বিষয়বস্তুতে চলুন

রেখা মিশ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেখা মিশ্র
জন্ম১৯৮৬
জাতীয়তাভারতীয়
পেশাউপ-পরিদর্শক
নিয়োগকারীরেলওয়ে সুরক্ষা বাহিনী
পরিচিতির কারণমুম্বাইতে পালিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করা
পিতা-মাতাসুরেন্দ্র নারায়ণ মিশ্র
কমলা মিশ্র

রেখা মিশ্র (জন্ম আনুমানিক ১৯৮৬) হলেন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর একজন ভারতীয় পুলিশ অফিসার যিনি শত শত হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে বের করার জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি ২০১৮ সালে নারী শক্তি পুরস্কারে ভূষিত হন।[১]

রেখা মিশ্রের জন্ম ১৯৮৬ সাল নাগাদ। তাঁর সামরিক পরিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজ আল্লাবাহাদ জেলার কৌরিহার ব্লকের কাঞ্জিয়া গ্রাম থেকে এসেছে। তাঁর বাবা সুরেন্দ্র নারায়ণ মিশ্র ভারতীয় সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এবং তাঁর দুই ভাইও ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তাঁর দাদু সূর্য নারায়ণ মিশ্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।[১][২]

তিনি ২০১৪ সালে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে (আরপিএফ) যোগদান করেন এবং তাঁকে ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাসে নিযুক্ত করা হয়।[৩] তিনি পুলিশের একজন সাব-ইন্সপেক্টর ছিলেন। তিনি এবং তাঁর সহকর্মীরা রেললাইনে অনিশ্চিত ভাবে ঘুরে বেড়ানো শিশুদের চিহ্নিত করার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠেন।[৪] ২০১৮ সালের মধ্যে তিনি শত শত শিশুকে খুঁজে পেয়েছিলেন যারা মুম্বাই পালিয়ে গিয়েছিল। তারা বোকামি করেই বড় শহরে এসেছিল,- বলিউডের তারকাদের সাথে দেখা করার জন্য অথবা ফেসবুকে যাদের সাথে আলাপ হয়েছিল তাদের সাথে দেখা করার জন্য।[৩]

২০১৮ সালে আন্তর্জাতিক নারী দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে রেখা জৈনকে নারী শক্তি পুরস্কার [৫] প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা সঞ্জয় গান্ধী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন প্রায় ত্রিশ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাঁরা প্রশংসা পত্র এবং ১০০,০০০ টাকা পুরস্কার পেয়েছিলেন।[৬] রেখা মিশ্র নারী শক্তি পুরস্কারে ভূষিত হওয়ার পর তাঁর পুরস্কারের অর্থমূল্য চাইল্ডলাইন নামক এনজিও-তে দান করে দেন, এই এনজিও-টি হারিয়ে যাওয়া এবং সমস্যাগ্রস্ত শিশুদের উদ্ধার এবং যত্ন করে। তিনি যুক্তি দিয়েছিলেন যে তাঁর চেয়ে দাতব্য প্রতিষ্ঠানটির অর্থের প্রয়োজন বেশি ছিল।[৭] তাঁর কাজ মহারাষ্ট্রের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে একটি উদাহরণ হিসেবেও ব্যবহৃত হয়েছিল।[৩] বইটিতে দেখানো হয়েছে যে পালিয়ে যাওয়া শিশুদের কি হতে পারে।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "इलाहाबाद की रेखा बनी महाराष्ट्र की वीरांगना, 10वीं की पुस्तक में मिली जगह"। Amar Ujala (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।
  2. ↑ "रेखा मिश्रा महाराष्ट्र की पाठ्य पुस्तक में रोल मॉडल, गांव में खुशी"। Hindustan (hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  3. 1 2 3 "Railway Cop Saved Hundreds Of Kids. Now She Is A "Lesson" In Maharashtra"। NDTV.com। Indo-Asian News Service। ১৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
  4. 1 2 "Rekha Mishra RPF officer Saved 434 Runaway Children in 1 year at Chhatrapati Shivaji Terminal Mumbai"। BookOfAchievers (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
  5. ↑ "Nari Shakti Puraskar - Gallery"। narishaktipuraskar.wcd.gov.in। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
  6. ↑ "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017"। pib.gov.in। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।
  7. ↑ Naik, Yogesh (১৬ মার্চ ২০১৮)। "Will decide on party's future in a week: Rane"। Mumbai Mirror (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।