বিষয়বস্তুতে চলুন

রোবের্তো রোসসেল্লিনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোবের্তো রোসসেল্লিনি
ইতালীয়: Roberto Rossellini
জন্ম(১৯০৬-০৫-০৮)৮ মে ১৯০৬
মৃত্যু৩ জুন ১৯৭৭(1977-06-03) (বয়স ৭১)
পেশাপরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক
দাম্পত্য সঙ্গীআসসিয়া নরিস (১৯৩৪-১৯৩৬)
মারচেল্লা দে মার্চিস (১৯৩৬-৫০)
ইংরিদ বারিমান (১৯৫০-৫৭)
সোনালী দাসগুপ্তা (১৯৫৭-৭৭)
সন্তানমার্কো রোমানো রোসসেল্লিনি (১৯৩৭-৪৬)
রেনৎসো রোসসেল্লিনি (১৯৪১)
রোবের্তো ইংমার রোসসেল্লিনি (১৯৫০)
ইংরিদ রোসসেল্লিনি (১৯৫২)
ইজাবেল্লা রোসসেল্লিনি (১৯৫২)
গিল রোসসেল্লিনি (১৯৫৬) (পালক)
রাফফায়েল্লা রোসসেল্লিনি (১৯৫৮)

রোবের্তো রোসসেল্লিনি [][] (ইতালীয়: [roˈbɛrto rosselˈliːni], ৮ মে ১৯০৬ - ৩ জুন ১৯৭৭) একজন ইতালীয় চলচ্চিত্র পরিচালক।[] তিনি ইতালির নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার অনেকগুলো ছবিই এই আন্দোলনকে বেগবান করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রোমা, চিত্তা আপের্তা

ভারতে রোসসেল্লিনি

[সম্পাদনা]

১৯৫৭ সালে ভারতের তৎকালীন সরকার প্রধান জওহরলাল নেহেরু তাকে ভারতে আসার আমন্ত্রণ জানান। উদ্দেশ্য ছিল ইন্ডিয়া: মাতৃভূমি নামক প্রামাণ্য চিত্র নির্মাণ এবং সদ্য বিকশমান ভারতীয় চলচ্চিত্র জগতে প্রাণ সঞ্চার। ইংরিদ বারিমানের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকা সত্ত্বেও এ সময় রোসেলিনি এক ভারতীয় লেখিকার প্রেমে পড়ে যান। সোনালি দাস গুপ্তা নামক এই চিত্রনাট্য রচয়িতা প্রামাণ্য চিত্রটির জন্য কিছু সরঞ্জাম জোগাড় করে দেয়ার কাজ করছিলেন।

১৯৫০ সালে এ ধরনের দ্বৈত সম্পর্ক বেশ কট্টরভাবে দেখা হতো। হলিউড ও ভারতে এ নিয়ে বিশাল স্ক্যান্ডালের সৃষ্টি হয়। অগত্যা নেহেরু তাকে ভারত ত্যাগ করতে বলতে বাধ্য হন। ১৯৫৭ সালে রোসেলিনি সোনালিকে বিয়ে করেন এবং Gil Rossellini-কে পালক ছেলে হিসেবে গ্রহণ করেন। এই দম্পতির একটি মেয়ে হয়েছিল যার নাম রাফায়েলা রোসেলিনি।

পরিচালিত কিছু চলচ্চিত্র

[সম্পাদনা]
  • রোমা, চিত্তা আপের্তা (১৯৪৫)
  • Paisà (১৯৪৬)
  • Germania anno zero (১৯৪৮)
  • Stromboli terra di Dio (১৯৫০)
  • Francesco, giullare di Dio (১৯৫০)
  • Europa '51 (১৯৫২)
  • Siamo donne (১৯৫৩)
  • Viaggio in Italia (১৯৫৪)
  • La Paura (১৯৫৪)
  • Giovanna d'Arco al rogo (১৯৫৪)
  • Il generale Della Rovere (১৯৫৯)
  • ইন্ডিয়া: মাতৃভূমি (১৯৫৯)
  • Era Notte a Roma (১৯৬০)
  • Viva l'Italia! (১৯৬১)
  • Vanina Vanini (১৯৬১)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Gallagher, Tag (২২ অক্টোবর ১৯৯৮)। The adventures of Roberto Rossellini – Tag Gallagher – Google Booksআইএসবিএন ৯৭৮০৩০৬৮০৮৭৩৯। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২
  2. Gottlieb, Sidney; Andrew, Horton (১৪ জুন ২০০৪)। Roberto Rossellini's Rome Open City – Google Booksআইএসবিএন ৯৭৮০৫২১৫৪৫১৯৮। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২
  3. "Roberto Rossellini | Italian director | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]