লতিফা আল-আবদুলকরিম
লতিফা আল-আবদুলকরিম | |
|---|---|
| জাতীয়তা | সৌদি আরব |
| পরিচিতির কারণ | এআই নীতিশাস্ত্র ব্যাখ্যামূলক এআই আইনি ক্ষেত্রে এআই প্রয়োগ |
| উপাধি | কিং সৌদ বিশ্ববিদ্যালয়-এর কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক |
| উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
| মাতৃ-শিক্ষায়তন | লিভারপুল বিশ্ববিদ্যালয়ে (পিজিডি, এমএসসি, পিএইচডি) |
| অভিসন্দর্ভ | Representation Of Case Law For Argumentative Reasoning (2017) |
| ডক্টরাল উপদেষ্টা | কেটি অ্যাটকিনসন ট্রেভর বেঞ্চ-ক্যাপন |
লতিফা মোহাম্মদ আল-আবদুলকরিম (আরবি: لطيفة العبد الكريم) একজন সৌদি আরবীয় কম্পিউটার বিজ্ঞানী এবং অধ্যাপক যিনি এআই নীতিশাস্ত্র, আইনি প্রযুক্তি এবং ব্যাখ্যামূলক এআই নিয়ে কাজ করছেন। তিনি বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক এবং লিভারপুল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইনের একজন ভিজিটিং গবেষক। আল-আবদুলকরিম ফোর্বস কর্তৃক "একুশ শতকের এআই আন্দোলন সংজ্ঞায়িতকারী নারীদের" একজন হিসেবে স্বীকৃত হয়েছেন এবং ২০২০ সালে এআই নীতিশাস্ত্রের ১০০ জন মেধাবী নারীর একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২]
শিক্ষা
[সম্পাদনা]আল-আবদুলকরিম ২০০৯ সালে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একটি পিজিডি, ২০১১ সালে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার অফ সায়েন্স এবং ২০১৭ সালে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর সবগুলোই তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন।[৩]
কর্মজীবন ও গবেষণা
[সম্পাদনা]আল-আবদুলকরিম বর্তমানে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং পাশাপাশি লিভারপুল বিশ্ববিদ্যালয়ে এআই ও আইন বিষয়ে ভিজিটিং গবেষক হিসেবে কাজ করছেন।[৪] তিনি আইনি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্যাখ্যামূলক ও নির্ভরযোগ্য এআই এবং এআই-এর নৈতিক দিকগুলো নিয়ে গবেষণা করেন।
২০১৬ সালে তিনি, কেটি অ্যাটকিনসন এবং ট্রেভর বেঞ্চ-ক্যাপন আইনি মামলাগুলো বিশ্লেষণ করে মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুমান করার জন্য একটি পদ্ধতি প্রকাশ করেন যা ANGELIC (ইংরেজি: ADF for kNowledGe Encapsulation of Legal Information from Cases-এর সংক্ষিপ্ত রূপ) ANGELIC এমন সব প্রোগ্রাম তৈরি করতে সক্ষম হয়েছিল যা বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত নিখুঁতভাবে মামলার সিদ্ধান্ত প্রদান করতে পারে।[৫] শীঘ্রই তিনি যুক্তরাজ্যে বিভিন্ন আইনি মামলায় ANGELIC প্রয়োগ করার জন্য থমসন রয়টার্স এবং ওয়েটম্যানস-এর সহযোগিতায় কাজ করেন।[৩] তার গবেষণার জন্য তিনি আইনি জ্ঞান ও তথ্য ব্যবস্থা সংক্রান্ত ২৬তম আন্তর্জাতিক সম্মেলনে সেরা ডক্টরাল কনসোর্টিয়াম পুরস্কারে ভূষিত হন।[৬]
তার গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি, আল-আবদুলকরিম সৌদি আরবের শূরা কাউন্সিলের একজন সদস্য। তিনি সৌদি সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই গভর্ন্যান্সের জাতীয় কৌশলগত দিকনির্দেশনায় পরামর্শ দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন।[৭][৮] তিনি জি২০-এর এআই নীতিতে অবদান রেখেছেন এবং ওইসিডি ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে পরামর্শ দিয়েছেন।[৯] আল-আবদুলকরিম ইউনেস্কোর এআই নীতিশাস্ত্র বিশেষজ্ঞ দলেরও একজন সদস্য।[১০] তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল ফিউচার কাউন্সিল অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর হিউম্যানিটিতে কাজ করেন যেখানে তিনি এআই-এর ন্যায্যতার সমস্যাগুলোর প্রযুক্তিগত সমাধানের ওপর গুরুত্ব দেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hall of Fame"। 100 Brilliant Women in AI Ethics™ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২১।
- ↑ Minevich, Mark (১৯ মার্চ ২০২০)। "The Women Defining The 21st Century AI Movement: Part 2 Of 2"। Forbes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২১।
- 1 2 "Dr. Latifa Al-Abdulkarim – Saudi IoT" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- ↑ "Meet Saudi Arabia's Female Heroes Of Artificial Intelligence"। About Her (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২১।
- ↑ Al-Abdulkarim, Latifa; Atkinson, Katie; Bench-Capon, Trevor (১ মার্চ ২০১৬)। "A methodology for designing systems to reason with legal cases using Abstract Dialectical Frameworks"। Artificial Intelligence and Law (ইংরেজি ভাষায়)। ২৪ (1): ১–৪৯। ডিওআই:10.1007/s10506-016-9178-1। আইএসএসএন 1572-8382। এস২সিআইডি 4610542।
- ↑ "JURIX 2013 | The 26th International Conference on Legal Knowledge and Information Systems"। jurix2013.cirsfid.unibo.it। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২১।
- ↑ "These Engineers are Leading the Way in Artificial Intelligence Research Around the World"। TryEngineering.org Powered by IEEE (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৮ মে ২০২০। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- 1 2 "Latifa Mohammed Al-AbdulKarim"। UNESCO (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- ↑ "Latifa AlAbdulkarim"। World Economic Forum (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- ↑ "UNESCO convenes a global dialogue to break through bias in AI on International Women's Day"। India Education Diary (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২১। ১৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
শ্রেণী:জীবিত ব্যক্তি শ্রেণী:লিভারপুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ শ্রেণী:কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মী শ্রেণী:২১শ শতাব্দীর সৌদি আরবীয় বিজ্ঞানী শ্রেণী:সৌদি আরবীয় শিক্ষাবিদ শ্রেণী:নারী কম্পিউটার বিজ্ঞানী শ্রেণী:কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিশাস্ত্রবিদ শ্রেণী:লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শ্রেণী:জন্মের বছর অনুপস্থিত (জীবিত ব্যক্তি) শ্রেণী:২১শ শতাব্দীর সৌদি আরবীয় নারী বিজ্ঞানী