বিষয়বস্তুতে চলুন

লক্ষ্মী কুমারী চুন্দাওয়াত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রানি
লক্ষ্মী কুমারী চুন্দাওয়াত
রাজস্থান বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৬২  ১৯৭২
নির্বাচনী এলাকা ভীম, রাজস্থান
রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি
কাজের মেয়াদ
১৯৭১  ১৯৭২
উত্তরসূরীপরশরাম মাদেরনা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৬-০৬-২৪)২৪ জুন ১৯১৬
দেবগড়, রাজস্থান
মৃত্যু২৪ মে ২০১৪(2014-05-24) (বয়স ৯৭)
জয়পুর, রাজস্থান
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীরাওয়াত তেজ সিং (বিবাহ ১৯৩৪)
পেশালেখক, রাজনীতিবিদ, পণ্ডিত
পুরস্কারপদ্মশ্রী (১৯৮৪)
রাজস্থান রত্ন (২০১২)
মহারাণা কুম্ভ পুরস্কার

লক্ষ্মী কুমারী চুন্দাওয়াত (২৪ জুন ১৯১৬ – ২৪ মে ২০১৪) [] ছিলেন একজন প্রবীণ ভারতীয় রাজনীতিবিদ, লেখিকা এবং পণ্ডিত। তিনি রাজস্থানী সাহিত্যে তাঁর অবদানের জন্য এবং রাজস্থানের রাজনীতিতে তাঁর ভূমিকার জন্য পরিচিত। তিনি ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত রাজস্থান থেকে রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির (আরপিসিসি) সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ভীম নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে দুই মেয়াদে রাজস্থান বিধানসভায় নির্বাচিত হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। রাজস্থানী সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকার তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং রাজস্থান সরকার ২০১২ সালে রাজস্থান রত্ন প্রদান করে।[][][] এছাড়া তিনি মহারাণা কুম্ভ পুরস্কার পেয়েছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

লক্ষ্মী কুমারীর জন্ম ১৯১৬ সালের ২৪শে জুন রাজস্থানের মেওয়ার রাজ্যের একটি বিশিষ্ট ঠিকানা (সামন্ততান্ত্রিক সম্পত্তি) দেওগড়ে। তিনি প্রাক্তন বিকানের রাজ্যের প্রধান রাওয়াতসরের রাওয়াত তেজ সিংকে বিয়ে করেন এবং রাওয়াতসরের রানি হন। যদিও প্রাথমিকভাবে তিনি পর্দা প্রথা অবলম্বন করেছিলেন, পরে তিনি তাঁর স্বামী এবং পরিবারের অন্যান্যদের উৎসাহে তা ত্যাগ করেন, যা তাঁর অন্তরালে থাকা জীবন থেকে জনসেবামূলক জীবনে পদার্পণের সূচনা করে।[][][] তাঁর নিজের মা-বাবা তাঁকে ভীম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহিত করেছিলেন, যেটি একসময় তাঁদের ঠিকানার অংশ ছিল। এভাবে তিনি রাওয়াতসর ছেড়ে ভীম অঞ্চলের দরিদ্রদের সাথে কাজ করার জন্য চলে যান এবং তাঁর স্বামীর উপাধি রাঠোরও ত্যাগ ক'রে তাঁর বাবা-মায়ের বংশ নাম চুন্দাওয়াত গ্রহণ করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৬২ সালে লক্ষ্মী কুমারী রাজনীতিতে প্রবেশ করেন, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং রাজস্থানের প্রথম মহিলা রাজনীতিবিদদের একজন হিসেবে পরিচিত হন। তিনি দেওগড়ের ভীম থেকে রাজস্থান বিধানসভায় নির্বাচিত হন (১৯৬২ - ১৯৭১) এবং পরে রাজ্যসভার সদস্য হিসেবে (১৯৭২ - ১৯৭৮) দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদকালে, তিনি ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদে সংক্ষিপ্ত দায়িত্ব পালন করেন।[]

