লতিবান ইউনিয়ন
| লতিবান | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে লতিবান ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৯১°৫৫′০″ পূর্ব / ২৩.২৬২৭৮° উত্তর ৯১.৯১৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | খাগড়াছড়ি জেলা |
| উপজেলা | পানছড়ি উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৪১০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
লতিবান বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত পানছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১০,২৫৯ জন। এর মধ্যে ৫,২২৪ জন বৌদ্ধ, ৪,৮২২ জন হিন্দু, ১৪৬ জন খ্রিস্টান ও ৬৭ জন মুসলিম।[১]
নৃতাত্ত্বিকভাবে ৭২ জন বাঙালি, ৪,৩৩৫ জন চাকমা, ৯৫০ জন মারমা, ৪,৮৯৯ জন ত্রিপুরা ও ৩ জন অন্যান্য।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]পানছড়ি উপজেলার সম্পূর্ণ দক্ষিণাংশ জুড়ে লতিবান ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পানছড়ি ইউনিয়ন ও উল্টাছড়ি ইউনিয়ন, পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন ও আমতলী ইউনিয়ন, দক্ষিণে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন এবং পূর্বে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লতিবান ইউনিয়ন পানছড়ি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পানছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ ১টি,
কুড়াদিয়াছড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
উচ্চ বিদ্যালয় ১টি,
নালকাটা উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সড়ক।দুর্বল ও নাজুক অবস্থা।
খাল ও নদী
[সম্পাদনা]লতিবান ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে চেঙ্গী নদী। লতিবান ছড়া নামে এলাকার মধ্যে খ্যাত আছে।এ ছড়ায় জন্মানো "লতি"বাঁশ থেকে এই নামের উৎপত্তি। এ ছাড়াও নালকাটা খাল,কুড়াদিয়া ছড়া উল্লেখযোগ্য।
হাট-বাজার
[সম্পাদনা]উপজেলার পানছড়ি ইউনিয়নে অবস্থিত পানছড়ি বাজার উপজেলা তথা জেলার ২য় বৃহত্তম বাজার। কুড়াদিয়াছড়া হাট বাজার উল্লেখযোগ্য।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- লতিবান আদর্শ বৌদ্ধ বিহার
- শীলাচার অরণ্য কুটির
- সৈকত বেকারী (তন্ডুল) পিঠা তৈরি করা হয়।
- রাবার ড্যাম (ব্রীজ সহ)
- চেঙ্গী নদী
- মায়াবেনী লেক
- জনসংঘ বৌদ্ধ বিহার,নবীন চন্দ্র কার্বারী পাড়া
- যতনি হরি মন্দির
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ভুমিধর রোয়াজা
চেয়ারম্যান ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
