বিষয়বস্তুতে চলুন

রোসেউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোসোউ
শহর
উপরে: রোসেউয়ের দিগন্ত রূপরেখা; মাঝখানে: রোসেউয়ের ফেয়ার হ্যাভেন আওয়ার লেডি ক্যাথেড্রাল, ডোমিনিকা জাদুঘর; নিচে: ডোমিনিকার সংসদ ভবন, ডোমিনিকা উদ্ভিদ উদ্যান
ডাকনাম: শহর
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 393 নং লাইনে: স্থানাঙ্কের মান বিকৃত।
স্থানাঙ্ক: ১৫°১৮′৩৩″ উত্তর ৬১°২২′৪৫″ পশ্চিম
দেশডোমিনিকা
প্যারিসসেন্ট জর্জ
সরকার
  ধরনস্থানীয় সরকার: রোসোউ সিটি কাউন্সিল; স্থাপিত ১৮৯০ এর দশক
  His Worship MayorCecil Joseph
  MP – Roseau CentralHon. Norris Prevost
আয়তন
  মোট২.১ বর্গমাইল (৫.৪ বর্গকিমি)
উচ্চতা১৪১ ফুট (৪৩ মিটার)
জনসংখ্যা (2011)
  মোট১৪,৭২৫
  জনঘনত্ব৭,১০০/বর্গমাইল (২,৭০০/বর্গকিমি)
সময় অঞ্চলAST (ইউটিসি−04:00)
এলাকা কোড+1 767

রোসোউ (ডোমিনিকান ক্রেও: Wozo) হল ক্যারিবীয় রাষ্ট্র ডোমিনিকার রাজধানী ও বৃহত্তম শহর। ২০১১ সালের হিসাব অনুযায়ী শহরটির জনসংখ্যা ১৪,৭২৫ জন ছিল। এটি সেন্ট জর্জ প্যারিশে অবস্থিত একটি ছোট ও ঘনবসতিপূর্ণ নগর বসতি, যা ক্যারিবীয় সাগর, রোসোউ নদী ও মর্ন ব্রুস দ্বারা বেষ্টিত হয়ে আছে। এটি ডোমিনিকা দ্বীপের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর বসতি।

শহরটি ডোমিনিকার পশ্চিম ( লিওয়ার্ড ) উপকূলে অবস্থিত এবং এতে আধুনিক ও ঔপনিবেশিক ফরাসি স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে। রোসোউ বৈদেশিক বাণিজ্যের জন্য ডোমিনিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। এখানে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে কলা, বে তেল, শাক সবজি, জাম্বুরা, কমলা লেবুকোকোয়া। পরিষেবা খাতও স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। এখানে ডোমিনিকার বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিবন্ধিত আছে; যেমন: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর গ্র্যাজুয়েট স্টাডিজ, অল সেন্টস ইউনিভার্সিটি, নিউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, রস ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন অর্থোডক্স ইউনিভার্সিটি।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]