রেবেকা মোর
রেবেকা মোর | |
|---|---|
২০১৯ সালে মোর | |
| জন্ম | রেবেকা জেসিকা ফ্লাড ৭ আগস্ট ১৯৮০ বিয়াকন্সফিল্ড, বাকিংহ্যামশায়ার, ইংল্যান্ড[১] |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন |
| পেশা | পর্নোগ্রাফিক অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১০–বর্তমান |
| পরিচিতির কারণ | দ্য কক ডেস্ট্রয়ার্স |
| টেলিভিশন | স্ল্যাগ ওয়ার্স: দ্য নেক্সট ডেস্ট্রয়ার |
| দাম্পত্য সঙ্গী | মার্ক মিডলটন-জোন্স (বি. ২০০৩) |
| সন্তান | ২ |
রেবেকা জেসিকা মিডলটন-জোন্স (জন্ম নাম ফ্লাড; জন্ম ৭ আগস্ট ১৯৮০)[১], ছদ্মনান রেবেকা মোর দ্বারা পরিচিত, একজন ইংরেজ প্রাক্তন পর্নোগ্রাফিক অভিনেত্রী। মোর ২০১০ সালে পর্নোগ্রাফিতে তার কর্মজীবন শুরু করে ২০২৩ সালে মূলধারার পর্নোগ্রাফি থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত বিভিন্ন স্টুডিওর জন্য একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি এবং পর্ন তারকা সোফি অ্যান্ডারসন ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করার পর তিনি ইন্টারনেটে খ্যাতি অর্জন করেন। তারা নিজেদের "কক ডেস্ট্রয়ার" নামে পরিচয় দিতেন। তার এবং অ্যান্ডারসনের ভিডিওগুলি মিমে পরিণত হয় এবং পরবর্তীতে তারা এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মধ্যে "গে আইকন" হিসাবে পরিচিতি পান এবং মেন ডট কমে স্ল্যাগ ওয়ার্স: দ্য নেক্সট ডেস্ট্রয়ার (২০২০)-এর মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ এনে দেয়।
প্রারম্ভিক ও ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মোর ১৯৮০ সালের ৭ আগস্ট বাকিংহ্যামশায়ারের বেকন্সফিল্ডে জন্মগ্রহণ করেন।[১][২][৩] প্রাপ্তবয়স্ক শিল্পে কাজ শুরুর আগে তিনি ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন থেকে আইন ডিগ্রি অর্জন করেন। তিনি সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরোতে স্বল্প সময়ের জন্য কাজ করেছিলেন।[৪][৫] পরবর্তীতে অধিক অর্থ উপার্জনের জন্য স্ট্রিপার এবং পরে কলগার্ল হিসেবে কাজ শুরু করেন।[৫] মোরের দুই সন্তান রয়েছে।[১][৬] তিনি ২০০৩ সালে মার্ক মিডলটন-জোন্সকে বিয়ে করেন। তবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Rebecca More: The straight porn star turned into a gay icon by the internet"। BBC News। ২১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "Rebecca Jessica Flood"। FreeBMD। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "Rebecca Jessica Middleton-Jones"। GOV.UK। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪।
- ↑ ratte, justa (৬ মে ২০১৯)। "cock destroyer graduating from a law degree and then deciding to enter the porn industry as a single mother, of which she has 2 children.she also is known for marrying and despunking Sophie Anderson (Sophie more)— outstandingpic.twitter.com/WEP44jhbcv"। Twitter.com।
- 1 2 "Cock Destroyer: how Rebecca More went from meme to the UK's most…"। Theface.com। ৪ জুলাই ২০১৯। ৯ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
- ↑ "Sophie Anderson will always be more than a meme"। ৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "26 December 2018"। ২৬ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "Baby-ward attack dad escapes jail"। Wales Online। ২৫ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪।