বিষয়বস্তুতে চলুন

রেমি ভিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেমি ভিতা
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-04-01) ১ এপ্রিল ২০০১ (বয়স ২৫)
জন্ম স্থান আলাঁসঁ, ফ্রান্স
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
তন্দেলা
জার্সি নম্বর ২১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রেমি ভিতা (ফরাসি: Rémy Vita, ফরাসি উচ্চারণ: [ʁeˈmi ˈvita]; জন্ম: ১ এপ্রিল ২০০১) হলেন একজন ফরাসি–কমোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব তন্দেলা এবং কোমোরোস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ভিতা ২০২৪ সালে কোমোরোসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোমোরোসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রেমি ভিতা ২০০১ সালের ১লা এপ্রিল তারিখে ফ্রান্সের আলাঁসঁ-এ জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০২৪ সালের ১১ই অক্টোবর তারিখে, ২৩ বছর, ৬ মাস ও ১০ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ভিতা তিউনিসিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কোমোরোসের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৬৫তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আব্দেল-হাকিম আব্দাল্লাহের বদলি খেলোয়াড় হিসেবে তিনি ৮ নম্বর জার্সি পরিধান করে মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচটি ১–০ গোলে ড্র হয়েছিল। কোমোরোসের হয়ে অভিষেকের বছরে ভিতা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ভিতা মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য স্তেফানো কুসিনের অধীনে প্রকাশিত কোমোরোস দলে স্থান পেয়েছিলেন।[৫][৬][৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Comoros » Team roster" [কোমোরোস » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
  2. ↑ "Comoros – Squad – Soccerway" [কোমোরোস – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
  3. ↑ "Rémy Vita – Debut Match – Transfermarkt" [রেমি ভিতা – অভিষেক ম্যাচ – ট্রান্সফারমার্কেট]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
  4. ↑ "Rémy Vita – Debut Match – Transfermarkt" [রেমি ভিতা – অভিষেক ম্যাচ – ট্রান্সফারমার্কেট]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
  5. ↑ "Comoros name final 26-man squad for AFCON with first-time call-ups for Amir and Kari"। Confederation of African Football। ১১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫।
  6. ↑ "Who has been called up for Afcon 2025?" [এএফসিওএন ২০২৫-এর জন্য কাকে ডাকা হয়েছে?]। bbc.co.uk (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ৫ ডিসেম্বর ২০২৫।
  7. ↑ "full squad list for CAF Africa Cup of Nations football tournament" [ক্যাফ আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবল টুর্নামেন্টের জন্য পূর্ণাঙ্গ দলের তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। ২৯ ডিসেম্বর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]