বিষয়বস্তুতে চলুন

রে ফিনিক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রে ফিনিক্স
২০১৫ সালে ফিনিক্স
জন্ম
ফিনিক্স

(1990-12-30) ৩০ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৫)[]
কর্মজীবন২০০৫–বর্তমান
রিংয়ে নাম
  • ফিনিক্স
  • ফিনিক্স এল রে[]
  • দ্য কিং[]
  • কিং ফিনিক্স[]
  • মাস্কারা ওরিয়েন্তাল[]
  • রে ফিনিক্স[]
কথিত উচ্চতা১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[]
কথিত ওজন৮২.৬ পাউন্ড (৩৭.৫ কিলোগ্রাম)
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
একাতেপেক, মেক্সিকো[]
প্রশিক্ষক
অভিষেক১৯ এপ্রিল ২০০৫[১০][১১]

ফিনিক্স (স্পেনীয়: Rey Fénix; জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৯০; রে ফিনিক্স নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার কুস্তিগির[] তিনি বর্তমানে মার্কিন পেশাদার কুস্তি সংস্থা ডাব্লিউডাব্লিউইয়ের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন, যেখানে তিনি ২০২৫ সাল হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি একাধিক স্বনামধন্য পেশাদার কুস্তি সংস্থার হয়ে কুস্তি লড়েছেন, যার মধ্যে হাউজ অব গ্লোরি, লুচা লিব্রে এএএ ওয়ার্ল্ডওয়াইড এবং অল এলিট রেসলিং উল্লেখযোগ্য। ভক্তদের কাছে এল ইহো দেল ফুয়েগো ডাকনামে পরিচিত ফিনিক্স তার পেশাদার কুস্তি জীবনে একাধিক চ্যাম্পিয়নশিপ জয়লাভের গৌরব অর্জন করেছেন; যার মধ্যে এইচওজি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, পিডিএম লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং এএএ ফিউশন চ্যাম্পিয়নশিপ অন্যতম। তার অর্জনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এইচওজি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে, যেটি তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন; ২০১৯ সালে চ্যাম্পিয়নশিপটি জয়ের পর তিনি সর্বমোট ১০০৭ দিন এটি নিজের অধিকারে রেখেছিলেন।[১২]

ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও ফিনিক্সের অসামান্য সাফল্য রয়েছে; যার মধ্যে সর্বাধিক অসাধারণ কুস্তিগির, মেক্সিকো এমভিপি এবং ২০১৯ সালে পিডাব্লিউআই ৫০০ তালিকায় সম্মানজনকভাবে ২২তম স্থান অধিকার করা অন্যতম।[১৩][১৪]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফিনিক্স ১৯৯০ সালের ৩০শে ডিসেম্বর তারিখে মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

পেশাদার কুস্তি

[সম্পাদনা]

ডাব্লিউডাব্লিউই

[সম্পাদনা]

২০২৫ সালের ৪ঠা এপ্রিল তারিখে রে ফিনিক্স রিং নামের অধীনে স্ম্যাকডাউন ব্র্যান্ডের হয়ে কুস্তি লড়ার মাধ্যমে ফিনিক্স ডাব্লিউডাব্লিউইয়ের হয়ে অভিষেক করেছেন।[১৫] স্ম্যাকডাউনের সাপ্তাহিক পর্বে অনুষ্ঠিত উক্ত ম্যাচে তিনি নাথান ফ্র্যাজারের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি পিনফলে মাধ্যমে জয়লাভ করেছিলেন।[১৬][১৭]

২০২৫ সালের ১৯শে এপ্রিল তারিখে রেসলম্যানিয়ায় আয়োজিত একক ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিনিক্স প্রথমবারের মতো প্রতি-দর্শনে-পরিশোধে (পিপিভি) কুস্তি লড়েছেন, ম্যাচটিতে তিনি প্রতিপক্ষের কাছে পিনফলে মাধ্যমে পরাজিত হয়েছিলেন।[১৮]

