বিষয়বস্তুতে চলুন

রোমা (২০১৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমা
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
Roma
পরিচালকআলফোনসো কুয়ারোন
প্রযোজক
রচয়িতাআলফোনসো কুয়ারোন
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকআলফোনসো কুয়ারোন
সম্পাদক
  • আলফোনসো কুয়ারোন
  • অ্যাডাম গফ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ৩০ আগস্ট ২০১৮ (2018-08-30) (ভেনিস)[]
  • ২১ নভেম্বর ২০১৮ (2018-11-21) (মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র)[]
  • ১৪ ডিসেম্বর ২০১৮ (2018-12-14) (নেটফ্লিক্স)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশ
  • মেক্সিকো
  • মার্কিন যুক্তরাষ্ট্র[]
ভাষা
নির্মাণব্যয়$১৫ মিলিয়ন[][১১]
আয়$৫.১ মিলিয়ন[][১২][১৩]

রোমা হল আলফোনসো কুয়ারোন রচিত ও পরিচালিত ২০১৮ সালের ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। কুয়ারোন এটি সহ-প্রযোজনা করেন, এর চিত্রগ্রহণ করেন এবং সহ-সম্পাদনা করেন।[১৪][১৫] এটি কুয়ারোনের মেক্সিকো সিটির ঔপনিবেশিক রোমায় বেড়ে ওঠা নিয়ে অর্ধ-আত্মজীবনীমূলক চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ইয়ালিৎসা আপারিসিও, মারিনা দে তাবিরাহোর্হে আন্তোনিও গেরেরো[১৬][১৭] এটি মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত।[১৮]

২০১৮ সালের ৩০শে আগস্ট ৭৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রোমা চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়, সেখানে এটি গোল্ডেন লায়ন অর্জন করে। ২০১৮ সালের ২১শে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে মুক্তি পায় এবং ১৪ই ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অঞ্চলে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়।[][১৯][২০]

রোমা চলচ্চিত্রটি ৯১তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য, শ্রেষ্ঠ অভিনেত্রী (আপারিসিও), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (দে তাবিরা)-সহ দশটি বিভাগে মনোনয়ন লাভ করে। এটি শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী প্রথম মেক্সিকান চলচ্চিত্র এবং একই ব্যক্তির জন্য একই আয়োজনে শ্রেষ্ঠ পরিচালনাশ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার বিজয়ী প্রথম ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্র। এটি ৭৬তম গোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি বিভাগে, ২৪তম ক্রিটিকস চয়েস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ চারটি বিভাগে এবং ৭২তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ চারটি বিভাগে পুরস্কার অর্জন করে।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • ইয়ালিৎসা আপারিসিও - ক্লেওদেগারিয়া "ক্লেও" গুতিরেস, পরিবারের একজন গৃহপরিচারিকা
  • মারিনা দে তাবিরা - সোফিয়া, পরিবারের মা
  • ফের্নান্দো গ্রেদিয়াগা - আন্তোনিয়া, সোফিয়ার স্বামী
  • হোর্হে আন্তোনিও গেরেরো - ফেরমিন, ক্লেওর প্রেমিক
  • মার্কো গ্রাফ - পেপে, পরিবারের কনিষ্ঠ সন্তান
  • দানিয়েলা দেমেসা - সোফি, পরিবারের দ্বিতীয় সন্তান ও একমাত্র কন্যা
  • দিয়েগো কর্তিনা আউত্রে - তোনো, পরিবারের জ্যেষ্ঠ সন্তান
  • কার্লোস পেরালতা - পাকো, পরিবারের তৃতীয় সন্তান
  • ন্যান্সি গার্সিয়া - আদেলা, ক্লেওর বান্ধবী ও পরিবারের আরেকজন গৃহপরিচারিকা
  • ভেরোনিকা গার্সিয়া - তেরেসা, সোফিয়ার মা
  • হোসে মানুয়েল গেরেরো মেন্দোসা - রামোন, আদেলার প্রেমিক
  • লাতিন লাভার - প্রফেসর জোভেক
  • জারেলা লিজবেথ চিনোয়া আরেয়ানো - বেলেস
  • ক্লেমেন্তিনা গুয়াদারামা - বেনিতা
  • নিকোলাস পেরেস টেইলর ফেলিক্স - বেতো
  • কিয়ারতান হালবোরসেন - ওভ লারসেন
  • জেনিফার আর্মোর - লেসলি মাতোস

