বিষয়বস্তুতে চলুন

রেজাউল করিম (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
রেজাউল করিম
সপ্তম উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৯ সেপ্টেম্বর ২০২৪  ১৬ মার্চ ২০২৬
পূর্বসূরীসাদেকা হালিম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-10-25) ২৫ অক্টোবর ১৯৫৭ (বয়স ৬৮)
সাতক্ষীরা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
সুকুবা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

রেজাউল করিম (জন্ম: ২৫ অক্টোবর ১৯৫৭) একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত প্রথম উপাচার্য ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রেজাউল ১৯৫৭ সালের ২৫ অক্টোবর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এসময় তিনি সমাজকর্ম বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সামাজিক বিজ্ঞান ডিসিপ্লিনে অধ্যাপনা করেন। এসময় তিনি সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। তিনি সমাজকর্ম বিভাগের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।[] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম-কানুন তৈরিতে তার অবদান রয়েছে।[]

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ লাভ করেন এবং ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া প্রথম উপাচার্য।[]

প্রকাশনা

[সম্পাদনা]

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৫২টি গবেষণা প্রবন্ধ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ৪০টির বেশি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম"জাগোনিউজ২৪.কম। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪
  2. 1 2 "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি যোগদান করেন"জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৪
  3. "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি রেজাউল"সমকাল। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪
  4. "ড. রেজাউল করিমের পেশাগত অভিজ্ঞতা"জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "জবির সপ্তম উপাচার্য হলেন রেজাউল করিম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪
  6. "নতুন উপাচার্যে স্বপ্ন পূরণ জবির"রাইজিংবিডি.কম। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