বিষয়বস্তুতে চলুন

লয়েড কেলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লয়েড কেলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লয়েড ক্যাসিয়াস কেলি
জন্ম (1998-10-06) ৬ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৭)
জন্ম স্থান ব্রিস্টল, ইংল্যান্ড
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়ুভেন্তুস
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৩, ২৩ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লয়েড ক্যাসিয়াস কেলি (ইংরেজি: Lloyd Kelly, ইংরেজি উচ্চারণ: [lɔɪd ˈkɛli]; জন্ম: ৬ অক্টোবর ১৯৯৮; লয়েড কেলি নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইয়ুভেন্তুসের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০১৭ সালে, কেলি ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লয়েড ক্যাসিয়াস কেলি ১৯৯৮ সালের ৬ই অক্টোবর তারিখে ইংল্যান্ডের ব্রিস্টলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কেলি ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ৩১শে আগস্ট তারিখে তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "First Team Men" [প্রথম দল পুরুষ]juventus.com (ইংরেজি ভাষায়)। ইয়ুভেন্তুস ফুটবল ক্লাব। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "JUVENTUS" [ইয়ুভেন্তুস]legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Juventus » Squad 2024/2025" [ইয়ুভেন্তুস » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2922236

বহিঃসংযোগ

[সম্পাদনা]