নির্মাণ

[সম্পাদনা]

২০১৬ সালের ৮ই সেপ্টেম্বর ঘোষণা করা হয় ১৯৭০-এর দশকে মেক্সিকো সিটিতে বসবাসকারী এক মেক্সিকান পরিবারের গল্প নিয়ে আলফোনসো কুয়ারোন একটি চলচ্চিত্র রচনা ও পরিচালনা করবেন। তার নিজের প্রযোজনা কোম্পানি এস্পেরান্তো ফিল্মোজ[২১] এবং পার্টিসিপ্যান্ট মিডিয়ার যৌথ প্রযোজনায় ২০১৬ সালে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়।[২২] চলচ্চিত্রটি প্রযোজনা করেন কুয়ারোন, গাব্রিয়েলা রদ্রিগেজ ও নিকোলাস সেলিস। ২০১৬ সালের ২৭শে নভেম্বর থেকে ২০১৭ সালের ১৪ই মার্চ পর্যন্ত চিত্রগ্রহণ করা হয়। কুয়ারোন বলেন "পিছনে না ফিরে সম্পূর্ণ পাণ্ডুলিপি রচনা করি। আমি এক পাতা শুরু করি, তা শেষ করি, আমি পুনরায় তা সম্পূর্ণ পড়িনি। আমি এটি নিয়ে কারও সাথে কথা বলিনি।"[২৩]

মুক্তি

[সম্পাদনা]

