লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম
![]() | |
| অবস্থান | লাহারকান্দি ও বাঞ্ছানগর, লক্ষ্মীপুর |
|---|---|
| স্থানাঙ্ক | ২২°৫৫′৫৮″ উত্তর ৯০°৫০′২৪″ পূর্ব / ২২.৯৩২৭৮° উত্তর ৯০.৮৪০০০° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| পরিচালক | লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থা |
| ধারণক্ষমতা | ১০০০০ |
| ক্ষেত্রফল | ১২ একর |
| উপরিভাগ | ঘাস |
| স্কোরবোর্ড | নেই |
| নির্মাণ | |
| কপর্দকহীন মাঠ | ১৯৯৬ |
| নির্মিত | ১৯৯৯-২০০১ |
| চালু | ২০০১ |
লক্ষীপুর জেলা স্টেডিয়াম[১] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম।[২][৩] লক্ষীপুর জেলার লক্ষীপুর শহরের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে লাহারকান্দি ও বাঞ্ছানগর এলাকায় অবস্থিত,[২] স্টেডিয়ামটি বাংলাদেশের বেশীরভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[৩] এবং এবং স্থানীয় লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[৪]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৬ সালে শহরের লাহারকান্দি ও বাঞ্চানগর মৌজায় জেলার প্রথম স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়।[৫] ১৯৯৯ সালে নির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন হয় ২০০১ সালের জুলাইয়ে।[২] ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত বিভিন্ন সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামটির সংস্কার, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ৩ কোটি ৯০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় করে।[৫]
অবকাঠামো
[সম্পাদনা]স্টেডিয়ামটি ১২ একর জমির উপর নির্মিত। এটির অর্ধনির্মিত গ্যালারি ১০ হাজার দর্শক ধারণ করতে পারে। সাধারণ গ্যালারির পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্য বিশেষ বসার স্থান আছে।[২]
আয়োজন
[সম্পাদনা]নিয়মিত ক্রীড়ানুষ্ঠান ছাড়াও স্টেডিয়ামটিতে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে জেলা পর্যায়ের ক্রিকেট ও ফুটবল লিগ অনুষ্ঠিত হয়। এছাড়া এটি জেলা প্রশাসক কাপ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক বাছাইয়ের আনুষ্ঠানস্থল।[২]
২০০৭ সালে লক্ষীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের পর ২০০৮ সালে এই স্টেডিয়ামে প্রথম বার জেলা পর্যায়ের ফুটবল লিগ আয়োজন হয়।[২] ২০১৮ সালের ২৫ এপ্রিল বাংলদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে 'জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ'-এর লক্ষীপুর জোনের প্রতিযোগিতা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।[৬][৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
- 1 2 3 4 5 6 "লক্ষ্মীপুরে গ্যালারি আর পিচের আক্ষেপ"। কালের কণ্ঠ। ১৪ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "অন্যান্য সকল স্টেডিয়াম"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "খেলাধুলা ও বিনোদন"। লক্ষীপুর জেলা আনুষ্ঠানিক বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "District Stadium: Chittagong Division"। জাতীয় ক্রীড়া পরিষদ (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "জেএফএ কাপের কো-স্পন্সর ওয়ালটন"। দৈনিক সংগ্রাম। ২৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "JFA Cup U-14 eves football begins today"। ডেইলি সান (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "JFA cup U-14 women football begins tomorrow"। বাংলাদেশ সংবাদ সংস্থা (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