সাহিত্যিক জীবন

[সম্পাদনা]

লক্ষ্মী কুমারী তাঁর সাহিত্যিক বিচক্ষণতা এবং রাজস্থানী লোককাহিনী সম্পর্কে জ্ঞানের জন্য পরিচিত ছিলেন, যা নিয়ে তিনি হিন্দি এবং রাজস্থানী উভয় ভাষায়ই প্রচুর লিখেছেন।[] ফরাসি লেখিকা ফ্রান্সেস টাফ্ট তাঁর একটি জীবনীমূলক স্মৃতিকথা লিখেছেন ও সম্পাদনা করেছেন, যার নাম 'ফ্রম পর্দা টু দ্য পিপল'।[] বইটিতে লক্ষ্মী কুমারীর জীবনের ইতিহাস বর্ণনা করা হয়েছে, রাজস্থানের ঐতিহ্যবাহী সামন্ততান্ত্রিক, পর্দা-পালনকারী জীবন থেকে একজন বিধায়ক এবং লেখক হিসেবে রূপান্তর।


লক্ষ্মী কুমারী ছোটগল্প, কবিতা এবং গদ্যের ৩৫টি বই লিখেছেন, কিন্তু তিনি কখনও কোনও আনুষ্ঠানিক শিক্ষা পাননি।[]

রানি লক্ষ্মী কুমারীর কিছু বইয়ের মধ্যে রয়েছে:

  • ফ্রম পর্দা টু দ্য পিপল – মেমোয়ার্স অফ পদ্মশ্রী রানি লক্ষ্মী কুমারী চুন্দাওয়াত - ফ্রান্সেস টাফ্ট লিখিত ও সম্পাদিত
  • ফোকলোর অফ রাজস্থান
  • সংস্কৃত রাজস্থান
  • মুমাল
  • দেবনারায়ণ বিগদাওয়াত মহাগাথা
  • লেনিন রি জীবনী
  • হিন্দুকুশ কে উস পার
  • শান্তি কে লিয়ে সংগ্রাম
  • অন্তর্ধ্বনি
  • রাজস্থান কে রীতি রিওয়াজ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "cm raje console on chundawats death"। ২৪ মে ২০১৪। ২৪ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫
  2. 1 2 "Laxmi Kumari Chundawat, a scholar par excellence"The Times of India। ২৫ মে ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫
  3. PTI (২৪ মে ২০১৪)। "Scholar, Politician Laxmi Kumari Chundawat Dead"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫
  4. "Writer Lakshmi Kumari Chundawat honoured"The Times of India। ২৭ এপ্রিল ২০১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫
  5. 1 2 3 4 "Laxmi Kumari Chundawat, a scholar par excellence"The Times of India। ২৫ মে ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬
  6. Cūṇḍāvata, Lakshmīkumārī (২০০০)। From Purdah to the People: Memoirs of Padma Shri Rani Laxmi Kumari Chundawat (ইংরেজি ভাষায়)। Rawat Publications। আইএসবিএন ৯৭৮-৮১-৭০৩৩-৬০৬-৮
  7. "CHUNDAWAT, SHRIMATI LAKSHMI KUMARI"। ২৮ সেপ্টেম্বর ২০০৭। ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫Congress (Rajasthan); d, of Rawat Bijay Singh; b. June 24, 1916; m. Rawat Tej Singh; 2 s. and 4 d.; Member, Raiasthan Legislative Assembly, 1962—71, Member on the Panel of Chairmen, Rajasthan Legislative Assembly; Member, Rajya Sabha, 10-4-1972 to 9-4-1978: President, Raiasthan P.C.C.; Author of a number of books in Hindi and Rajasthani.
  8. "Russian love for Lakshmi Kumari Chundawat"The Times of India। ২৮ ডিসেম্বর ২০১৩।
  9. "From Purdah To The People - Memoirs Of Padma Shri Rani Laxmi Kumari Chundawat"Rajasthani Granthagar (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