২০০৫ সালে ফিনিক্স একজন একক কুস্তিগির হিসেবে পেশাদার কুস্তির মঞ্চে অভিষেক করেন। তবে, সময়ের সাথে সাথে তিনি ট্যাগ টিম কুস্তিগির হিসেবেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।[১০] পেশাদার কুস্তিতে জগতে তার পরিচিতি তার অনন্য কৌশল ও দক্ষতার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তার জনপ্রিয় পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হলো জার্মান সুপ্লেক্স হোল্ড, যা তার মূল পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও তিনি ৪৫০° স্প্ল্যাশ, রোপ ওয়াক এবং সিটআউট ডাবল আন্ডারহুক পাওয়ারবোম্ব নামক কৌশলগুলোকে ম্যাচের সমাপনী পদক্ষেপ হিসেবে দক্ষতার সাথে প্রয়োগ করেন।[১০]

অন্যান্য গণমাধ্যম

[সম্পাদনা]

২০২৩ সালে এইডাব্লিউ ফাইট ফরএভারে উপস্থিত হওয়ার মাধ্যমে ফিনিক্স ভিডিও গেমে অভিষেক করেছেন।[১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Fenix"The Internet Wrestling Database। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩
  2. Csonka, Larry (১৫ ডিসেম্বর ২০১৬)। "Update on Sexy Starr's Issues With AAA & Lucha Underground"411Mania। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬
  3. "Resultados Revolucha – Arena Coliseo Monterrey – Domingo 06 Agosto 2017"Luchamania Monterrey (স্পেনীয় ভাষায়)। ৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৭
  4. VideosOficialesCMLL (২২ জুন ২০১৮)। "CMLL - King Phoenix - En Caliente - 22 - 06 - 18"YouTube (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৮
  5. 1 2 3 4 5 "Fénix, quiere dejar huella en AAA"Mi Lucha Libre (স্পেনীয় ভাষায়)। ২৪ মার্চ ২০১১। ৩০ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩
  6. "Fénix anunció su salida de AAA, ahora es Rey Fénix"MedioTiempo (স্পেনীয় ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  7. フェニックスが驚異の跳躍力を披露Tokyo Sports (জাপানি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০১৩। ২০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩
  8. Rey Fenix emerges on SmackDown for the first time: SmackDown highlights, April 4, 2025YouTube। WWE। ৪ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫
  9. 1 2 "Máscara Oriental"El Luchador (স্পেনীয় ভাষায়)। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৪
  10. 1 2 3 "Rey Fénix « Wrestlers Database « CAGEMATCH - The Internet Wrestling Database" [রে ফিনিক্স « কুস্তিগির উপাত্ত « কেজম্যাচ - দি ইন্টারনেট রেসলিং ডাটাবেজ]cagematch.net (ইংরেজি ভাষায়)। কেজম্যাচ। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  11. Schwartz, Adam; Quiroz, Kevin (১৮ অক্টোবর ২০১৭)। "Penta El Zero M, Rey Fenix, And The Desire For More"Mind Games। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭
  12. "Titles « Rey Fénix" [চ্যাম্পিয়নশিপ « রে ফিনিক্স]cagematch.net (ইংরেজি ভাষায়)। কেজম্যাচ। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  13. "Awards « Rey Fénix" [পুরস্কার « রে ফিনিক্স]cagematch.net (ইংরেজি ভাষায়)। কেজম্যাচ। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  14. "Rey Fénix - Awards" [রে ফিনিক্স - পুরস্কার]wrestlingdata.com (ইংরেজি ভাষায়)। রেসলিংডাটা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  15. "WWE Friday Night SmackDown #1337 « Events Database « CAGEMATCH - The Internet Wrestling Database"www.cagematch.net
  16. Saalbach, Axel। "WWE Friday Night SmackDown #1367 (2025-04-04) - Results @ Wrestlingdata.com"wrestlingdata.com
  17. "WWE Friday Night Smackdown at Allstate Arena wrestling results - Internet Wrestling Database"www.profightdb.com
  18. "WWE WrestleMania 41 - Saturday « Events Database « CAGEMATCH - The Internet Wrestling Database"www.cagematch.net
  19. "Wrestling Games « Rey Fénix" [রেসলিং গেম « রে ফিনিক্স]cagematch.net (ইংরেজি ভাষায়)। কেজম্যাচ। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]