২০১৮ সালের ৩০শে আগস্ট ৭৫তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির বৈশ্বিক উদ্বোধনী প্রদর্শনী হয়[] এবং পরের দিন উত্তর আমেরিকায় টেলুরাইড চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[২৪][২৫] এছাড়াও চলচ্চিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[২৬] এটি ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর স্যান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০১৮ সালের ৫ই অক্টোবর নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসব, ২০২৮ সালের ২২শে অক্টোবর নিউ অরলিন্স চলচ্চিত্র উৎসবে সেন্টারপিস চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।[২৭][২৮][২৯] এটি ২০১৮ সালের ২১শে নভেম্বর মেক্সিকোর স্বাধীন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তবে সিনেপোলিস ও সিনেমেক্স চেইনগুলো থেকে প্রত্যাখ্যাত হয়।[৩০] চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৪ই ডিসেম্বর ডিজিটাল ফরম্যাটে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়।[] এটি ২০১৯ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ৩.২ মিলিয়ন বার দেখা হয়, তন্মধ্যে একাডেমি পুরস্কার প্রদানের একদিন আগে ২৩শে ফেব্রুয়ারি সর্বোচ্চ সংখ্যক ৪১৮,০০০ দর্শক চলচ্চিত্রটি দেখেন।[৩১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ""Extraño de donde soy y de donde vengo": Alfonso Cuarón" ["I miss from where I am and from where I come from": Alfonso Cuarón]সিন্তেসিস (স্পেনীয় ভাষায়)। ১৪ মার্চ ২০১৭। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  2. 1 2 "Alfonso Cuarón filma marcha que incluirá en la película 'Roma'" [Alfonso Cuarón shoots march that it will be featured in the movie 'Roma']এক্সসেলসিওর (স্পেনীয় ভাষায়)। ২২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  3. "Pimienta Films está orgullosa del rumbo de "Roma"" [Pimienta Films is proud of Roma's course]দিয়ারিও দে ইউকাতান (স্পেনীয় ভাষায়)। ৫ জানুয়ারি ২০১৯। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  4. ডেল, মার্টিন (২ এপ্রিল ২০১৭)। "Mexico's Nicolás Celis Prepares First TV Series 'Monstruos Perfectos' (EXCLUSIVE)"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  5. "Trailers released on the month of November of 2018 rated by RTC" (পিডিএফ)আরটিসি। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  6. "Roma"ফিল্মরেটিংস। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  7. 1 2 টার্টাগ্লিওন, ন্যান্সি (২৫ জুলাই ২০১৮)। "Venice Film Festival Lineup: Welles, Coen Brothers, Cuaron, Greengrass, More – Live"ডেডলাইন হলিউডপেন্সক বিজনেস মিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  8. 1 2 3 4 5 "Roma (2018) - Financial Information"দ্য নাম্বারস। ন্যাশ ইনফরমেশন সার্ভিসেস, এলএলসি। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  9. "Roma (2018)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  10. "Roma"টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  11. টমসন, অ্যান (১৪ সেপ্টেম্বর ২০১৮)। "TIFF 2018 Winners and Losers: Timothée Chalamet Shines, 'Roma' Wows, Xavier Dolan Flops"ইন্ডিওয়্যার। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  12. ব্রুগিমান, টম (৩ মার্চ ২০১৮)। "'Apollo 11' Soars in IMAX, 'Climax' and 'Transit' Sustain Foreign-Language Trend"ইন্ডিওয়্যার। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  13. "Roma (2018)"বক্স অফিস মোজো. আইএমডিবি। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  14. "Oscars 2019: I can't make myself like 'Roma.' It's about Mexico's elite, not a maid"ইউএসএ টুডে। ২৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  15. "'Roma': A personal message to the Latin American Upper Class"ব্রিজো ম্যাগাজিন। ১৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  16. Dargis, Manohla (১৩ ডিসেম্বর ২০১৮)। "'Roma' Review: Alfonso Cuarón's Masterpiece of Memory"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫[Roma] centers on a young Indigenous woman who works as a maid for a middle-class white family that's falling apart.
  17. সলোরজানো, ফের্নান্দা (২ ডিসেম্বর ২০১৮)। "Entrevista a Alfonso Cuarón "Con Roma quería honrar el tiempo y el espacio; que los lugares dictaran lo que iba a pasar""লেত্রাস লিব্রেস (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫... Roma narra la vida de una familia de clase media.
  18. "Roma (2018)"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  19. অ্যান্ডারসন, অ্যারিস্টন (২৫ জুলাই ২০১৮)। "Venice to Kick Off Awards Season With New Films From Coen Brothers, Luca Guadagnino and Alfonso Cuaron"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  20. ভিভারেলি, নিক (২৫ জুলাই ২০১৮)। "Venice Film Festival Lineup: Heavy on Award Hopefuls, Netflix and Star Power"ভ্যারাইটিপেন্সক বিজনেস মিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  21. "The Universal Language | An Interview with Director Alfonso Cuarón"এস্পেরান্তো ডকুমেন্টারি। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  22. ক্রল, জাস্টিন (৮ সেপ্টেম্বর ২০১৬)। "Alfonso Cuaron Sets Mexican Family Drama as Next Film"ভ্যারাইটিপেন্সক বিজনেস মিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  23. Roma with Alfonso Cuarón and Alejándro G. Iñárritu (Ep. 173) (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  24. ট্যাপলি, ক্রিস্টোফার (৩০ আগস্ট ২০১৮)। "'First Man', 'Front Runner' and 'Roma' Among 2018 Telluride Film Festival Selections"ভ্যারাইটিপেন্সক বিজনেস মিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  25. "45th Telluride Film Festival Program Guide" (পিডিএফ)টেলুরাইড চলচ্চিত্র উৎসব। দ্য ন্যাশনাল ফিল্ম প্রিজার্ভ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  26. ভ্লেসিং, ইটান (২৪ জুলাই ২০১৮)। "Toronto: Timothee Chalamet Starrer 'Beautiful Boy,' Dan Fogelman's 'Life Itself' Among Festival Lineup"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  27. "Roma | New Orleans Film Society"নিউ অরলিন্স ফিল্ম সোসাইটি। ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  28. ওয়াইজম্যান, অ্যান্ড্রেয়াস (১৪ আগস্ট ২০১৮)। "Damien Chazelle's 'First Man', Alfonso Cuaron's 'Roma', Bradley Cooper's 'A Star Is Born' Head To San Sebastian Fest"ডেডলাইন হলিউডপেন্সক বিজনেস মিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  29. ফ্লেমিং, মাইক জুনিয়র (১৮ জুলাই ২০১৮)। "Alfonso Cuarón's 'ROMA' Set As New York Film Festival Centerpiece"ডেডলাইন হলিউডপেন্সক বিজনেস মিডিয়া। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  30. "Cuarón, Netflix, Cinépolis y Cinemex: el lío del estreno de 'Roma'"এক্সপানসিওন (স্পেনীয় ভাষায়)। ২২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫
  31. অ্যাটকিনসন, ক্লেয়ার (১৪ মার্চ ২০১৯)। "Netflix is sitting on a data goldmine — and it's starting to give us a peek"এনবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:একাডেমি পুরস্কারে মেক্সিকান নিবেদন