রেনাতো ভেইগা
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | রেনাতো পালমা ভেইগা | ||
| জন্ম | ২৯ জুলাই ২০০৩ | ||
| জন্ম স্থান | লিসবন, পর্তুগাল | ||
| উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিয়ারিয়াল | ||
| জার্সি নম্বর | ১২ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৭, ২০ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
রেনাতো পালমা ভেইগা (পর্তুগিজ: Renato Veiga, পর্তুগিজ উচ্চারণ: [ʁeˈnatu ˈvejɡɐ]; জন্ম: ২৯ জুলাই ২০০৩; রেনাতো ভেইগা নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব ভিয়ারিয়াল এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, ভেইগা পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রেনাতো পালমা ভেইগা ২০০৩ সালের ২৯শে জুলাই তারিখে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ক্লাব ফুটবল
[সম্পাদনা]চেলসি
[সম্পাদনা]১২ জুলাই ২০২৪-এ, ভেইগা প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সাথে আরও এক বছরের সুযোগসহ সাত বছরের চুক্তি স্বাক্ষর করেন।[২] ফি ১৪ মিলিয়ন ইউরো বলে জানা গেছে।[৩] ১৮ আগস্ট, তিনি ক্লাবের হয়ে অভিষেক করেন, বদলি হিসেবে, লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ হারে।[৪]
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ভেইগা পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে তিনি বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫]
২০২৪ সালের ১২ই অক্টোবর তারিখে, ২১ বছর, ২ মাস ও ১৩ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ভেইগা পোল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৪-২৫ উয়েফা নেশন্স লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[৬] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করেছিলেন;[৬] ম্যাচটি পোল্যান্ড ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। পর্তুগালের হয়ে অভিষেকের বছরে ভেইগা সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "First team squad"। Villarreal CF। ৫ সেপ্টেম্বর ২০২২। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Renato Veiga completes Chelsea transfer!"। Chelsea F.C.। ১২ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪।
- ↑ Ornstein, David (৫ জুলাই ২০২৪)। "Chelsea agree deal to sign Renato Veiga from FC Basel"। The Athletic। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪।
- ↑ "Match report: Chelsea 0-2 Man City"। ১৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪।
- ↑ "Renato Veiga – Youth Debut" [রেনাতো ভেইগা – বয়সভিত্তিক অভিষেক]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
- 1 2 "Renato Veiga – Debut Match – Transfermarkt" [রেনাতো ভেইগা – অভিষেক ম্যাচ – ট্রান্সফারমার্কেট]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে রেনাতো ভেইগা (ইংরেজি)
- বিডিফুটবলে রেনাতো ভেইগা (ইংরেজি)
- ইইউ-ফুটবলে রেনাতো ভেইগা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রেনাতো ভেইগা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রেনাতো ভেইগা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে রেনাতো ভেইগা (ইংরেজি)
- জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে রেনাতো ভেইগা (ইংরেজি)
- কিকারে রেনাতো ভেইগা (জার্মান)
- এফবিরেফে রেনাতো ভেইগা (ইংরেজি)
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পর্তুগিজ ফুটবলার
- ভিয়ারিয়াল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- পর্তুগালের আন্তর্জাতিক যুব ফুটবলার
- পর্তুগালের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- পর্তুগালের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- পর্তুগালের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- চেলসি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ফুটবল ক্লাব আউগসবুর্গের খেলোয়াড়
- ইয়ুভেন্তুস ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্পোর্টিং সিপি বি-এর খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- সুইস সুপার লিগের খেলোয়াড়
- পর্তুগিজ পুরুষ ফুটবলার
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- পর্তুগিজ প্রবাসী পুরুষ ফুটবলার
- উয়েফা কনফারেন্স লিগ বিজয়ী খেলোয়াড়