বিষয়বস্তুতে চলুন

রেকাডো রোজো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেকাডো রোজো (আচিওট পেস্ট) উপাদান

রেকাডো রোজো বা আছিওটে পেস্ট হল একটি জনপ্রিয় মশলার মিশ্রণ। এটি এখন মেক্সিকান এবং বেলিজের রন্ধনশৈলী, বিশেষ করে ইউকাতান এবং অখাকাতের রন্ধনশৈলীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই মশলা মিশ্রণে সাধারণত আন্নাটো, ওরিগানো, জিরা, লবঙ্গ, দারচিনি, কালো মরিচ, অলস্পাইস, রসুন এবং লবণ থাকে।[][] আন্নাটো বীজগুলি মিশ্রণটিকে লাল রঙে রঞ্জিত করে এবং খাবারে একটি বিশেষ লাল-কমলা রঙ প্রদান করে।

মিশ্রণটি লেবুর রস, পানি, তেল, অথবা ভিনেগারে গুলিয়ে মাংসে ম্যারিনেড হিসেবে ব্যবহার করা হয়, অথবা সরাসরি মাংসে মাখানো হয়। তারপর মাংসটি গ্রিল, বেক, বারবিকিউ, বা ব্রয়েল করা হয়। কখনও কখনও এটি ভুট্টার ময়দায় যোগ করা হয় যাতে এমপানাডাস এবং লাল তামালেসে একটি রুচিবর্ধক স্বাদ এবং রঙ তৈরি হয়। এটি টাকোস আল পাস্তর[] বা চোরিজো[] তৈরির একটি উপাদান হিসাবেও ব্যবহার করা হতে পারে।

রেকাডো নিগ্রো

[সম্পাদনা]

রেকাডো নিগ্রো [es]মায়া অঞ্চলে তৈরি করা হয়: ইউকাটান মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা এবং হন্ডুরাসে।[]

রেকাডো নিগ্রো তৈরি হয় পোড়ানো শুকনো লাল মরিচ, ভাজা কালো মরিচের দানা, অলস্পাইস, জিরা, লবঙ্গ, এবং আছিওটে, পোড়ানো টরটিলা, পেঁয়াজ এবং রসুন, তেঁতুলের রস[], রসুন, ওরিগানো এবং লবণ দিয়ে।[][][]

রিকাডোর বৈকল্পিকগুলির মধ্যে রয়েছে: রিকাডো ব্লাঙ্কো, রিকাডো মেচাডো এবং রিকাডো স্প্যানিশ।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. McGee, Harold (২০০৪)। On food and cooking: the science and lore of the kitchen। New York, NY: Scribner। পৃ. ৩৯৮। আইএসবিএন ০-৬৮৪-৮০০০১-২। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১১
  2. Bayless, Rick & Deann Groen (২০০৭)। Authentic Mexican: Regional Cooking from the Heart of Mexico। New York, NY: William Morrow/HarperCollins Publishers। পৃ. ৬৫–৬৭। আইএসবিএন ৯৭৮-০-০৬-১৩৭৩২৬-৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১১
  3. "Achiote Paste Recipe | Bon Appetit"www.bonappetit.com। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২০
  4. "Super Food Nerds: Make Your Own Chorizo"Cooking Channel (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২০
  5. Shaw, Hank (২৮ অক্টোবর ২০২১)। "Yucatecan Recado Negro"honest-food। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  6. "Sour Orange"Rick Bayless। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  7. "Recado Negro – Receta Maya"mexican-authentic-recipes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  8. "Relleno negro, receta de Yucatán"Comedera (স্পেনীয় ভাষায়)। ৩১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  9. "Recado negro o recado de chilmole"Larousse Cocina (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩
  10. "Ponle Sabor a Tu Vida con los Recados de Yucatán"Yucatan Today (স্পেনীয় ভাষায়)। ৪ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