রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | ROU |
| প্রতিষ্ঠিত | ১৯১৪ |
| স্বীকৃত | ১৯১৪ |
| মহাদেশীয় সংস্থা | ইওসি |
| সদর দপ্তর | বুখারেস্ট, রোমানিয়া |
| সভাপতি | মিহাই ক্লাউদিউ কোভালিউ |
| মহাসচিব | জর্জ বোরোই |
| ওয়েবসাইট | www |
রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (রোমানীয়: Comitetul Olimpic și Sportiv Român; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড আরওইউ দ্বারা পরিচিত) হলো রোমানিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত।
বর্তমানে রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মিহাই ক্লাউদিউ কোভালিউ, যিনি ২০১৬ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন জর্জ বোরোই।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯১৪ সালে রোমানিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। কারোল আল ইলিয়া আল রোমানিয়েই এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯১৪ হতে ১৯২০ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার পূর্বেই রোমানিয়া ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৮ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Romania [অলিম্পিডিয়া – রোমানিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Romania [রোমানিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে রোমানীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)