বিষয়বস্তুতে চলুন

রেজা নাজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেজা নাজি
رضا ناجی
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০০৮ সালে নাজি
জন্ম (1942-12-26) ২৬ ডিসেম্বর ১৯৪২ (বয়স ৮৩)

মোহামাদ রেজা আমির নাজি ( pronunciation ) একজন ইরানি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা এবং ইরানি সিনেমার একজন কিংবদন্তী ব্যক্তিত্ব।

কর্মজীবন

[সম্পাদনা]

নাজি কিশোর বয়সে থিয়েটারে তার কর্মজীবন শুরু করেন। ইরানি সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থাতেও তিনি অভিনয় করা চালিয়ে যান। তার প্রথম চলচ্চিত্র ছিল চিলড্রেন অফ হেভেন (১৯৯৭)। চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের একটি যুগান্তকারী সাফল্য হিসেবে প্রমাণিত হয়। চিলড্রেন অফ হেভেন চলচ্চিত্রে আলীর বাবার চরিত্রের জন্য পরিচালক মাজিদ মাজিদি আজেরি উচ্চারণের একজন অভিনেতা খুঁজছিলেন। এই চরিত্রের জন্য ২৫০০ জন অভিনেতা থেকে নাজিকে সযত্নে নির্বাচিত করা হয়।

এরপর থেকে তিনি ইরানি চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মাজিদি পরিচালিত ' দ্য সং অফ স্প্যারোস' এই চলচিত্রের জন্য নাজি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার এবং ২০০৮ সালের এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন। []

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৯৭ চিলড্রেন অফ হেভেন আলীর বাবা
১৯৯৮ বার্থ অফ এ বাটারফ্লাই
২০০১ বারান মেমার
২০০২ পারান্দেহ বাজ-ই কৌচাক
২০০৫ উইলো ট্রি মোরতজা
২০০৭ সারগিজে
২০০৮ দ্য সং অব স্প্যারোজ করিম সিলভার বিয়ার, বার্লিন চলচ্চিত্র উৎসব
২০১৪ হারুদ ইউসুফ কাশ্মীরি চলচ্চিত্র
২০১৪ টুওয়ার্ডস ফ্রিডম
২০১৪ টিচার
২০১৪ লাভ ইজ নট ক্লোজড
২০১৮ উই আর অল টুগেদার
২০২০ আফটার দ্য ইন্সিডেন্ট
২০২৩ দ্য ক্র্যাব ইকবাল

পুরস্কারসমূহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "APSA Nominees & Winners"Asia Pacific Screen Awards (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  2. ইরানের নাজি বিশ্ব চলচ্চিত্রের আরও শীর্ষ সম্মাননা জিতেছেন তেহরান টাইমস, ১৩ নভেম্বর, ২০০৮।