ডে যৌনকর্ম এবং স্বাস্থ্য যোগাযোগগ্রিনউড পাবলিশিং গ্রুপ। পৃ. ২৬৬। আইএসবিএন ১৫৬৭৫০৫৬৬X